Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'বারবার বিয়েটাকে আইনি স্বীকৃতি দিতে বলেছি, নুসরত চায়নি', এবার বিবৃতি নিখিলের

দ্য ওয়াল ব্যুরো: নিখিল জৈনের সঙ্গে তাঁর বিয়ে হয়নি, তাঁরা সহবাস করেছেন মাত্র, গতকালই বিবৃতি দিয়ে জানিয়েছিলেন টলিউড অভিনেত্রী। আইনি বিয়ে না হওয়ায় বিচ্ছেদের প্রশ্নই ওঠে না, তাও বলেছিলেন তিনি। ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই পাল্টা বিবৃতি দিলেন

'বারবার বিয়েটাকে আইনি স্বীকৃতি দিতে বলেছি, নুসরত চায়নি', এবার বিবৃতি নিখিলের

শেষ আপডেট: 10 June 2021 13:28

দ্য ওয়াল ব্যুরো: নিখিল জৈনের সঙ্গে তাঁর বিয়ে হয়নি, তাঁরা সহবাস করেছেন মাত্র, গতকালই বিবৃতি দিয়ে জানিয়েছিলেন টলিউড অভিনেত্রী। আইনি বিয়ে না হওয়ায় বিচ্ছেদের প্রশ্নই ওঠে না, তাও বলেছিলেন তিনি। ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই পাল্টা বিবৃতি দিলেন নিখিল জৈন। এদিন বিবৃতিতে নিখিল জানিয়েছেন, একাধিক বার বিয়েটাকে আইনি স্বীকৃতি দেওয়ার জন্য নুসরতকে অনুরোধ করেছিলেন তিনি। কিন্তু তাঁর কোনও কথাই কানে তোলেননি সাংসদ অভিনেত্রী। শুধুই প্রসঙ্গ এড়িয়ে গিয়েছেন। বেশ কিছুদিন একসঙ্গে থাকার পর তাঁর প্রতি 'তাঁর বউয়ের' আচরণও বদলে গিয়েছিল বলে জানিয়েছেন নিখিল। গতকাল যে বিবৃতি নুসরত দিয়েছিলেন এদিন একপ্রকার লাইন ধরে ধরে তার জবাব দিয়েছেন নিখিল। বলেছেন, ভালবেসেই বিয়ে করেছিলেন তাঁরা। তিনি নুসরতকে প্রপোজ করেছিলেন। বিয়ের প্রস্তাব গ্রহণও করেছিলেন নুসরত। তারপর ২০১৯ সালের জুন মাসে তুরস্কের বোদরুমে গিয়ে রাজকীয় বিয়ে সারেন এই জুটি। নিখিলের কথায়, "স্বামী-স্ত্রীর মতোই আমরা থেকেছি। সমাজের কাছে সেই পরিচয়ই দিয়েছি। ওর জন্য আমি কী কী করেছি আমার পরিবার আর বন্ধুরা সব জানে। সবসময় নিঃস্বার্থ ভাবে স্ত্রীর পাশে থেকেছি আমি। কিন্তু কিছুদিনের মধ্যেই আমার প্রতি ওর আচরণ বদলে যায়।" ২০২০-র আগস্ট মাস থেকে নুসরতের আচরণে পরিবর্তন আসে, জানিয়েছেন নিখিল। এরপর নভেম্বরের ৫ তারিখ নিখিলের বাড়ি ছেড়ে বালিগঞ্জের ফ্ল্যাটে চলে যান নুসরত। তারপর থেকে আর তাঁরা একসঙ্গে থাকেননি। গতকালের বিবৃতিতে নিখিল এবং তাঁর পরিবারের বিরুদ্ধে টাকা নেওয়া ও গয়নাগাটি আটকে রাখার অভিযোগ তুলেছিলেন নুসরত। এদিন সেসবই নস্যাৎ করে দিয়েছেন নিখিল জৈন। আদালতে বোঝাপড়া করে নেওয়ার কথাও বলেছেন তিনি। সবমিলিয়ে নিখিল-নুসরত দ্বন্দ্বে এখনই বিরতি আসছে না, তেমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।

```