Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ইদের শুভেচ্ছা জানিয়ে ট্রোলড নুসরত! কুৎসিত গালাগালের বন্যা অভিনেত্রী-সাংসদের পোস্টে

দ্য ওয়াল ব্যুরো: শনিবার, খুশির ইদে (Eid) মেতে উঠেছেন মুসলিম ধর্মাবলম্বী মানুষরা। আমজনতা থেকে সেলেব্রিটি- সকলেই ইদ পালন করছেন। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করছেন। কিন্থ এই ইদের দিনেই ছবি পোস্ট করে কট্টরবাদীদের তোপের মুখে পড়লেন অভিনেত্রী-সাংসদ

ইদের শুভেচ্ছা জানিয়ে ট্রোলড নুসরত! কুৎসিত গালাগালের বন্যা অভিনেত্রী-সাংসদের পোস্টে

শেষ আপডেট: 22 April 2023 13:54

দ্য ওয়াল ব্যুরো: শনিবার, খুশির ইদে (Eid) মেতে উঠেছেন মুসলিম ধর্মাবলম্বী মানুষরা। আমজনতা থেকে সেলেব্রিটি- সকলেই ইদ পালন করছেন। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করছেন। কিন্থ এই ইদের দিনেই ছবি পোস্ট করে কট্টরবাদীদের তোপের মুখে পড়লেন অভিনেত্রী-সাংসদ নুসরত জাহান (Nusrat Jahan)। তাঁকে নিয়ে রীতিমতো ট্রোলের (troll) বন্যা বয়ে যায়।

এদিন বেবি পিঙ্ক রঙের একটি শালোয়ার কামিজ পরে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছিলেন নুসরত। হাতে ধরা ছিল খাবারের থালা। ক্যাপশনে লেখা ছিল, 'ইদের সবথেকে প্রিয় বিষয় এই খাওয়া দাওয়া।' সেখানে বহু মানুষ তাঁকে ইদের শুভেচ্ছা জানিয়েছেন। কিন্তু এর পাশাপাশিই তাঁর দিকে উড়ে এসে নিন্দার ঝড়। কুৎসিত মন্তব্য থেকে গালিগালাজ, বাদ গেল না কিছুই।

ছবির কমেন্ট বক্সে একজন মুসলিম ধর্মাবলম্বী ব্যক্তি লিখলেন, 'তোর আবার কীসের ইদ?' আর একজন অভিনেত্রীকে কটাক্ষ করতে গিয়ে রীতিমতো অবমাননাকর মন্তব্য করেন বসেন। তিনি লেখেন, 'আপনি যদি একজন মুসলিম হন এবং অমুসলিম ব্যক্তিকে বিয়ে করেন, তাহলে সেই বিয়ে সম্পন্ন হবে না। অমুসলিম ব্যক্তির সঙ্গে শারীরিক সম্পর্কের কারণে আপনি ইসলামের বিরুদ্ধে গুনাহ করছেন। তাই এখনই ইসলাম ত্যাগ করুন।'

যদিও এমন ঘটনা নুসরতের সঙ্গে প্রথম ঘটেনি। এর আগে দুর্গাপুজোর পর বিজয়ার শুভেচ্ছা জানিয়ে কিংবা ইস্কনে রথের দড়িতে টান দেওয়া নিয়েও অভিনেত্রীকে তুলোধনা করা হয়েছে। একাধিকবার নোংরা ট্রোলের শিকার হয়েছেন তিনি। যদিও এসব নিয়ে কোনও কালেই মাথা ঘামাননি নুসরত। তিনি বলেছিলেন, 'আমি ভগবানের মানসসন্তান। আমার কাছে সব ধর্মই সমান।'

মন্নতের ব্যালকনিতে শাহরুখের ইদ শো! হাত নেড়ে শুভেচ্ছা জানালেন ভক্তদের, সঙ্গী আব্রাম


```