Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

প্রিয়াঙ্কাকে জড়িয়ে ধরলেই 'এনার্জি' পান নিক! বললেন, 'ঘরে ঢুকেই সোফায় শুয়ে...'

নিক জানালেন, কেমন করে প্রিয়াঙ্কার সঙ্গ তাঁকে দিনের শেষে শান্তি দেয়। প্রিয়াঙ্কাকে একবার জড়িয়ে ধরলেই নাকি তিনি সারাদিনের সমস্ত ক্লান্তি ভুলে যান। 

প্রিয়াঙ্কাকে জড়িয়ে ধরলেই 'এনার্জি' পান নিক! বললেন, 'ঘরে ঢুকেই সোফায় শুয়ে...'

প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস

শেষ আপডেট: 21 February 2025 13:34

দ্য ওয়াল ব্যুরো: বলিউড (Bollywood) অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) ও জনপ্রিয় গায়ক নিক জোনাসকে (Nick Jonas) ‘পাওয়ার কাপল’ বলা হয়েছে। এই জুটিকে নিয়ে বরাবরই আলোচনা তুঙ্গে। দু’জনের সম্পর্কের বোঝাপড়া, একে অপরের প্রতি ভালবাসা সবসময় নজর কাড়ে নেটিজেনদের। সম্প্রতি, নিক জানালেন, কেমন করে প্রিয়াঙ্কার সঙ্গ তাঁকে দিনের শেষে শান্তি দেয়। প্রিয়াঙ্কাকে একবার জড়িয়ে ধরলেই নাকি তিনি সারাদিনের সমস্ত ক্লান্তি ভুলে যান। 

এক সাক্ষাৎকারে নিক বলেন, 'ঘরে ফেরার পর যখন প্রিয়াঙ্কার সঙ্গে সময় কাটাই, তখনই যেন সব ক্লান্তি দূর হয়ে যায়। সোফায় বসে বা শুয়ে শুয়ে একটু গল্প করা, জড়িয়ে ধরা—এসবই আমাকে 'রিচার্জ' করতে সাহায্য করে।' একথা বলেই তিনি হেসে ওঠেন। 

এখন নিক ভীষণ ব্যস্ত। তাঁর ব্যান্ড 'Jonas Brothers' অনেক বছর পর ব্রডওয়েতে ফিরছে নতুন মিউজিক্যাল 'The Last Five Years' নিয়ে। এই সফরে পরিবারের উপস্থিতি তাঁর জন্য কতটা গুরুত্বপূর্ণ, তা জানাতে গিয়ে নিক বলেন, 'উদ্বোধনী অনুষ্ঠানে আমার ভাই আর বাবা-মাও থাকবেন। এটা আমার জন্য খুবই স্পেশাল।'  

View this post on Instagram

A post shared by Pinkvilla (@pinkvilla)

এদিকে, সম্প্রতি এয়ারপোর্টে ধরা দিলেন প্রিয়াঙ্কা চোপড়া ও তাঁর মেয়ে মালতি মেরি। ধূসর রঙের আরামদায়ক পোশাকে ছিলেন প্রিয়াঙ্কা, আর ছোট্ট মালতি পরেছিল লাল-সাদা পোশাক। যদিও ক্যামেরার ফ্ল্যাশ থেকে মেয়েকে আড়াল করার জন্যই বেশি ব্যস্ত ছিলেন মা! এই মুহূর্তে দক্ষিণী সুপারস্টার মহেশ বাবুর সঙ্গে নতুন ছবি 'SSMB 29'-এর শুটিংয়ে ব্যস্ত প্রিয়াঙ্কা। ছবিটি পরিচালনা করছেন বিখ্যাত নির্মাতা 'এস এস রাজামৌলি'। শোনা যাচ্ছে, এটি এক দুঃসাহসিক জঙ্গল অভিযানের গল্প নিয়ে তৈরি হচ্ছে, যা ২০২৬ সালের মধ্যেই শেষ হবে।


```