Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

যৌনতার সময় গীতাপাঠ! ‘ওপেনহাইমার’-এর বিতর্কিত দৃশ্যকে সমর্থন ‘কৃষ্ণ’র

দ্য ওয়াল ব্যুরো: ক্রিস্টোফার নোলানের নতুন ছবি ‘ওপেনহাইমার’ (Oppenheimer)-এর একটি দৃশ্য নিয়ে জোর বিতর্ক শুরু হয়েছে। ছবির একটি দৃশ্যে দেখা গিয়েছে, মূল চরিত্র ওপেনহাইমার যৌনতায় লিপ্ত থাকার সময় গীতার (Bhagavad Gita) শ্লোক বলছেন। এতেই আপত

যৌনতার সময় গীতাপাঠ! ‘ওপেনহাইমার’-এর বিতর্কিত দৃশ্যকে সমর্থন ‘কৃষ্ণ’র

শেষ আপডেট: 25 July 2023 12:35

দ্য ওয়াল ব্যুরো: ক্রিস্টোফার নোলানের নতুন ছবি ‘ওপেনহাইমার’ (Oppenheimer)-এর একটি দৃশ্য নিয়ে জোর বিতর্ক শুরু হয়েছে। ছবির একটি দৃশ্যে দেখা গিয়েছে, মূল চরিত্র ওপেনহাইমার যৌনতায় লিপ্ত থাকার সময় গীতার (Bhagavad Gita) শ্লোক বলছেন। এতেই আপত্তি তুলেছেন অনেকে। ইতিমধ্যে ভারতে এই ছবিটি ব্যান করার দাবি তুলেছেন উগ্র হিন্দুত্ববাদীদের একাংশ। হিন্দুধর্মের অবমাননার অভিযোগও তোলা হয়েছে নির্মাতাদের বিরুদ্ধে। বলা যেতে পারে, নেটিজেনরা প্রায় দু’ভাগ হয়ে গিয়েছেন। কেউ বিরোধিতা করেছেন, আবার অনেকে সমর্থনও জানিয়েছেন। এবার সে বিষয়ে মুখ খুললেন ‘মহাভারত’-এর ‘শ্রীকৃষ্ণ’ নীতিশ ভরদ্বাজ (Nitish Bharadwaj)।

Oppenheimer, Nitish Bharadwaj, Bhagavad Gita

কী বলেছেন নীতিশ? (Nitish Bharadwaj reacts on Oppenheimer)

সম্প্রতি সাংবাদিকরা অভিনেতাকে এ বিষয়ে প্রশ্ন করলে নীতিশ দৃশ্যটির সমর্থনেই মতামত জানান। তিনি বলেন, “ওপেনহাইমারের বানানো অ্যাটম বোম দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানিদের মারতে ব্যবহার করা হয়েছিল। সেই উদ্দেশ্যেই বানানো হয়েছিল বোমটি। তাই ওপেনহাইমার নিজের কাজ নিয়েই দ্বন্দ্বে ভুগছিল। তাঁর মনের মধ্যে বারবার এই প্রশ্ন ঘোরাফেরা করছিল যে, এই কাজটা তিনি ঠিক করছেন না ভুল করছেন। ওপেনহাইমার বুঝতে পেরেছিলেন যে, তাঁর তৈরি করা এই অ্যাটম বোম মানব প্রজাতির কত বড় ক্ষতি করতে চলেছে।”

দেখুন ট্রেলার:

https://youtu.be/uYPbbksJxIg

এরপর নীতিশ আরও বলেন, “আমি মনে করি, সিনেমায় যৌনতার সময় এই গীতা পাঠের দৃশ্য আদতে তাঁর মনের দ্বন্দ্ব, দোলাচল বোঝাতেই দেখানো হয়েছে। একজন বিজ্ঞানী তাঁর জীবনের প্রত্যেকটি মুহূর্তে নিজের উদ্ভাবন নিয়ে ভাবনাচিন্তা করেন। তাঁর মন সর্বদা নিজের আবিষ্কার নিয়ে ভাবছে, কিন্তু শরীরের অন্যান্য জৈবিক কাজকর্ম থেমে নেই। সেগুলো জাগতিক নিয়ম মেনেই পালন হচ্ছে। নোলানের এই মেসেজটি খুবই জোরালো এবং পরিষ্কার। আমি দর্শকদের অনুরোধ করব, এই দৃশ্যটি নিয়ে ক্ষোভপ্রকাশ না করে বিষয়টিকে ওপেনহাইমারের দৃষ্টিভঙ্গি দিয়ে বিচার করুন।”

ওপেনহাইমারে ঘনিষ্ঠ দৃশ্যে গীতা পড়ছেন মার্ফি! মুক্তি পেতে না পেতেই নিষিদ্ধ করার দাবি


```