Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নিখিল বলছেন 'সুখ হল মিথ, জীবন বুমেরাংয়ের মতো', নুসরতের কথায়, '...ভেতরের ব্যাপার'

দ্য ওয়াল ব্যুরো: নিখিল নুসরতের জীবনে যে তৃতীয় ব্যক্তি ঢুকে গেছে এ নিয়ে নেটিজেনদের মধ্যে আর কোনও সন্দেহ নেই। কান পাতলেই শোনা যায় ঘর ভাঙার গুঞ্জন। তবে তাঁদের সুখী দাম্পত্য জীবনের চিড় ধরল কেন, এ প্রশ্নের উত্তর অনেকেই নিজের মতো করে সাজিয়ে নি

নিখিল বলছেন 'সুখ হল মিথ, জীবন বুমেরাংয়ের মতো', নুসরতের কথায়, '...ভেতরের ব্যাপার'

শেষ আপডেট: 22 January 2021 12:38

দ্য ওয়াল ব্যুরো: নিখিল নুসরতের জীবনে যে তৃতীয় ব্যক্তি ঢুকে গেছে এ নিয়ে নেটিজেনদের মধ্যে আর কোনও সন্দেহ নেই। কান পাতলেই শোনা যায় ঘর ভাঙার গুঞ্জন। তবে তাঁদের সুখী দাম্পত্য জীবনের চিড় ধরল কেন, এ প্রশ্নের উত্তর অনেকেই নিজের মতো করে সাজিয়ে নিয়েছেন। নিখিল নুসরতের জীবনে 'ব্যাড বয়' হয়ে তাহলে কি সত্যি ঢুকে পড়লেন যশ? এ মুহূর্তে জল্পনার পারদ তুঙ্গে। সেই জল্পনাকে বারবার উস্কে দিচ্ছে নুসরত ও নিখিলের ইনস্টাগ্রাম হ্যান্ডেলও। দুজন-দুজনকে ছাড়াই বেড়াতে যাচ্ছেন, আগে যেখানে সুখী দাম্পত্য জীবনের ছবি ফুটে উঠত, সেখানে এখন ছবিতে উঠে আসে কিছু ধারালো বক্তব্য! বোঝায় যায়, দুজনের মধ্যে শুরু হয়ে গেছে ঠান্ডা লড়াই। কেউ এ বিষয়ে তেমনভাবে মুখ না খুললেও সোশ্যাল মিডিয়া পোস্ট কিন্তু বুঝিয়ে দেয়, তাঁদের সম্পর্কে আর সেই উষ্ণতা নেই! সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে নিখিল লিখেছেন, “জীবন বুমেরাংয়ের মতো, যা দেবে, ফিরে পাবে।” গত একমাস ধরেই যশ দাশগুপ্তের সঙ্গে নুসরত জাহানের সম্পর্কের গুঞ্জন শোনা যাচ্ছ আর এর জেরেই আলগা হয় গাঁটছড়ার বাঁধনে। জল্পনা, ‘এসওএস কলকাতা’ সিনেমার শ্যুটিংয়ের সময় থেকেই নাকি যশের সঙ্গে নুসরতের ঘনিষ্ঠতা বেড়েছে। এর মাঝে গত বছরের শেষের দিকে রাজস্থানে রোড ট্রিপ থেকে ফিরে দুই তারকার ছবি, এবং দিন কয়েক আগে দক্ষিণেশ্বর মন্দির চত্বরে যশকে নিয়ে নুসরতের উপস্থিতি-- এই সমস্ত ঘটনা কিন্তু সেই জল্পনার যজ্ঞে ক্রমশই ঘি ঢেলে চলেছে। এদিকে বৈবাহিক সম্পর্কের টানাপোড়েন নিয়ে মুখে কুলুপ এঁটে রয়েছেন তিনজনেই, নুসরত, নিখিল এবং যশ।

নুসরতের ঘুরতে যাওয়ার পরে এবার নিখিল জৈনও বন্ধুদের সঙ্গে হিমাচলে গিয়েছেন রোড ট্রিপে। ঘনঘন সেখান থেকে ছবি শেয়ার করছেন সোশ্যাল মিডিয়ায়। আর এসব করে যে টানাপড়েন পরিস্থিতিতে নিজেকে শান্ত করতে একেবারে উঠে পড়ে লেগেছেন নিখিল, তা তাঁর প্রোফাইলে উঁকি মারলেই বোঝা যাবে। এরই মাঝখানে শালি নুজহতের সঙ্গে ছবি শেয়ার করেছেন নিখিল, যা নিয়ে অনেকেই নানা সমীকরণ মেলানোর চেষ্টা করছেন! নেটিজেনদের মধ্যে অনেকেই বলছেন যে দিদির সঙ্গে ঘর ভাঙলেও, শালি আধিঘরওয়ালি তো নিখিলের সঙ্গেই রয়েছেন! নুসরত যশে মজলেও নিখিল কি শালির প্রেমে পড়লেন, এই নিয়ে জল্পনার পারদ চড়ছে!

কিন্তু “জীবন যে বুমেরাংয়ের মতো”, সেটা কি নুসরতের উদ্দেশেই লিখলেন নিখিল? আর এটা আরও স্পষ্ট হয়ে যায় তাঁদের পরবর্তী পদক্ষেপগুলো একটু তলিয়ে দেখলেই! কাল রাতে নুসরত ইনস্টাতে ছবি পোস্ট করে লেখেন, 'হ্যাপিনেস ইজ অ্যান ইনসাইড জব', আবার আজকেই নিখিল আরও একটি ছবি পোস্ট করে লেখেন, জীবনে সুখ হল মিথের মতো, সেটাকে তেমনভাবে ধরে রাখা যায় না! পরপর দুজনের খুশি নিয়ে পোস্ট ও ক্যাপশন যেন ঠান্ডা লড়াইকেই আরও বেশি করে উস্কানি দিচ্ছে!

তাহলে কি ঘরভাঙা ও হৃদয় ভাঙার যন্ত্রণা একসঙ্গেই চলছে নিখিলের মনে, সেই প্রশ্ন উঠছে ভক্ত-অনুরাগীদের মনে। নাকি স্ত্রী নুসরতের মধ্যেই খুঁজে পেয়েছিলেন সুখের চাবিকাঠি, সেটাকে হারানোর আঘাতে কষ্ট পাচ্ছেন, মিস করছেন নুসরতকে! সেই প্রশ্নের উত্তর তো সময়ই দেবে।

```