Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

মা হওয়ার পর প্রথম প্রকাশ্যে, সন্তানের বাবাকে নিয়ে কী বললেন নুসরত?  

দ্য ওয়াল ব্যুরো: মা (motherhood) হয়েছেন সদ্য।  ২৬ আগস্ট একটি ফুটফুটে পুত্রসন্তান (male child) হয়েছে তাঁর। তার কয়েকদিনের মাথায় আজ বুধবার প্রথম প্রকাশ্যে এলেন তৃণমূল সাংসদ নুসরত জাহান (nusrat jahan)।  বসিরহাটের এমপি  আগের মতোই জনজীবনে কাজকর

মা হওয়ার পর প্রথম প্রকাশ্যে, সন্তানের বাবাকে নিয়ে কী বললেন নুসরত?  

শেষ আপডেট: 8 September 2021 16:50

দ্য ওয়াল ব্যুরো: মা (motherhood) হয়েছেন সদ্য।  ২৬ আগস্ট একটি ফুটফুটে পুত্রসন্তান (male child) হয়েছে তাঁর। তার কয়েকদিনের মাথায় আজ বুধবার প্রথম প্রকাশ্যে এলেন তৃণমূল সাংসদ নুসরত জাহান (nusrat jahan)।  বসিরহাটের এমপি  আগের মতোই জনজীবনে কাজকর্ম শুরু করে দিয়েছেন। আজ একটি অনুষ্ঠানে হাজির হন তিনি। স্বাভাবিক ভাবেই সন্তানের প্রসঙ্গ  ওঠে। নুসরত ছেলের নাম রেখেছেন ঈশান। কবে তাকে দেখা যাবে, প্রশ্ন করা হলে সপ্রতিভ ঢঙে সিঙ্গল মাদার নুসরতের ছোট্ট জবাব, এটা আপনারা ওর বাবাকে (father) জিজ্ঞাসা করুন। ওর বাবাই ওকে দেখতে দিচ্ছে না কাউকে।  এই প্রথম পুত্রসন্তানের বাবার কথা শোনা গেল অভিনেত্রীর মুখে। আরও পড়ুন---সংযুক্ত মোর্চা ভ্যানিশ! কংগ্রেসের সঙ্গে জোট ভেঙে ফ্রন্টে ফিরল বামফ্রন্ট শত্রু, জামাই ৪২০, লাভ এক্সপ্রেস, জুলফিকার, অসুর-এর মতো একাধিক বাংলা ছবিতে অভিনয় করা নুসরতকে নিয়ে কৌতূহল বোধহয় রুপোলি পর্দা থেকে অনেক বেশি তাঁর ব্যক্তিগত জীবন  ঘিরে। কতই না গসিপের ছড়াছড়ি! বসিরহাট থেকে তৃণমূলের টিকিটে জেতা অভিনেত্রীকে  ঘিরে সোস্যাল মিডিয়ায় চর্চার শেষ নেই। অনেক সময়ই নানা কারণে সেখানে ট্রোলিংয়ের শিকার হয়েছেন তিনি। তবে যুত্সই জবাব দিয়ে ট্রোলিং থামিয়েও দিয়েছেন। গত ২৫ আগস্ট কলকাতার এক নামী বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। তাঁকে গাড়ি চালিয়ে হাসপাতালে নিয়ে যান তাঁর বন্ধু, বাংলা বিনোদন দুনিয়ার চেনা মুখ অভিনেতা যশ দাশগুপ্ত। নুসরতের মা হওয়ার খবর যশই প্রথম সবাইকে জানিয়ে বলেন, মা ও সন্তান, দুজনেই ভাল আছে। যশের মুখে নুসরতের মা হওয়ার খবর ঘোষণা নিয়েও কম জল্পনা হয়নি। সেই ২০১২র পার্ক স্ট্রিট কাণ্ড থেকে শুরু করে নানা সময়ে বিতর্কে নাম জড়িয়েছে নুসরতের। মৌলবাদীদের নিশানাও হয়েছেন। কিছুদিন ডেট করার পর ২০১৯ এর ১৯ জুন তুরস্কে এক অনুষ্ঠানে বিয়ে করেন নুসরত ও নিখিল জৈন।  কিন্তু চলতি বছরের শুরুতে বোমা ফাটিয়ে নুসরতই দাবি করেন, নিখিলের সঙ্গে তাঁর বিয়েটাই ভারতের আইনে বৈধ নয়। ২০২০র  নভেম্বর থেকেই তাঁরা আলাদা থাকেন। অর্থাত হিসেব মতো তাঁদের বৈবাহিক জীবনের মেয়াদ এক বছরের কিছু বেশি।

```