Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাহাত ফতে আলি খানের ছেলের গলা হুবহু নুসরত ফতে আলি খানের মতো! বিস্ময়কর দাবি নেটিজেনের

দ্য ওয়াল ব্যুরো: রাহাত ফতে আলি খান থেকে নুসরত ফতে আলি খান (Nusrat Fateh ali khan grandson resembles his voice), সুফি সংগীতের জগতে একই পরিবারের দুই প্রজন্মের এই দুই শিল্পীর অসংখ্য ভক্ত ছড়িয়ে আছে সারা পৃথিবীতে। এবার পারিবারিক সেই ট্র্যাডিশন

রাহাত ফতে আলি খানের ছেলের গলা হুবহু নুসরত ফতে আলি খানের মতো! বিস্ময়কর দাবি নেটিজেনের

শেষ আপডেট: 31 May 2023 14:38

দ্য ওয়াল ব্যুরো: রাহাত ফতে আলি খান থেকে নুসরত ফতে আলি খান (Nusrat Fateh ali khan grandson resembles his voice), সুফি সংগীতের জগতে একই পরিবারের দুই প্রজন্মের এই দুই শিল্পীর অসংখ্য ভক্ত ছড়িয়ে আছে সারা পৃথিবীতে। এবার পারিবারিক সেই ট্র্যাডিশন বজায় রাখতে শুরু করলেন রাহাত ফতে আলি খানের ছেলে শাহজামান। সম্প্রতি একটি কনসার্টে তাঁর গানের একটি ভিডিও ভাইরাল হয়েছে।

রাহাত ফতে আলি খানের ছেলের সেই ভিডিও টুইট করে এক নেটিজেনের বক্তব্য, শাহজামানের গলা অবিকল দাদু নুসরত ফতে আলি খানের (Nusrat Fateh ali khan) মতোই। তাঁর কথায়, এই গান শুনে কম বয়সি নুসরত ফতে আলি খানের গলাই যেন শুনছেন এমনটাই মনে হচ্ছে। ভিডিওতে দেখা যাচ্ছে নুসরত ফতে আলি খানের বিখ্যাত গান 'কিন্না সোনা তেনু রব নে বানায়া' এই গানটি গাইছেন শাহজামান।

এই গলা শুনে গায়ে কাঁটা দিচ্ছে! মন্তব্য করেছেন অপর এক নেটিজেন। পাশাপাশি শাহজামানকে নুসরত ফতে আলি খান ২.০ বলেও বর্ণনা করেছেন একজন। প্রয়াত নুসরত ফতে আলি খানকে স্মরণ করে একজন লেখেন ঠিক এই কারণেই নুসরত শাহজামানকে ছোট থেকেই তাঁর অনুষ্ঠানে নিয়ে আসতেন যাতে গানের উপযুক্ত গলা ও কান তৈরি হয়।

বাবা এবং প্রয়াত দাদুর পথ অনুসরণ করে ধীরে ধীরে শাহজামানও যে একজন বড় সুফি সংগীত জগতের শিল্পী হয়ে উঠবেন তাঁর আভাস এখন থেকেই দিচ্ছেন তিনি। ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় একাধিক অনুষ্ঠানে প্রশংসিত হয়েছে তাঁর গায়কী। দেশের গণ্ডি ছাড়িয়ে ভারত সহ অন্যান্য দেশেও ইতিমধ্যেই জনপ্রিয় নুসরতের ফতে আলি খানের পৌত্র।

পায়ে পায়ে ১০ বছর ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’র, দীপিকা, করণের ডাউন মেমোরি লেন


```