Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রিয়েল কপিলের জন্মদিনে রিল কপিলের শুভেচ্ছা, '৮৩-র স্মৃতি ফেরালেন রণবীর

দ্য ওয়াল ব্যুরো: নিজের জন্মদিনে '৮৩-র ফার্স্ট লুক প্রকাশ্যে এনেছিলেন রণবীর সিং। কপিল দেবের চরিত্রে এই ছবিতে অভিনয় করছেন তিনি। হরিয়ানা হ্যারিকেনের লুকেই সাজিয়েছেন নিজেকে। রণবীরের নয়া স্টাইল কেমন হয়েছিল, নতুন লুকে কেমন লাগছিল অভিনেতাকে সেটা র

রিয়েল কপিলের জন্মদিনে রিল কপিলের শুভেচ্ছা, '৮৩-র স্মৃতি ফেরালেন রণবীর

শেষ আপডেট: 6 January 2020 08:08

দ্য ওয়াল ব্যুরো: নিজের জন্মদিনে '৮৩-র ফার্স্ট লুক প্রকাশ্যে এনেছিলেন রণবীর সিং। কপিল দেবের চরিত্রে এই ছবিতে অভিনয় করছেন তিনি। হরিয়ানা হ্যারিকেনের লুকেই সাজিয়েছেন নিজেকে। রণবীরের নয়া স্টাইল কেমন হয়েছিল, নতুন লুকে কেমন লাগছিল অভিনেতাকে সেটা রণবীরের জন্মদিনেই জানতে পেরেছিলেন তাঁর ভক্তরা। https://www.instagram.com/p/B6999PjhVz-/ নিজের জন্মদিনকে স্পেশ্যাল বানানোর পাশাপাশি এবার কপিল দেবের জন্মদিনও একটু অন্যরকম ভাবে পালন করলেন রণবীর সিং। ইনস্টাগ্রামে শেয়ার করেছেন একটি ছবি। কপিল দেবের সঙ্গে সেই ছবিতে রয়েছেন রণবীর নিজে। তবে একঝলক দেখে অভিনেতাকে চেনা দায়। মনে হবে যেন '৮৩ সালের তরুণ কপিল দেবই দাঁড়িয়ে রয়েছেন। নিখুঁত মেকআপ দেখে মুগ্ধ নেটিজেনরা। পরনে হোয়াইট টি-শার্ট (ক্রিকেটের জার্সি), গলা কালো-কার, হেয়ার স্টাইল থেকে পুরুষ্টু গোঁফ—–চেহারার আদলে অনেকটাই ছাপ রয়েছে কপিল দেবের। https://www.instagram.com/p/B69919-htMH/ নিজের জন্মদিনে ছবির ফার্স্ট লুক শেয়ার করে রণবীর লিখেছিলেন “আমার জীবনের স্পেশ্যাল দিনে হরিয়ানা হ্যারিকেনকে আপনাদের সকলের সামনে আনলাম।” এবার কপিল দেবের জন্মদিনে তাঁর সঙ্গে ছবি শেয়ার করে অভিনেতা লিখেছেন, "শুভ জন্মদিন লেজেন্ড। আমাদেরকে পথ দেখানোর জন্য ধন্যবাদ। আপনি আমাদের গর্বিত করেছেন। এবার আমাদের পালা।" তবে একটা নয় তিনটে ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন রণবীর। একটি ছবিতে দেখা গিয়েছে রণবীরকে ব্যাটিং স্কিল শেখাচ্ছেন কপিল দেব। আর একটি ছবিতে ফ্রেমে ধরা পড়েছেন পরিচালক কবীর খানও। https://www.instagram.com/p/B699rpjhtv6/ বায়োপিক বানানো এখন বলিউডের ট্রেন্ড। হালফিলে খেলার জগতের রথী-মহারথীদের নিয়ে তৈরিও হয়েছে বেশ কিছু বায়োপিক। এই ছবির পরিচালক কবীর খান নিজেও এর আগে বায়োপিক বানিয়েছেন। তবে এ বার যেন উন্মাদনার পারদ খানিক বেশিই চড়েছে। কারণ এই বায়োপিকের সঙ্গে জড়িয়ে রয়েছে কপিল দেবের নাম। সঙ্গে রয়েছে ১৯৮৩-র বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাস এবং আপামোর ভারতীয়র আবেগ। ১০ এপ্রিল রিলিজ হবে ছবি। কপিল দেবের স্ত্রী রোমি ভাটিয়ার চরিত্রে এই ছবিতে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকেও।

```