
শেষ আপডেট: 11 January 2021 06:55
ওয়েস্টার্ন বা এথনিক যে কোনও পোশাকই হোক না কেন মেয়েদের কিন্তু শাড়ির ওপরে রয়েছে একটা নরম দুর্বলতা। এক্ষেত্রে কিন্তু বাদ যাননি স্বস্তিকাও। বয়সকে থোরাই কেয়ার করে, নারী পুরুষ নির্বিশেষে সকলের রাতের ঘুম কাড়ছেন তিনি। শাড়িতেও যে লাস্যময়ী হয়ে ওঠা যায় তার আরও একবার প্রমাণ দিলেন ইন্ডাস্ট্রির অন্যতম ফ্যাশন আইকন।
সম্প্রতি মাথায় ফুলের মুকুট, পরনে বেনারসি, কপালে লাল টিপ, হাতে মোটা শাঁখা পরা ছবি ইন্টারনেটে পোস্ট করেন তিনি। যা কয়েক ঘণ্টার মধ্যেই রীতিমতো ভাইরাল হয়েছে নেটপাড়াতেখ আপাতত তিনি মিতান ঘোষের সঙ্গে কাজ করছেন। মিতানেরই পোশাকের ব্র্যান্ডের প্রোমোশনের জন্য তিনি সেজেছিলেন এইভাবে।
আরও পড়ুন: স্বস্তিকা বুঝি 'বড়লোকের বিটি'! সে কী নাচ নায়িকার, দেখুন আপনিও
পরনে কাতান বেনারসি সিল্ক আর 'পরমা'র ব্লাউজ, যদিও ব্লাউজের স্টাইল একেবারে সাবেকি। যা আপনাকে ফিরিয়ে নিয়ে যাবে পুরনো দিনে ঠাকুমা-দিদিমাদের সময়ে। সুন্দরের সংজ্ঞা যে শাড়ি ছাড়া আর অন্য কিছুই হয় না, ছবির সেই ক্যাপশনও মন কেড়ে নিয়েছে নেটিজেনদের। বলাই বাহুল্য, স্বস্তিকার গুণগ্রাহীর সংখ্যা যে এরপরে আরও কিছু বেড়ে গেছে সেকথা নিঃসন্দেহের অবকাশ নেই।