Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নীতা আম্বানির রাজকীয় হিরের নেকলেস এবার হাতের মুঠোয়! বাজারে বিক্রি হচ্ছে মাত্র ১৭৮ টাকায়

নীতা আম্বানি গত মার্চ মাসে তাঁর ছেলের প্রি-ওয়েডিং-এ যে নেকলেস পরেছিলেন তার দাম ৪০০ থেকে ৫০০ কোটি টাকা হতে পারে!

নীতা আম্বানির রাজকীয় হিরের নেকলেস এবার হাতের মুঠোয়! বাজারে বিক্রি হচ্ছে মাত্র ১৭৮ টাকায়

নীতা আম্বানি

শেষ আপডেট: 27 May 2024 14:33

দ্য ওয়াল ব্যুরো: ছেলে অনন্তের প্রি-ওয়েডিং অনুষ্ঠানে রাজকীয় সাজে দেখা গেছিল নীতা আম্বানিকে। জারদোসী কাজ করা কাঞ্চিপুরম শাড়িতে কার্যত গোটা বিশ্বের নজর কেড়েছিলেন তিনি। তবে সকলের চোখ আটকে গেছিল তাঁর গলার হিরের নেকলেসে। সবুজ রঙের সেই নেকলেসে ছিল দুটি বড় পান্নাও। তা দেখে চোখ জুড়িয়েছিল সকলের। অনেকেই স্বপ্ন দেখতে শুরু করেছিলেন, যদি এই নেকলেস কোনও একদিন ছুঁয়েও দেখা যায়। তবে শুধু ছোঁয়া নয়, সেই নেকলেস এবার চাইলেই কিনে পরতে পারবেন! এমনই সুযোগ করে দিচ্ছেন রাজস্থানের এক ব্যবসায়ী।

জয়পুরের এক স্বর্ণকার নীতা আম্বানির ওই নেকলেসের রেপ্লিকা বানিয়ে ফেলেছেন। সেটিই তিনি খোলা বাজারে বিক্রি করছেন মাত্র ১৭৮ টাকায়! সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন সেই ব্যবসায়ী। জানিয়েছেন, ক্রেতাদের একটা আইডিয়া দেওয়ার জন্যই তিনি এই নেকলেসের দাম বলে দিচ্ছেন। নীতা আম্বানি পরেছিলেন সবুজ রঙের পাথর দেওয়া নেকলেস। কিন্তু এই ব্যবসায়ীর কাছে রয়েছে লাল, সবুজ, নীল, কালো, সাদা সব রকমের পাথরের নেকলেস।   

View this post on Instagram

A post shared by V. V. SONS (@v.v.sons)

একাধিক রিপোর্ট অনুযায়ী, নীতা আম্বানি গত মার্চ মাসে তাঁর ছেলের প্রি-ওয়েডিং-এ যে নেকলেস পরেছিলেন তার দাম ৪০০ থেকে ৫০০ কোটি টাকা হতে পারে! পাশাপাশি তাঁর শাড়ি ডিজাইন করেছিলেন বলিউডের বিখ্যাত ডিজাইনার মনীশ মালহোত্রা। 

অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রথম প্রি-ওয়েডিং সেলিব্রশন হয়েছিল জামনগরে। আন্তর্জাতিক স্তরের তারকা থেকে শুরু করে এই প্রি-ওয়েডিংয়ে হাজির ছিলেন বলিউড ও ভারতীয় ক্রিকেটের নক্ষত্ররাও। তিন-চার দিনের সেলিব্রেশনেই খরচ হয়েছিল ১২০০-১৫০০ কোটি টাকা। এবার দ্বিতীয় প্রি-ওয়েডিং সেলিব্রশন হতে চলেছে দক্ষিণ ফ্রান্সে। রিপোর্ট বলছে, ২৮ মে থেকে ৩০ মে অবধি দ্বিতীয় প্রি-ওয়েডিং পার্টি চলবে অনন্ত-রাধিকার। পার্টি হবে সমুদ্রের মাঝে বিলাসবহুল ক্রুজে।


```