
শেষ আপডেট: 28 January 2021 14:54
হাওয়ায় ভেসে বেড়াচ্ছে বহু কথা! ত্রিকোণ প্রেমের জন্য ভাঙছে 'দ্য এনজে অ্যাফেয়ার'! তাঁদের জীবনে নাকি ঢুকে পড়েছেন যশ দাশগুপ্ত! যদিও এবিষয়ে মুখ খুলতে চাননি কেউই। কিন্তু ইনস্টাগ্রামে নুসরত ও নিখিল একে অপরকে আনফলো করে দেন, যা আরও বেশি করে স্পষ্ট করে দেয় সম্পর্কের চিড়কে।
দুজন দুজনকে আনফলো করলেও নজরের আড়াল করেননি! সোশ্যাল মিডিয়াতেই চলছে তাঁদের ঠান্ডা লড়ায়, আর সেটা আরও বেশি স্পষ্ট করে বুঝিয়ে দিচ্ছে তাঁদের পোস্টের ক্যাপশন। দুজনেই যেন দুজনকে সোশ্যাল মিডিয়াতেই উত্তর দিচ্ছেন। দু'জনের মনের মধ্যে যে তুমুল ঝড় বইছে, সেটা তাঁদের সোশ্যাল মিডিয়ার পোস্ট থেকেই অনুগামীরা আন্দাজ করতে পারছেন।
সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন নিখিল আর সেখানেই ক্যাপশনে লেখেন যে তিনি আবার নতুন করে জীবনের অনুভূতিগুলোকে খুঁজে পাচ্ছেন। আর একাকীত্বই সেই অনুভূতিকে খুঁজে পেতে সাহায্য করছে। তিনি লেখেন, "কিছু অনুভূতি হৃদয়ের এতটা গভীরেই ডুবে রয়েছে যেগুলোকে খুঁজে পেতে একমাত্র সাহায্য করে একাকীত্বই!" নিখিলের এই পোস্টকে ঘিরে জল্পনার পারদ চড়ছে। কিন্তু মুখে যতই ভাল থাকার কথা বলুন কেন, চোখেমুখে স্পষ্ট ফুটে উঠেছে যন্ত্রণা।
অন্যদিকে, গতকাল সবুজ রঙের ছোট ফ্রক ড্রেস পরে একটি ছবি পোস্ট করেছেন নুসরত। চড়া মেকআপ থাকলেও, মুখে নেই কোনও উচ্ছ্বাস। উল্টোদিকে যে চোখে আত্মবিশ্বাস ঠিকরে বেরোতো, সেখানে যেন খানিকটা ম্রিয়মান লাগছে তাঁকে। যতই ঝড় উঠুক, তবুও তিনি ভেঙে পড়েননি, নিজেই জানালেন সেকথা।
ছবির নীচে নুসরত লিখেছেন, "সমস্ত কঠিন মুহূর্ত সে একা একাই পার করেছে।" অর্থাৎ নায়িকা বোঝাতে চাইলেন, এতদিনের জীবনে, নুসরত নিজেকেই নিজে সামলেছেন। তিনিই তাঁর প্রিয়বন্ধু! আর এই পোস্টরই যেন উত্তর দিয়েছেন নিখিল, এমনই মনে করছেন নেটিজেনদের মধ্যে অনেকেই।