Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

লাগাতার ইঙ্গিতবাহী পোস্ট, ছেলেকে নিয়ে একা ভ্রমণ! সব ঠিক আছে তো নুসরতের জীবনে?

গতকাল রাতে এক পোস্ট করেই মুছে দিয়েছেন নুসরত। ছেলেকে নিয়ে যশকে ছাড়াই বেড়াতে গিয়েছেন উত্তরবঙ্গে। ওদিকে আবার বড় ছেলে অর্থাৎ  প্রথম পক্ষের ছেলেকে নিয়ে যশ গিয়েছেন বিদেশ! 

লাগাতার ইঙ্গিতবাহী পোস্ট, ছেলেকে নিয়ে একা ভ্রমণ! সব ঠিক আছে তো নুসরতের জীবনে?

শেষ আপডেট: 21 May 2025 19:51

দ্য ওয়াল ব্যুরো: গতকাল অর্থাৎ মঙ্গলবার থেকেই টলিপাড়ায় জোর চর্চা। অলিগলিতে ফিসফাস, নুসরত জাহান ও যশ দাশগুপ্তের মধ্যে নাকি বেড়েছে দূরত্ব! ইনস্টাগ্রামে দু'জন দু'জনকে আনফলো করেছেন। 

গতকাল রাতে এক পোস্ট করেই মুছে দিয়েছেন নুসরত। ছেলেকে নিয়ে যশকে ছাড়াই বেড়াতে গিয়েছেন উত্তরবঙ্গে। ওদিকে আবার বড় ছেলে অর্থাৎ  প্রথম পক্ষের ছেলেকে নিয়ে যশ গিয়েছেন বিদেশ! আর এরই মাঝে ইনস্টাগ্রামে একের পর এক ইঙ্গিতবাহী পোস্ট করে চলেছেন নুসরত জাহান!

এই যেমন কুয়াশা ঘেরা ফাঁকা রাস্তার ছবি দিয়ে লিখেছেন, "কিছু হারিয়েছি, কিছু পেয়েছি।" আবার লিখেছেন, "সে এখনও জানে না কিন্তু যে ক্ষত তাকে চুপ করিয়েছে, সেই ক্ষতই একসময় তাঁর কণ্ঠ হয়ে উঠবে।" যদিও ফোনে দু'জনেই অধরা। তবে গতকাল রাত্রে নুসরত তাঁর ইনস্টা স্টোরিতে যশের ভক্তদের বেশ কিছু কুমন্তব্যের স্ক্রিনশট শেয়ার করে লেখেন, "'এত বছর হয়ে যাওয়ার পরেও তোমার ফ্যানেদের থেকে এই ট্রোল কি আমার প্রাপ্য? তোমার সঙ্গে কি কিছু খারাপ করেছি আমি? খুব হতাশাজনক... আমি চুপ রয়েছি.. দয়া করে দয়ালু হও।" খানিক পরেই সেই স্টোরিও উধাও হয়ে যায় নুসরতের স্টোরি থেকে। তবে ভাইরাল হয় স্ক্রিনশট।


ভালবেসে বিয়ে করেছিলেন যশ ও নুসরত। তাঁদের বিয়ে নিয়ে কম জল্পনা হয়নি। হয়েছে নানা বিতর্কও। কিছু দিন আগেই মুক্তি পেয়েছিল আড়ি। সেই ছবি এখনও চলছে বক্সঅফিসে। এরই মধ্যে এ হেন পোস্ট! নিছকই কাকতালীয় নাকি ইঙ্গিতবাহী? প্রশ্ন কিন্তু উঠেই যায়। 


```