Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

#বয়কট করিনা কপূর! ‘সীতার মতো ত্যাগ করতে পারবেন?’ ‘ছেলের তৈমুর নাম বদলে ফেলুন’, আসরে বিজেপি নেতারাও

দ্য ওয়াল ব্যুরো: নেটনাগরিকদের পাশাপাশি করিনা কপূর খানকে সোস্যাল মিডিয়ায় বয়কটের ধুয়ো তুলে প্রচারে সামিল বিজেপি নেতারাও। সীতার দৃষ্টিভঙ্গি থেকে নতুন করে রামায়ণ বানাচ্ছেন পরিচালক অলৌকিক দেশাই। পিরিয়ড ড্রামায় সীতার রোলে করিনাকে তিনি অফার দি

#বয়কট করিনা কপূর! ‘সীতার মতো ত্যাগ করতে পারবেন?’ ‘ছেলের তৈমুর নাম বদলে ফেলুন’, আসরে বিজেপি নেতারাও

শেষ আপডেট: 13 June 2021 16:11

দ্য ওয়াল ব্যুরো: নেটনাগরিকদের পাশাপাশি করিনা কপূর খানকে সোস্যাল মিডিয়ায় বয়কটের ধুয়ো তুলে প্রচারে সামিল বিজেপি নেতারাও। সীতার দৃষ্টিভঙ্গি থেকে নতুন করে রামায়ণ বানাচ্ছেন পরিচালক অলৌকিক দেশাই। পিরিয়ড ড্রামায় সীতার রোলে করিনাকে তিনি অফার দিয়েছেন। করিনা নাকি ১২ কোটি টাকা চেয়েছেন! এমন অবিশ্বাস্য পারিশ্রমিক দাবি করার খবরটা ঠিক না ভুল, সে ব্যাপারে নিশ্চিত হওয়ার আগেই করিনাকে টার্গেট করে #BoycottKareenaKapoor প্রচার চলছে। কেউ কেউ বলছেন, করিনা কি কখনও রামায়ণ পড়েছেন? করিনা সীতার চরিত্রে থাকলে হিন্দু ভাবাবেগে আঘাত লাগবে! কেউ বা মনে করেন, সীতার রোল করার যোগ্যই নন করিনা। সীতা চরিত্রে করিনা নন, বরং ইয়ামি গৌতম বা কঙ্গনা রানাউতকে নেওয়ার প্রস্তাব দিয়েছেন অনেকে। এবার আসরে বিজেপি নেতারাও। কেন করিনা দেবী সীতার রোলে ভুল বাছাই, প্রমাণে উঠেপড়ে লেগেছেন তাঁরা। হরিয়ানা বিজেপির মুখপাত্র গৌরব গোয়েলের বক্তব্য, চাইলে করিনা সীতা মায়ের ভূমিকায় অভিনয় করতেই পারেন, কিন্তু আপনি কি সীতা মাতার আদর্শ অনুসরণ করতে পারবেন, রামের জন্য সীতার মতো বলিদান করতে পারবেন? গোয়েল আবার সম্ভবত চতুর্দশ শতকের আগ্রাসনকারীকে ইঙ্গিত করে এও উল্লেখ করেছেন, তৈমুর ভারতে আগ্রাসনের চেষ্টা করছিলেন। ভারতের মানুষকে মেরে সনাতন ধর্মকে খতম করার চেষ্টাও করেছিলেন। গোয়েলের প্রস্তাব, করিনা সীতার ভূমিকায় অভিনয় করতে চাইলে নিজের ছেলের তৈমুর নামটা বদলে ফেলুন! পাশাপাশি হরিয়ানা বিজেপির সোস্যাল মিডিয়া প্রধান অরুণ যাদবের বক্তব্য, কেন ‘বলিউড আর খান গ্যাং হিন্দুদের আবেগ নিয়ে ছিনিমিনি খেলছে’, তিনি বুঝতেই পারছেন না। হিন্দু আবেগে আঘাত করে ওরা কি মজা লুটছে, তাঁর প্রশ্ন। দেশে অন্য অনেক অভিনেত্রী আছেন, যাঁরা সীতার ভূমিকায় অভিনয় করতে পারেন, কারণ তাঁরা ‘সনাতন ধর্মে’র নীতি কী, সেটা বোঝেন। করিনাকে সীতা করে তৈরি ছবির রিলিজ তাঁরা রুখবেন বলে হুঁশিয়ারি দেন যাদব।

```