
শেষ আপডেট: 26 January 2021 07:36
সম্প্রতি 'ব্ল্যাক লাইভস ম্যাটার্স'-এর জন্য সোচ্চার হয়েছিলেন প্রিয়াঙ্কা। এক সাক্ষাৎকারে নিজের আগের রুচি, ভাবনার নিন্দা নিজেই করেছেন প্রিয়াঙ্কা। বলেছেন, ছোটবেলায় তাঁর ধারণা ছিল, কালো মানেই কুৎসিত। তাই সারা মুখে ট্যালকম পাউডার লাগিয়ে রাখতেন সবসময়।
শুধু তাই নয়, প্রিয়াঙ্কা আরও জানিয়েছেন, তাঁর মনে হত তাঁদের পাঞ্জাবি পরিবারে তিনি ছাড়া সবাই সুন্দর। কারণ তাঁরা সবাই ফর্সা। তাঁকে মাঝে মধ্যেই 'কালি' বলে ডাকা হত। তখন তাঁর বয়স ছিল ১৩ বছর। নিজের উপর আস্থা না রাখতে পেরে, ফর্সা হওয়ার ক্রিম মেখে নিজেকে বদলাতে চাইতেন তিনি।
প্রিয়াঙ্কার এইসব ধারণা বদলে যায় হলিউডে পা রাখার পর। নিজের ওপর আত্মবিশ্বাসও বেড়ে যায়। এই সমস্ত অভিজ্ঞতা এবং এই কালো অন্ধকার পেড়িয়ে আসার কথা তিনি তাঁর প্রথম বই 'আনফিনিশড'-এ বর্ণনা করেছেন। বইটি ৯ ফেব্রুয়ারি থেকে সমস্ত অনলাইন অ্যাপে পাওয়া যাবে। বইটি নিয়ে ইদানিং চরম ব্যস্ত প্রিয়াঙ্কা। নানা ভার্চুয়াল অনুষ্ঠানে উপস্থিতও থাকতে হচ্ছে তাঁকে। অন্যদিকে নিজের নতুন সিনেমার কাজেও যথেষ্ট সময় দিচ্ছেন তিনি। এখন লেখিকা প্রিয়াঙ্কা চোপড়া, অভিনেত্রী প্রিয়াঙ্কাকে ছাপিয়ে যাবেন কিনা সেটা ৯ ফেব্রুয়ারির পরেই জানা যাবে।