Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নোবেল দিনে চার লাখ টাকার মাদক নিতেন! দাবি প্রাক্তন স্ত্রীর, ডিবি-র অফিসে হাজিরা দিলেন তিনি

দ্য ওয়াল ব্যুরো: সারেগামাপা থেকে দুই বাংলার দর্শকের ভালবাসা পেয়েছিলেন বাংলাদেশের গায়ক নোবেল (Nobel drug case)। তবে, সাম্প্রতিক কালে নানা বিষয়ে বিতর্কে জড়িয়েছেন গায়ক। সম্প্রতি মাদক নেওয়ার অভিযোগে তাঁর সঙ্গে বিচ্ছেদ হয় তাঁর স্ত্রী সালসাবেল ম

নোবেল দিনে চার লাখ টাকার মাদক নিতেন! দাবি প্রাক্তন স্ত্রীর, ডিবি-র অফিসে হাজিরা দিলেন তিনি

শেষ আপডেট: 21 May 2023 13:17

দ্য ওয়াল ব্যুরো: সারেগামাপা থেকে দুই বাংলার দর্শকের ভালবাসা পেয়েছিলেন বাংলাদেশের গায়ক নোবেল (Nobel drug case)। তবে, সাম্প্রতিক কালে নানা বিষয়ে বিতর্কে জড়িয়েছেন গায়ক। সম্প্রতি মাদক নেওয়ার অভিযোগে তাঁর সঙ্গে বিচ্ছেদ হয় তাঁর স্ত্রী সালসাবেল মাহমুদের (Nobel drug case wife accuses singer)।

এরপরই সোশ্যাল মিডিয়ায় এবং সংবাদ মাধ্যমে বিস্ফোরক অভিযোগ এনেছিলেন নোবেলের স্ত্রী (Nobel drug case wife accuses singer)।

এই অভিযোগের ভিত্তিতে এবার ডিবি কার্যালয়ে ডেকে পাঠানো হয় তাঁকে। দীর্ঘদিন ধরেই নোবেলের সঙ্গে বিবাহ বিচ্ছেদের কথা কানাঘুঁষো শোনা যাচ্ছিল। তবে, তাতে শিলমোহর দেন নোবেলের স্ত্রী নিজেই। তাঁর অভিযোগ ছিল অনুরোধ করা সত্ত্বেও মাদকের নেশা ছাড়তে রাজি ছিলেন না নোবেল। সেই কারণেই বিবাহ বিচ্ছেদ করতে বাধ্য হয়েছিলেন সালসাবেল। শনিবার তাঁর অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয় নোবেলকে।

Noble's 'Tamasha' with wife | Print Version
নোবেল এবং সালসাবেল

এরপরই সংবাদ মাধ্যমের কাছে গুরুতর অভিযোগ জানান নোবেলের প্রাক্তন স্ত্রী। তিনি স্পষ্ট জানান যে নোবেলের সঙ্গে তাঁর যখন পরিচয় হয় সেই সময়ে তিনি মাদকাসক্ত ছিলেন না। রিয়েলিটি শো থেকে পরিচিত হওয়ার পরেই তাঁকে কেউ বা কারা মাদক নেওয়ায় উৎসাহিত করেন। সালসাবেলের কথায়, প্রতিদিন প্রায় ৪ লক্ষ টাকার মাদক নিতেন নোবেল।

কিন্তু কে উৎসাহিত করেছিলেন নোবেলকে মাদক নেওয়ার ক্ষেত্রে?

এই বিষয়ে সালসাবেলের মত, বাংলাদেশের বহু উচ্চপদস্থ কর্তা সহ এক বিমান সেবিকা জড়িত এই ঘটনায়। তারাই নোবেলকে মাদক যোগান দিতেন বলে জানান সালসাবেল। তাঁর এই অভিযোগ পেয়েই নড়েচড়ে বসেন ঢাকার প্রশাসন। তাঁকে ডেকে পাঠানো হয় ডিবি কার্যালয়ে। সেখানে উপস্থিত হন নোবেলের প্রাক্তন স্ত্রী। সেখানেও তিনি তাঁর অভিযোগ ব্যক্ত করেছেন। এখন দেখার যে সালসাবেলের অভিযোগ অনুযায়ী মাদক যোগান দেওয়া সেই বিমান সেবিকা বা বাংলাদেশের কোনও উচ্চপদস্থ কর্তার বিরুদ্ধে কোনও রকম ব্যবস্থা নেয় কিনা বাংলাদেশ প্রশাসন।

নোবেল গ্রেফতার! বাংলাদেশের এই বিতর্কিত গায়কের গুণের যেন শেষ নেই


```