পরনে বিকিনি, বালির উপর রোদ মাখছেন পাওলি, চোখ সরছে না ভক্ত-অনুরাগীদের
দ্য ওয়াল ব্যুরো: পাওলি দাম। অনেকে বলেন, হাসলে তাঁকে নাকি সুচিত্রা সেনের মতো দেখায়। 'ক্ষত' হোক বা 'বুলবুল', 'মনের মানুষ' হোক বা 'হেট স্টোরি', পাওলি দামের জনপ্রিয়তা টলিপাড়া পেরিয়ে বলিউডেও পা রেখেছে বহুদিন। বিনোদনের পর্দায় বরাবরই তিনি সা
শেষ আপডেট: 12 July 2021 11:02
দ্য ওয়াল ব্যুরো: পাওলি দাম। অনেকে বলেন, হাসলে তাঁকে নাকি সুচিত্রা সেনের মতো দেখায়। 'ক্ষত' হোক বা 'বুলবুল', 'মনের মানুষ' হোক বা 'হেট স্টোরি', পাওলি দামের জনপ্রিয়তা টলিপাড়া পেরিয়ে বলিউডেও পা রেখেছে বহুদিন। বিনোদনের পর্দায় বরাবরই তিনি সাহসী অভিনেত্রী হিসেবে পরিচিত। নেট মাধ্যমে এদিন আরও একবার সেই পরিচয় পাওয়া গেল।
সপ্তাহের শুরুতেই টকটকে লাল বিকিনি পরে সমুদ্রসৈকতে শায়িত পাওলির নতুন রূপ দেখল সোশ্যাল মিডিয়া। সৌজন্যে ইনস্টাগ্রাম।
এদিন সুদূর ফ্রান্সের কান শহরে কাটানো এক রোদ্দুরে মাখা সকালের ছবি পোস্ট করেছেন পাওলি। তাতে দেখা যাচ্ছে, সমুদ্রসৈকতে বালির উপর শুয়ে আছেন তিনি। পরনে লাল বিকিনি। শরীরের অধিকাংশই উন্মুক্ত। কালো চশমা পরে আকাশের দিকে মুখ করে আছেন 'বুলবুল'-এর ছোটি বহু।

লাল-কালোর এই কম্বিনেশনে রীতিমতো চোখ ধাঁধিয়ে যাচ্ছে পাওলির অনুরাগীদের। পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, 'এক যুগ আগের কোনও এক সকাল'। সঙ্গে হ্যাশট্যাগ 'কানড মেমরিজ'।
পাওলি দামকে সাহসী পোশাকে দেখতে খুব একটা অনভ্যস্ত নন তাঁর অনুরাগীরা। তবে এই রোদমাখা সকালে বিকিনি পরিহিতা পাওলি যেন আলাদা উত্তাপ ছড়িয়েছেন। ছবির কমেন্ট বাক্সে চোখ রাখলেই দেখা যায় অনুরাগীদের উন্মাদনা। অনেকেই আগুনের ইমোজি দিয়েছেন। মুগ্ধতার কথাও অকপটে জানিয়েছেন কেউ কেউ। ছবির সর্বাঙ্গে ফুটে উঠেছে অভিনেত্রীর শরীরী উষ্ণতা।
শুধু সাধারণ দর্শক নয়, পাওলি দামের এই উষ্ণ রূপে মজেছেন টলি তারকারাও। ছবির নীচে সোহিনী সরকার, সৌরসেনী মিত্ররাও কমেন্ট করেছেন।
আগামী দিনে ‘৩ কোর্স মিল’ অ্যান্থোলজির ‘বিরিয়ানি’ ছবিতে অভিনয় করতে চলেছেন পাওলি। আপাতত ব্যস্ত তার শ্যুটিংয়েই।