Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফের পর্দায় শান-শেলির মুখোমুখি দ্বৈরথ, সামনে এল নাইট ম্যানেজার ২-এর পোস্টার

দ্য ওয়াল ব্যুরো: জুনের ৩০ তারিখ মুক্তি পেতে চলেছে দ্য নাইট ম্যানেজার এর দ্বিতীয় সিজন। তার ঠিক এক মাস আগে ইনস্টাগ্রামে মুক্তি পেল দ্য নাইট ম্যানেজার ২ এর পোস্টার। আদিত্য রয় কাপুর থেকে অনিল কাপুর, এই সিরিজের অভিনেতারা পোস্টারগুলি শেয়ার করলেন

ফের পর্দায় শান-শেলির মুখোমুখি দ্বৈরথ, সামনে এল নাইট ম্যানেজার ২-এর পোস্টার

শেষ আপডেট: 31 May 2023 13:21

দ্য ওয়াল ব্যুরো: জুনের ৩০ তারিখ মুক্তি পেতে চলেছে দ্য নাইট ম্যানেজার এর দ্বিতীয় সিজন। তার ঠিক এক মাস আগে ইনস্টাগ্রামে মুক্তি পেল দ্য নাইট ম্যানেজার ২ এর পোস্টার। আদিত্য রয় কাপুর থেকে অনিল কাপুর, এই সিরিজের অভিনেতারা পোস্টারগুলি শেয়ার করলেন তাঁদের নিজেদের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসের ১৭ তারিখ দ্য নাইট ম্যানেজার-এর প্রথম সিজন মুক্তি পেয়েছিল হটস্টারের পর্দায়। সেখানেই এক হোটেলের রাতের ম্যানেজার হিসেবে পর্দায় আসেন আদিত্য রায় কাপুর। অন্যদিকে এই সিরিজের প্রধান খলনায়ক হিসেবে পর্দায় দেখা গিয়েছিল অভিনেতা অনিল কাপুরকে।

স্পাই থ্রিলার ঘরানার এই সিরিজে শান সেনগুপ্ত নামে পর্দায় দেখা গিয়েছিল আদিত্যকে। হোটেল ম্যানেজার হওয়ার পাশাপাশি সিরিজে একজন প্রাক্তন নৌবাহিনীর কর্মচারী হিসেবেও দেখা গিয়েছিল শান ওরফে আদিত্যকে। পাশাপাশি, শৈলেন্দ্র রাংতা ওরফে শেলি নামে এক বেআইনি অস্ত্র ব্যবসায়ীর চরিত্রে দেখা গিয়েছিল অনিল কাপুরকে।

বুধবার অনিল কাপুর, আদিত্য রায় কাপুর এবং এই সিরিজের অন্যতম অভিনেত্রী শোভিতা ধূলিপালা নিজেদের ইনস্টাগ্রাম প্রোফাইলে আসন্ন সিজনের লুকে নতুন পোস্টার প্রকাশ করেন। নতুন কী টুইস্ট অপেক্ষা করছে এই সিজনে, সেই কৌতূহল জিইয়ে রেখেছেন অভিনেতারা।

পা রঞ্জিতের সমর্থন কুস্তিগিরদের প্রতিবাদকে, ব্রিজভূষণকে বরখাস্ত করার দাবি দক্ষিণী পরিচালকের


```