Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নুসরতের ছেলের খোঁজ নেবেন না নিখিল, কথাও হয় না 'প্রাক্তন' স্ত্রীর সঙ্গে

দ্য ওয়াল ব্যুরোঃ অনেক জল্পনা অনেক কাঁটাছেড়ার শেষে বৃহস্পতিবারের বারবেলায় মা হয়েছেন টলিউডের সাংসদ অভিনেত্রী নুসরত জাহান। তাঁর কোল আলো করে এসেছে ফুটফুটে এক ছেলে। সন্তান জন্মের সময় হাসপাতালে নুসরতের পাশে ছিলেন তাঁর প্রেমিক যশ দাশগুপ্ত। কিন্তু

নুসরতের ছেলের খোঁজ নেবেন না নিখিল, কথাও হয় না 'প্রাক্তন' স্ত্রীর সঙ্গে

শেষ আপডেট: 26 August 2021 10:13

দ্য ওয়াল ব্যুরোঃ অনেক জল্পনা অনেক কাঁটাছেড়ার শেষে বৃহস্পতিবারের বারবেলায় মা হয়েছেন টলিউডের সাংসদ অভিনেত্রী নুসরত জাহান। তাঁর কোল আলো করে এসেছে ফুটফুটে এক ছেলে। সন্তান জন্মের সময় হাসপাতালে নুসরতের পাশে ছিলেন তাঁর প্রেমিক যশ দাশগুপ্ত। কিন্তু এত সব দেখে বিশেষ কোনও প্রতিক্রিয়া দিতে চাইছেন না নুসরত জাহানের প্রাক্তন নিখিল জৈন। নুসরত সন্তানের জন্ম দেওয়ার পর সংবাদমাধ্যমকে নিখিল জানিয়েছেন, এ ব্যাপারে তেমন কিছুই বলার নেই তাঁর। নুসরতের সঙ্গে দীর্ঘদিন নিখিলের কোনও যোগাযোগই নেই। তবে মা এবং সন্তানের সুস্থ জীবন কামনা করেছেন নিখিল। বলেছেন, নুসরতের ছেলে সুস্থ থাকুক, সুন্দরভাবে বড় হয়ে উঠুক। নুসরতকে অনেক শুচেচ্ছা। নুসরতের ছেলে হওয়ার পর তাঁর সঙ্গে আলাদা করে যোগাযোগ করে খোঁজ নেবেন না নিখিল? সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, তা করার কোনও প্রশ্নই ওঠে না। কারণ নুসরতের সঙ্গে তাঁর আর কোনও সম্পর্ক নেই। নুসরত জাহানের সন্তানের পিতৃপরিচয় নিয়ে কম জলঘোলা হয়নি। কে এই সন্তানের বাবা তা নিয়ে নুসরত বা তাঁর পরিচিত কেউই মুখ খোলেননি। অনেকেই মনে করেছেন প্রেমিক যশ দাশগুপ্তের সন্তান গর্ভে ধারণ করেছেন বসিরহাটের সাংসদ। কিন্তু কোনও খবরই কেউ নিশ্চিত করে জানে  না। নুসরত জাহান নিখিল জৈনের সঙ্গে ডেসটিনেশন ওয়েডিং করেছিলেন সুদূর তুরষ্কের বোদরুম শহরে। সেই বিয়ে ছিল রীতিমতো চোখধাঁধানো। বাংলায় ডেস্টিনেশন ওয়েডিং কী জিনিস তা বুঝিয়েছিলেন নুসরত-নিখিলই। এর আগে অবশ্য বিলাসবহুল বিয়ে সারেন বিরাট কোহলি অনুষ্কা শর্মাও। কিন্তু সেই বিয়েই অস্বীকার করেন খোদ নুসরত। নিখিলের সঙ্গে তাঁর সম্পর্কের অবনতি হলে তিনি প্রকাশ্যে জানান, বিয়ে করেননি, কেবল সহবাস করেছেন নিখিলের সঙ্গে। তা নিয়েও বিস্তর জলঘোলা হয়। এরইমধ্যে অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে নুসরতের ঘনিষ্ঠতা প্রকাশ্যে আসে। তারপর যত দিন এগিয়েছে ততই রাখঢাক কমেছে নুসরত-যশের। একসঙ্গে বারকয়েক তাঁদের দেখা গিয়েছে, কখনও পার্কে, কখনও রেস্তোঁরায়। সব সময় বান্ধবীর হাত শক্ত করে ধরে রেখেছিলেন যশ। সোশ্যাল মিডিয়াতেও তাঁদের গতিবিধিতে রাখঢাক ছিল না। সমস্ত জল্পনার শেষে এবার মা হলেন নুসরত। এখন প্রশ্ন, এবার কি সন্তানের বাবার নাম প্রকাশ্যে আনবেন অভিনেত্রী তথা বসিরহাটের তৃণমূল সাংসদ? উত্তর দেবে সময়।

```