Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নোবেলকে ডিভোর্স দিচ্ছেন স্ত্রী, আরেক সুন্দরীকে বিয়ের তোড়জোড় শুরু করলেন তারকা

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের মইনুল আহসান নোবেল (Nobel)। জি বাংলার সারেগামাপা রিয়েলিটি শো থেকে সঙ্গীত জগতে জনপ্রিয়তার শীর্ষে উঠেছিলেন তিনি। কিন্তু তাঁর সঙ্গে সমান্তরালে চলে বিতর্কও। নানা সময়ে নানা অপ্রীতিকর কাজের সঙ্গে নোবেলের নাম জড়িয়েছে, বে

নোবেলকে ডিভোর্স দিচ্ছেন স্ত্রী, আরেক সুন্দরীকে বিয়ের তোড়জোড় শুরু করলেন তারকা

শেষ আপডেট: 7 October 2021 11:12

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের মইনুল আহসান নোবেল (Nobel)। জি বাংলার সারেগামাপা রিয়েলিটি শো থেকে সঙ্গীত জগতে জনপ্রিয়তার শীর্ষে উঠেছিলেন তিনি। কিন্তু তাঁর সঙ্গে সমান্তরালে চলে বিতর্কও। নানা সময়ে নানা অপ্রীতিকর কাজের সঙ্গে নোবেলের নাম জড়িয়েছে, বেফাঁস মন্তব্যও করেছেন একাধিক বার। সেই নোবেলের বিবাহ বিচ্ছেদ হচ্ছে। স্ত্রীর কাছ থেকে তার নোটিস পেয়ে তিনি আবারও বিয়ে করার ইচ্ছে প্রকাশ করলেন। বাধা হয়নি দৃষ্টিহীনতা, চক্ষু হাসপাতাল সম্মান জানাল বিশেষভাবে সক্ষমদের নোবেলের বৈবাহিক জীবনে ঝঞ্ঝাট অনেক। তাঁর স্ত্রী সালসাবিলের বিরুদ্ধে নোবেল নিজেই অভিযোগ করেছেন, স্ত্রী তাঁকে খুন করতে চেয়েছে। টাকার লোভেই নাকি একাজ করেছেন সালসাবিল। সম্প্রতি স্ত্রীর কাছ থেকে ডিভোর্সের নোটিস পেয়েছন বাংলাদেশি শিল্পী। তবে তাতে কোনও আক্ষেপ তাঁর নেই। বরং আরও একবার নতুন করে জীবন সাজাতে চাইছেন তিনি। ডিভোর্স প্রসঙ্গে নোবেল বলেছেন, এবার এক সুন্দরী, ভাল মেয়েকে বিয়ে করবেন তিনি। এমনকি কোনও এক মন্ত্রীর মেয়ের সঙ্গে তাঁর বিয়ের কথাবার্তাও চলছে বলে জানিয়েছেন তিনি। সেই মেয়ে নাকি তাঁকে বিয়ে করতে রাজি। কিন্তু কে এই সুন্দরী, মন্ত্রীর মেয়ে? তা নিয়ে এখনই মুখ খোলেননি সঙ্গীত তারকা। এখনও মুখে কুলুপ। জম্পনাও চলছে ওপার আংলায়। ২০১৯ সালে নোবেল বিয়ে করেন। তবে সেই বিয়ের পর ৬ মাসও কাটেনি। সংসারে অশান্তি শুরু হয়ে যায়। নোবেলের সঙ্গে অন্য নারীর সম্পর্কের গুঞ্জন যেমন শোনা যায়, তেমন চর্চায় ওঠে তাঁর বাংলাদেশি তারকার স্বভাব চরিত্রও। যাই হোক, এই বিয়ে টেকেনি। সেপ্টেম্বরেই নোবেলকে বিচ্ছেদের নোটিস পাঠিয়েছেন স্ত্রী। এরপর নতুন বিয়ের তোড়জোড় শুরু করে দিলেন তারকা। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```