‘হেরা ফেরি ৩’ নিয়ে মুখ খুললেন পরিচালক প্রিয়দর্শন। জানালেন, শক্তিশালী গল্প না পেলে তিনি ছবিটি করবেন না। কী বলেছেন তিনি, জেনে নিন।

‘হেরা ফেরি ৩’
শেষ আপডেট: 21 September 2025 15:41
দ্য ওয়াল ব্যুরো: বলিউডের অন্যতম জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘হেরা ফেরি’-র তৃতীয় কিস্তি নিয়ে ভক্তদের উত্তেজনা তুঙ্গে। অক্ষয় কুমার, সুনীল শেট্টি ও পরেশ রাওয়ালের কমেডি ফের বড়পর্দায় দেখার অপেক্ষায় রয়েছেন সকলে। কিন্তু ছবিটির ভবিষ্যৎ নিয়ে সম্প্রতি মুখ খুললেন পরিচালক প্রিয়দর্শন।
পিঙ্কভিলাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ভাল গল্প না পাওয়া পর্যন্ত তিনি ‘হেরা ফেরি ৩’-এর কাজ শুরু করবেন না। তাঁর কথায়, “প্রথম ছবির যে ঐতিহ্য, সেটা নষ্ট করার মতো কোনও কাজ আমি করব না।"
তিনি আরও বলেন, "গল্প ভেঙে ফেলার পরেই চেষ্টা করব নতুন কিছু করার। যদি এমন স্ক্রিপ্ট না পাই যা প্রথম ছবির সঙ্গে সুবিচার করতে পারে, তাহলে আমি এই ফিল্ম করব না।”
প্রিয়দর্শন আরও বলেন, “আমি এমন এক জায়গায় পৌঁছেছি, যেখান থেকে খারাপভাবে নামতে চাই না। তাই ‘হেরা ফেরি ৩’ বানাতে গেলে নিশ্চিত করতে হবে যে দর্শকরা সেই আগের মতোই সংযোগ খুঁজে পান।”