Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নিখিলকে জড়িয়ে ছবি সৌরসেনীর! ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই এল উত্তরও  

নিখিল তাঁর কোমর জড়িয়ে, আদরে মাখামাখি ছবি কি তবে সৌরসেনীর 'হ্যালো নিখিল'-এর উত্তর? নেটমাধ্যম বলছে তেমনটাই। 

নিখিলকে জড়িয়ে ছবি সৌরসেনীর! ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই এল উত্তরও  

নিখিল ও সৌরসেনীর সম্পর্কে শিলমোহর?

শেষ আপডেট: 2 January 2025 21:15

বছরের শুরুতেই চমকে দিয়েছেন অভিনেত্রী সৌরসেনী মৈত্র। নিউ ইয়ার পার্টি থেকে নিখিলের ঘনিষ্ঠ ছবি শেয়ার করে লিখেছিলেন, 'হ্যালো নিখিল'। ২৪ ঘণ্টা পার হতে না হতেই আরও এক চমক। পাল্টা ছবি দিয়ে নিখিলও যে দূর করলেন ধোঁয়াশা। 

গত বছর শেষের দিন একসঙ্গেই ছিলেন তাঁরা। নতুন বছর শুরুও করেছেন এক সঙ্গে। সেই প্রমাণই সামনে এনে একটি ছবি শেয়ার করে নিয়েছেন নিখিল। ছবিতে অবশ্যই হাজির সৌরসেনী। নিখিল তাঁর কোমর জড়িয়ে, আদরে মাখামাখি ছবি কি তবে সৌরসেনীর 'হ্যালো নিখিল'-এর উত্তর? নেটমাধ্যম বলছে তেমনটাই। 

সৌরসেনী ও নিখিলের প্রেমের চর্চা আজকের নয়। নিখিল একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, বস্ত্র বিপণনের সঙ্গে যুক্ত তিনি। রয়েছে পোশাকের ব্র্যান্ডও, নাম 'রঙ্গোলি'। এই রঙ্গোলিরই 'মুখ' সৌরসেনী। অতীতে সৌরসেনীর জন্মদিনেও এক ঘনিষ্ঠ ছবি শেয়ার করেছিলেন নিখিল। 

তবে অফিসিয়ালি প্রেমের মান্যতা দেননি কেউই। নিখিলের টলিউড যোগ যদিও আজকের নয়। ২০১৯ সালে বুদাপেস্টে প্রাক্তন সাংসদ নুসরত জাহানকে 'বিয়ে' করেছিলেন তিনি। যদিও দুই বছরের মধ্যেই সেই সম্পর্ক ভেঙে যায়। নুসরত সেই 'বিয়ে' অস্বীকার করেন। যদিও সে সব অতীত। আগামী দিনে নিখিল ও সৌরসেনীর সম্পর্ক কোন পথে এগোয় এখন সেটাই দেখার। 


```