
শেষ আপডেট: 28 April 2023 17:23
দ্য ওয়াল ব্যুরো: বিতর্ক আর নোবেল যেন একে অপরের সমার্থক। বাংলাদেশের এই তরুণ শিল্পী (Bangladeshi Singer) যেন বিতর্ক ছাড়া চলতেই পারেন না। কখনও ব্যক্তিগত কারণ, কখনও আবার পেশাদার জীবনের অশান্তি- নানা বিষয়ে একাধিকবার সংবাদ শিরোনামে উঠে এসেছেন এই গায়ক। আর এবার মদ্যপ অবস্থায় স্টেজে উঠে গান গাওয়ার দর্শকাসন থেকে জুতোর আক্রমণে পড়লেন মইনুল আহসান নোবেল (Noble beaten with shoes)।
পশ্চিমবঙ্গে ‘সারেগামাপা’ রিয়্যালিটি শো-এর মাধ্যমে উত্থান হয়েছিল তাঁর। বাংলাদেশের বিখ্যাত শিল্পী জেমসের দু'টি বিখ্যাত গান 'বাবা কতদিন দেখি না তোমায়' ও 'আমি তারায় তারায় রটিয়ে দেব' গেয়ে সকলের নজরে আসেন তিনি। এরপর অনুপম রায়ের সুরে সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে গানও গান। কিন্তু তারপর বাংলাদেশ ফিরেই একের পর এক বিতর্কে জড়াতে শুরু করেন। যা এবার চরম মাত্রায় পৌঁছাল।
বৃহস্পতিবার বাংলাদেশের কুড়িগ্রাম ফুলবাড়ি ডিগ্রি কলেজের অনুষ্ঠানে গাইতে গিয়েছিলেন নোবেল (Mainul Ahsan Noble)। সেখানেই ঘটল ওই ভয়ঙ্কর কাণ্ড। অভিযোগ, গলা অবধি মদ খেয়ে একেবারে নেশায় চুর হয়ে স্টেজে উঠেছিলেন শিল্পী। আর গান গাওয়ার সময় মাঝেমধ্যেই অসংলগ্ন আচরণ করতে দেখা যায় তাঁকে। কলেজের প্রোগ্রামে আমন্ত্রিত শিল্পীর এমন আচরণ স্বাভাবিকভাবেই মেনে নেননি দর্শকরা।
তার উপর রাত ৯টায় তাঁর স্টেজে ওঠার কথা থাকলেও গাইতে ওঠেন প্রায় সাড়ে ১১টা নাগাদ। আর গাইতে গাইতে রীতিমতো মাতলামি করা শুরু করেন। এরপরই গায়কের আচরণে ক্ষুব্ধ হয়ে শ্রোতারা নোবেলকে লক্ষ্য করে বোতল ও জুতো ছুড়ে মারতে শুরু করেন। শেষে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে কলেজ কর্তৃপক্ষ গায়ককে মঞ্চ থেকে সরিয়ে দেন। যদিও বিষয়টি নিয়ে নোবেল বা কলেজ কর্তৃপক্ষ, কেউই সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেননি।
দুনিয়া তো নীচে টানবেই, তোমাকে উঠতে হবে! জন্মদিনে কী বললেন সামান্থা