Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

ধন্যি ছেলের অধ্যবসায়! ১৩ হাজার বার অনুশীলন করে বাইক নিয়ে খাদে ঝাঁপ, টম ক্রুজের মিশন 'পসিবল'

দ্য ওয়াল ব্যুরো: ছবির নাম 'মিশন ইম্পসিবল' (Mission Impossible) হলে কী হবে, তাঁর কাছে তো সবকিছুই 'পসিবল'। সেই কারণেই সিনেমার ইতিহাসে সবথেকে বিপজ্জনক স্টান্ট (stunt) হিসাবেও স্বীকৃতি পেয়েছে তাঁর ভয়ডরহীন স্টান্টের একটি মুহূর্ত। তিনি অভিনেতা ট

ধন্যি ছেলের অধ্যবসায়! ১৩ হাজার বার অনুশীলন করে বাইক নিয়ে খাদে ঝাঁপ, টম ক্রুজের মিশন 'পসিবল'

শেষ আপডেট: 21 December 2022 07:39

দ্য ওয়াল ব্যুরো: ছবির নাম 'মিশন ইম্পসিবল' (Mission Impossible) হলে কী হবে, তাঁর কাছে তো সবকিছুই 'পসিবল'। সেই কারণেই সিনেমার ইতিহাসে সবথেকে বিপজ্জনক স্টান্ট (stunt) হিসাবেও স্বীকৃতি পেয়েছে তাঁর ভয়ডরহীন স্টান্টের একটি মুহূর্ত। তিনি অভিনেতা টম ক্রুজ (Tom Cruise)। আগামী ছবি 'মিশন ইম্পসিবল ডেড রিকনিং পার্ট-১'-এর জন্য তিনি যা করেছেন তা দেখে সবারই চোখ কপালে উঠেছে।

অভিনেতা নিজেই টুইটারে একটি নয় মিনিটের ভিডিও ক্লিপ পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে, টম ক্রুজ বহু বার অনুশীলন করে একটি স্টান্ট নিখুঁত করার চেষ্টা করছেন। টুইটে ৬০ বছর বয়সি এই অভিনেতা জানিয়েছেন, ‘আমরা যে কাজটা করেছি তা সকলের সঙ্গে ভাগ করে নিতে পেরে খুবই উত্তেজিত।’

ঠিক কী করেছেন অভিনেতা?

জানা গেছে, টম ক্রুজ 'মিশন ইম্পসিবল'-এর পরবর্তী পার্টের একটি দৃশ্যের জন্য অন্তত ৫০০টিরও বেশি স্কাইডাইভ করেছেন ও প্রায় ১৩ হাজার মোটর জাম্পিং অনুশীলন করেছেন। এভাবেই একটি স্টান্ট দৃশ্যের জন্য নিজেকে কঠোর অনুশীলনে ডুবিয়ে দিয়েছেন তারকা অভিনেতা।

২০২০ সালে এই স্টান্ট দৃশ্যের শ্যুট হয়েছে নরওয়ের হেলেসিল্টে। একটি চেজ সিকোয়েন্সের গল্পকে কেন্দ্র করে তৈরি হয়েছিল সেট। বিশাল উঁচু জায়গা থেকে মোটরবাইক নিয়ে গভীর খাদে ঝাঁপিয়ে পড়ার দৃশ্য শুট করার পরিকল্পনা ছিল ছবির নির্মাতাদের। সেটাই খুব সুন্দরভাবে কোনওরকম ডামি ব্যবহার না করে অভিনয় করেন খোদ টম ক্রুজ।

https://twitter.com/TomCruise/status/1604839778125430785?s=20&t=B3Xy3QmmvOigLt08OPGj7w

প্রত্যক্ষদর্শীরা এই বিষয়ে পরে বলেন, টম যখন স্টান্টটি করল, তখন ছবির পরিচালক ক্রিস্টোফার ম্যাককুয়ারির মাথায় হাত। ভেবেছিলেন বোধহয় সব শেষ! কিন্তু পুরো দৃশ্যটি শ্যুট হওয়ার পর নিরাপদেই আবার উঠে আসেন টম। এরপর আত্মবিশ্বাসের সঙ্গে তিনি বলেন, ‘আমি বাইকটি শূন্যে ভাসার সময় আরও কিছুক্ষণ ধরে রাখতে পারতাম।’ নিজের কাজের প্রতি কতটা দায়বদ্ধ থাকলে এই কথা বলা যায়, সেটাই ভাবছেন সবাই।

মরুশহরে মহাবিপদ উরফির! অভিনেত্রীকে আটক করল দুবাই পুলিশ


```