
শেষ আপডেট: 20 April 2022 12:37
দ্য ওয়াল ব্যুরো: আমির খানকে মনে আছে 'দঙ্গল' সিনেমায়! মহাবীর ফোগট চরিত্রের জন্য নিজেকে তৈরি করতে নিজের ওজন বাড়িয়েছিলেন (Weight Gain) মিস্টার পারফেকশনিস্ট। অনেকটা সেইমতোই 'দশভি' সিনেমার জন্য ১৫ কেজি ওজন বাড়িয়েছিলেন অভিনেত্রী নিমরত কৌর (Nimrat Kaur)। এই সিনেমায় তিনি 'বিমলা দেবী'র চরিত্রে অভিনয় করছেন। সেই ছবি নেট দুনিয়ায় ছড়িয়ে পড়তেই ট্রোলের শিকার হতে হয়েছিল অভিনেত্রীকে। তখন চুপ ছিলেন নিম্রত, এতদিন পর সেই কটাক্ষের জবাব দিলেন নিজের নতুন ছবি পোস্ট করে।
নিজের দুটি ছবিই এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজের শরীরের ওজন নিয়ে সব কটাক্ষের জবাব দেন। লেখেন এক দীর্ঘ বার্তা। জানিয়েছেন তাঁর অভিজ্ঞতার কথা। ওজন বাড়ানো ও তারপর আবার কমানোর (Weight Loss) মধ্যে দিয়ে তিনি যে শিক্ষা অর্জন করেছেন, তা সারাজীবন পাথেয় হয়ে থাকবে।
তিনি লেখেন, এই ওজন বাড়ানো এবং ওজন কমানোর প্রক্রিয়ার মধ্যে দিয়ে তিনি সাফল্যের সঙ্গে যেতে পেরেছেন, তার কারণ একটাই। তাঁর আশপাশের মানুষ, কাছের মানুষ এই পুরো সময়ে তাঁর পাশে ছিলেন।
তিনি আরও লেখেন, এই ১০ মাসে তিনি শিখেছেন কীভাবে নিজের ব্যাপারে অন্য কেউ সিদ্ধান্ত নিতে না পারে। কীভাবে অন্যের কটাক্ষের পরেও নিজের কাজে মগ্ন থাকা যায়। তিনি আরও লেখেন, 'জন্মগত আমি মাঝারি শরীরের অধিকারী, খুব মোটাও নই খুব রোগাও নই।
দশভি সিনেমায় তিনি অভিষেক বচ্চনের স্ত্রীর ভূমিকায় অভিনয় করছেন নিমরত কৌর। সিনেমা নিয়ে দর্শক মনে কৌতূহল সৃষ্টি হয়েছে। বিশেষ করে নিমরত কৌরে চরিত্র নিয়ে।
'গ্রাম্য' সাজে অনবদ্য রণবীর, নতুন স্বাদের কমেডিতে লুকিয়ে সমাজ বদলের বার্তা