'বিষাক্ত মানুষদের জীবন থেকে বাদ দেওয়া উচিত', ফের ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন নুসরত
দ্য ওয়াল ব্যুরো: টলিউড অভিনেত্রী নুসরত জাহান রুহি সন্তানসম্ভবা। খবর প্রকাশ্যে আসতেই জোর চর্চা শুরু হয়েছে নেট মাধ্যমে। অনাগত এই সন্তানের বাবা কে, তা নিয়ে দানা বেঁধেছে জল্পনা। তাৎপর্যপূর্ণ হল এখনও পর্যন্ত একবারও এ বিষয়ে মুখ খোলেননি নুসরত।
শেষ আপডেট: 9 June 2021 02:38
দ্য ওয়াল ব্যুরো: টলিউড অভিনেত্রী নুসরত জাহান রুহি সন্তানসম্ভবা। খবর প্রকাশ্যে আসতেই জোর চর্চা শুরু হয়েছে নেট মাধ্যমে। অনাগত এই সন্তানের বাবা কে, তা নিয়ে দানা বেঁধেছে জল্পনা। তাৎপর্যপূর্ণ হল এখনও পর্যন্ত একবারও এ বিষয়ে মুখ খোলেননি নুসরত। অথচ সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট সক্রিয় সাংসদ অভিনেত্রী।
ইনস্টাগ্রামে একের পর এক ইঙ্গিতপূর্ণ পোস্ট করে চলেছেন নুসরত। তাঁকে নিয়ে এত আলোচনার মাঝেই নুসরতের ইনস্টাগ্রাম স্টোরি যেন বিশেষ বার্তাবহ। খোলাখুলি কথা না বললেও যেন আকারে ইঙ্গিতেই মনের কথা বোঝাতে চাইছেন বসিরহাটের সাংসদ। এদিন আবারও নতুন এক পোস্ট ঘিরে জল্পনা বেড়েছে।
ইনস্টাগ্রাম স্টোরিতে এবার একটি ভিডিও পোস্ট করেছেন নুসরত। কী আছে তাতে? সেখানে দেখা যাচ্ছে এক মহিলা বলছেন, বিষাক্ত মানুষদের সঙ্গে যদি আপনি বন্ধুত্ব পাতিয়ে থাকেন, তবে ভুল বুঝতে পারার সঙ্গে সঙ্গে আর দ্বিতীয় বার ভাববেন না। জীবন থেকে অবিলম্বে তাঁদের বাদ দিয়ে দেওয়াই উচিত কাজ। কারণ তাঁরা জীবনের কোনও কাজে আসবেন না। উল্টে আরও ক্ষতি করবেন।
এখানেই শেষ নয়, ভিডিওতে আরও বলা হয়েছে, একজন মানুষের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সে নিজে। আর কেউ নয়। জীবনের একটা সময়ে পৌঁছে তা ঠিক উপলব্ধি করা যায়।

নুসরতের ইনস্টা স্টোরিতে এ ধরনের ভিডিও বার্তা দেখে ফের চর্চা শুরু হয়েছে নেট পাড়ায়। কেন এমন ভিডিও পোস্ট করলেন নুসরত? বিশেষ কোনও বার্তা দিতে চাইলেন কি? বিশেষ কোনও ব্যক্তির প্রতিই কি তাঁর এই ইঙ্গিত?
নুসরত জাহান রুহির জীবনে স্বামী নিখিল জৈন এবং বিশেষ বন্ধু যশ দাশগুপ্তর ভূমিকা নিয়ে নেট মাধ্যমে চর্চা অব্যাহত। নুসরতের এই ধরনের পোস্ট সেই জল্পনাতেই ঘি ঢালছে। বিতর্ক, চর্চা থামানোর চেষ্টাও করছেন না নুসরত। আপাতত নিজেকে নিয়েই রয়েছেন তিনি। রয়েছেন তাঁর ভিতরে যে বেড়ে উঠছে তাকে নিয়ে।