Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ, গণতান্ত্রিকভাবে জবাব দেওয়ার আহ্বান রাজ্যবাসীকেইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

সৃজিতের স্ত্রী মিথিলা কে, চিনে নিন বাংলাদেশি অভিনেত্রীকে

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের অভিনেত্রী এবং সমাজকর্মী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন টলিউডের পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। শোনা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ কলকাতায় নিজের ফ্ল্যাটে মিথিলার সঙ্গে রেজিস্ট্রি বিয়ে সেরে নেবেন পর

সৃজিতের স্ত্রী মিথিলা কে, চিনে নিন বাংলাদেশি অভিনেত্রীকে

শেষ আপডেট: 6 December 2019 14:10

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের অভিনেত্রী এবং সমাজকর্মী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন টলিউডের পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। শোনা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ কলকাতায় নিজের ফ্ল্যাটে মিথিলার সঙ্গে রেজিস্ট্রি বিয়ে সেরে নেবেন পরিচালক। সূত্রের খবর, কলকাতায় হাজির হয়েছেন মিথিলার পরিবারও। আমজনতার কাছে সৃজিত মুখোপাধ্যায় যথেষ্ট পরিচিত মুখ। বাংলাদেশেও বাংলার মত সমান জনপ্রিয় তাঁর ছবি। তবে পড়শি দেশের পাত্রী মিথিলা সম্পর্কে তেমন কিছু জানেন না বাংলার মানুষ। [caption id="attachment_165879" align="alignright" width="220"] প্রাক্তন স্বামী তাহসান রহমান খানের সঙ্গে মিথিলা[/caption] এক নজরে দেখে নিন মিথিলার সম্পর্কে কিছু তথ্য- ১। ১৯৮৪ সালের ২৫ মে জন্ম মিথিলার। বাংলাদেশের নামী অভিনেত্রী তো বটেই একাধারে জনপ্রিয় কণ্ঠশিল্পী, গীতিকার, সুরকার এবং মডেলও এই রাফিয়াত রশিদ মিথিলা। ২। বর্তমানে তিনি ব্র্যাক ইন্টারন্যাশানালের আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টের প্রধান হিসাবে কর্মরত। তবে কর্মজীবন শুরু করেন একজন সমাজ উন্নয়নকর্মী হিসেবে। এছাড়াও স্কলাস্টিকা স্কুল এবং নর্দান বিশ্ববিদ্যালয়ে ইংরেজি শিক্ষিক ছিলেন মিথিলা। ৩। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অনার্স এবং মাস্টার্স করেছেন মিথিলা। এরপর উচ্চশিক্ষার জন্য পাড়ি দেন আমেরিকায়। আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট বিষয়ে মাস্টার্স করে গোল্ড মেডেলও পেয়েছেন তিনি। [caption id="attachment_165880" align="alignleft" width="300"] মেয়ে আইরার সঙ্গে মিথিলা[/caption] ৪। ২০০৬ সালের ৩ অগস্ট বাংলাদেশের বিখ্যাত সঙ্গীতশিল্পী তাহসান রহমান খানকে বিয়ে করেন রাফিয়াত রশিদ মিথিলা। ৫। ২০১৩ সালের ৩০ এপ্রিল কন্যাসন্তানের জন্ম দেন মিথিলা। নাম রাখেন আইরা তাহরিম খান। ৬। ২০১৭ সালের ২০ জুলাই আচমকাই বিবাহ-বিচ্ছেদ ঘোষণা করেন মিথিলা এবং তাহসান। ৭। মিথিলার ঘনিষ্ঠ মহলের কথায় ২০১৮ সালের শেষদিকে সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে আলাপ হয় মিথিলার। ক্রমশ বাড়ে ঘনিষ্ঠতা। সূত্রের খবুর, ২০২০ সালের ফেব্রুয়ারি বা মার্চ মাসেই আনুষ্ঠানিক ভাবে বিয়ে সারবেন সৃজিত-মিথিলা। টলিপাড়ার তারকাদের নিয়ে থাকবে জমাটি পার্টির আয়োজনও।

```