Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

নেটিজেনদের রোষে সংসদ নুসরত, শিশুদের কটু কথা শেখানোর অভিযোগ

সম্প্রতি মুক্তি পেয়েছে যশ ও নুসরত অভিনীত ‘সেন্টিমেন্টাল’। সেখানে একটি আইটেম গান বেশ জনপ্রিয়তা লাভ করেছে।

নেটিজেনদের রোষে সংসদ নুসরত, শিশুদের কটু কথা শেখানোর অভিযোগ

শেষ আপডেট: 10 February 2024 15:20

দ্য ওয়াল ব্যুরো: যতটা মনে হয় তারকাদের জীবনটা ততটাও সুখের নয়। বহু পরিচিতি বোধহয় হাতে পায়ে বেড়ি বেঁধে দেয়। তাই খুব ভেবেচিন্তে তাঁদের প্রতিটি পদক্ষ্যেপ ফেলতে হয়। একটা ভুল করলেই কেউ নিন্দে করতে ছাড়ে না।

ঠিক এমনটাই হল সাংসদ নুসরত জাহানের সঙ্গে। সম্প্রতি মুক্তি পেয়েছে যশ ও নুসরত অভিনীত ‘সেন্টিমেন্টাল’। সেখানে একটি আইটেম গান বেশ জনপ্রিয়তা লাভ করেছে। সেই গানে দেখা যায় টেলিভিশনের দুই নামকরা মুখ তৃণা সাহা এবং নীল ভট্টাচার্যকে। গানটির নাম বোকা সোডা। আচমকা শুনলে গালাগালি বলেই মনে হয়। আর এই কারণেই নামটি এটা রাখা হয়েছে।

View this post on Instagram

A post shared by Rohit Jha (@rohit.jha1983)

গানটি মুক্তি পাওয়ার পর থেকেই তুমুল চর্চা চলেছে। আবার নতুন করে সেই গান নিয়ে আলোচনা শুরু হল। কারণ সম্প্রতি একটি ভিডিওতে এক খুদেকে এই গানে নাচতে দেখা যাচ্ছে। আর সেই ভিডিও আবার শেয়ার করেছেন তৃণা ও নুসরত দুজনেই। আর সেটা দেখেই অনেকেই বেজায় রেগে গিয়েছেন। এক খুদেকে এমন গানে নাচানোয় বিরক্ত হয়েছেন তাঁরা। তাঁদের মতে একটা শিশুকে এরকম একটা গানের সঙ্গে নাচতে দেওয়া উচিৎ হয়নি। এই গানের মানে শিশু না বুঝলেও বাবা-মা তো বুঝছেন। তাহলে কেন নিম্নমানের গানের কথার সঙ্গে নাচতে দিচ্ছেন শিশুকে?

যদিও ট্রোলিং তারকাদের জীবনের রোজকার ঘটনা। তাই কেউই এই বিষয় নিয়ে মুখ খোলেন নি।


```