Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

রণক্ষেত্র ইজরায়েলে আটকে পড়লেন নুসরত! অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন

রণক্ষেত্র ইজরায়েলে আটকে পড়লেন নুসরত! অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন

শেষ আপডেট: 8 October 2023 13:31

দ্য ওয়াল ব্যুরো: শনিবার সকাল থেকে ইজরায়েলে একের পর এক রকেট হামলা চালিয়েছে হামাস। আর এই ভয়ঙ্কর যুদ্ধ পরিস্থিতির মধ্যেই সেদেশে আটকে পড়েছেন অভিনেত্রী নুসরত ভারুচা। সূত্রের খবর, ইজরায়েলে একটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে গিয়েছিলেন এই বলিউড অভিনেত্রী। তারমধ্যেই এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে। আপাতত তাঁর সঙ্গে বাইরের কেউ যোগাযোগ করতে পারেননি বলেই জানা গিয়েছে। মূলত নিরাপত্তার কারণেই তিনি যোগাযোগ করছেন না বলে খবর।

রবিবার অভিনেত্রীর টিমের তরফ থেকে জানানো হয়েছে, নুসরতের সঙ্গে তাঁদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। শত চেষ্টা করেও এখনও যোগাযোগ করা যায়নি। নুসরতের টিমের এক সদস্য বলেন, ৩৯তম হাইফা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দেওয়ার জন্য সম্প্রতি ইজরায়েল গিয়েছিলেন অভিনেত্রী। তাঁর ছবি ‘আকেলি’ এই চলচ্চিত্র উৎসবের জন্য নির্বাচিত হয়েছিল। এই উপলক্ষেই তিনি ইজরায়েলে যান। কিন্তু সেখানে যে তারমধ্যেই এমন ভয়ঙ্কর যুদ্ধ পরিস্থিতি তৈরি হবে, তা কল্পনাও করতে পারেননি তিনি।

বর্তমানে যত শীঘ্রই সম্ভব নুসরতকে সুস্থ অবস্থায় দেশে ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছে অভিনেত্রীর টিম। যোগাযোগ করা হচ্ছে সেদেশের ভারতীয় দূতাবাসের সঙ্গেও। নুসরতের সঙ্গে শনিবার বেলা সাড়ে বারোটা নাগাদ শেষবার যোগাযোগ করা গিয়েছিল। সেসময় তিনি বেসমেন্টে সুস্থ অবস্থাতেই ছিলেন। কিন্তু তারপর মাঝে একটা গোটা দিন কেটে গিয়েছে। তারপরেও নুসরতের সঙ্গে আর যোগাযোগ করা সম্ভবপর হয়নি। এই ঘটনায় বলিউডের কপালেও চিন্তার ভাঁজ ক্রমশ স্পষ্ট হচ্ছে।


```