Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এমন ভাগ্য ক'জনের হয়! জ্যাকলিনের সঙ্গে ডেট চলছে, ওদিকে নোরা দশ বার ফোন করছেন

দ্য ওয়াল ব্যুরো: দু'জনেই বলিউডের সৌন্দর্যের পরাকাষ্ঠা। দু'জনেরই রূপ-লাবণ্যে মজে থাকেন দেশের আপামর সিনেপ্রেমীরা। কিন্তু দুই সুন্দরীর সান্নিধ্য পেয়েও যে এমন বিপদে পড়তে হবে, তা বোধহয় স্বপ্নেও কল্পনা করতে পারেননি প্রতারক সুকেশ চন্দ্রশেখর (Suk

এমন ভাগ্য ক'জনের হয়! জ্যাকলিনের সঙ্গে ডেট চলছে, ওদিকে নোরা দশ বার ফোন করছেন

শেষ আপডেট: 22 January 2023 04:36

দ্য ওয়াল ব্যুরো: দু'জনেই বলিউডের সৌন্দর্যের পরাকাষ্ঠা। দু'জনেরই রূপ-লাবণ্যে মজে থাকেন দেশের আপামর সিনেপ্রেমীরা। কিন্তু দুই সুন্দরীর সান্নিধ্য পেয়েও যে এমন বিপদে পড়তে হবে, তা বোধহয় স্বপ্নেও কল্পনা করতে পারেননি প্রতারক সুকেশ চন্দ্রশেখর (Sukesh Chandrasekhar)। অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের (Jacqueline Fernandez) সঙ্গে তাঁর সম্পর্কের কথা অজানা নয় কারওই। তার মাঝেই সুকেশের সঙ্গে নাম জড়িয়ে গিয়েছে আর এক বলিউড ডিভা নোরা ফতেহির (Nora Fatehi)। দুই সুন্দরীকে রীতিমতো নাকানিচোবানি খাইয়েছেন সুকেশ।

সুকেশের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্কের কথা বেমালুম অস্বীকার করেছেন 'দিলবর গার্ল' নোরা। প্রতারকের সঙ্গে নিজের নাম জড়িয়ে যাওয়ায় স্বভাবতই অস্বস্তিতে পড়েছিলেন তিনি। তাই নিজেকে নির্দোষ প্রমাণ করতে চেষ্টার কসুর করেননি। নোরার দাবি ছিল, অভিনেত্রী জ্যাকলিন নাকি তাঁকে ফাঁসানোর চেষ্টা করেছেন।

শনিবার সেই নিয়েই পাল্টা বোমা ফাটালেন সুকেশ। প্রতারক দাবি করেছেন, ‘নোরা আমাকে দিনে দশবার ফোন করত। জ্যাকলিনকে নিয়ে প্রচণ্ড হিংসা ছিল ওর মধ্যে। জ্যাকলিনের বিরুদ্ধে নানারকম কথা বলে আমার মগজ ধোলাইয়েরও চেষ্টা চালাত।’

এখানেই না থেমে সুকেশ আরও বলেন, ‘জ্যাকলিনের সঙ্গে আমার গভীর সম্পর্ক ছিল। কিন্তু তা ভাঙার জন্য উঠেপড়ে লেগেছিল নোরা। রোজ দশবার করে ফোন করত। এমনও হয়েছে আমি ফোন ধরিনি। কিন্তু ও টানা ফোন করেই গিয়েছে। কখনও কখনও নামীদামি ব্র্যান্ডের ব্যাগ-গয়নার ছবি পাঠাত। সেগুলো গিফট দেওয়ার জন্য আমার কাছে বায়না করত। শেষে আমি ওকে দামি একটা ব্যাগ উপহার দিয়েছিলাম, যার দাম ছিল দু'কোটি টাকারও বেশি।"

ঠিক যখন জ্যাকলিনের সঙ্গে গভীর সম্পর্কে জড়িয়ে সুকেশ, সেইসময় নাকি তাঁকে ফোন করে অনুরোধের আসর বসাতেন নোরা। এমন ভাগ্য কতজনেরই বা হয়, যেখানে দুই বলিউড ডিভা দড়ি টানাটানিতে মেতেছেন একই পুরুষকে নিয়ে! তবে ঘটনার যা গতিবিধি, তা দেখে অনেকেরই চোখ কপালে উঠেছে। শেষ পর্যন্ত সুকেশকে নিয়ে জ্যাকলিন, নোরার এই নাটকের যবনিকা পতন কোথায় হয়, তা দেখতে মুখিয়ে অনুরাগীরা।

জ্যাকলিনের জামিন! ২০০ কোটি টাকা তছরূপ কাণ্ডে নির্দেশ আদালতের


```