Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

‘তাণ্ডব’-এ হিন্দু ভাবাবেগে আঘাত! অভিযোগ দায়ের হতেই নিঃশর্ত ক্ষমা চাইলেন কলাকুশলীরা

দ্য ওয়াল ব্যুরো: অ্যামাজন প্রাইমে সদ্য মুক্তি পাওয়া ওয়েব সিরিজ তাণ্ডবকে ঘিরে বিতর্ক ক্রমেই বড় হচ্ছে। সেখানে হিন্দু দেবদেবীদের অপমান করে হিন্দুদের ভাবাবেগে আঘাত করা হয়েছে বলেই অভিযোগ উঠছে। ইতিমধ্যেই এই বিষয়ে অভিযোগ দায়ের হয়েছে থানায়। হস্তক্ষ

‘তাণ্ডব’-এ হিন্দু ভাবাবেগে আঘাত! অভিযোগ দায়ের হতেই নিঃশর্ত ক্ষমা চাইলেন কলাকুশলীরা

শেষ আপডেট: 19 January 2021 02:48

দ্য ওয়াল ব্যুরো: অ্যামাজন প্রাইমে সদ্য মুক্তি পাওয়া ওয়েব সিরিজ তাণ্ডবকে ঘিরে বিতর্ক ক্রমেই বড় হচ্ছে। সেখানে হিন্দু দেবদেবীদের অপমান করে হিন্দুদের ভাবাবেগে আঘাত করা হয়েছে বলেই অভিযোগ উঠছে। ইতিমধ্যেই এই বিষয়ে অভিযোগ দায়ের হয়েছে থানায়। হস্তক্ষেপ করেছে কেন্দ্রও। অ্যামাজন প্রাইমের থেকে জবাব চেয়েছে তারা। তবে এর মধ্যেই তাণ্ডবের কলাকুশলীরা নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। তাঁদের বক্তব্য, এই ওয়েব সিরিজ কাল্পনিক। কোনও ধর্মের বা কারও ভাবাবেগে আঘাত করার কোনও উদ্দেশ্য তাদের ছিল না। একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, “তাণ্ডব একটি কাল্পনিক গল্প। কোনও ঘটনা বা কারও সঙ্গে কোনও মিল পাওয়া গেলে তা নিছকই কাকতালীয় ঘটনা। কলাকুশলীদের কারও মনোভাব এমন ছিল না যাতে কোনও ব্যক্তি, জাতি, শ্রেণি, রাজনৈতিক দল, ধর্ম বা ধার্মিক মনোভাবে আঘাত লাগে। তাই যদি কারও আবেগে আঘাত লেগে থাকে তাহলে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করছেন তাণ্ডবের কলাকুশলীরা।" ইতিমধ্যেই মুম্বইয়ের ঘাটকোপার থানায় অভিনেতা, প্রযোজক, পরিচালকের বিরুদ্ধে এফআইআর করেছেন বিধায়ক রাম কদম। তাঁর অভিযোগ, হিন্দু দেবতাদের অবমাননা করা হয়েছে এই ওয়েব সিরিজে। হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত এসেছে। টুইট করে রাম কদম বলেছেন, এখনকার বেশিরভাগ ওয়েব সিরিজেই হিন্দু দেবদেবীদের নিয়ে উপহাস করা হয়। তাণ্ডব তাদেরই মধ্যে একটা। সইফ আলি খানও এখানে অভিনয় করেছেন। এভাবে হিন্দুদের আদর্শে আঘাত করা উচিত হয়নি। তাণ্ডব ওয়েব সিরিজ বন্ধ করার জন্য কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকরের কাছে চিঠি লিখেছেন বিজেপি সাংসদ মনোজ কোটাক। তাঁর বক্তব্য, এই ধরনের ওয়েব সিরিজগুলিতে উদ্যাম যৌনতা দেখানো হয়। হিংসা, মাদক, ঘৃণা এবং কিছু সময় তো হিন্দু ধর্মকেও অবমাননা করা হয়। শুধু তাণ্ডব নয়, কার্যত গোটা বলিউডকেই এই ধরনের সিনেমা বা সিরিজ তৈরি থেকে বিরত থাকার হুমকি দিয়েছেন তিনি। কী দেখানো হয়েছে তাণ্ডব ওয়েব সিরিজে? সিরিজের প্রথম পর্বটি নিয়েই সমস্যা ও বিতর্ক তৈরি হয়েছে। ওই পর্বে দেখানো হয়েছে, অভিনেতা মহম্মদ জিশান আয়ুব বিশ্ববিদ্যালয়ে পড়াতে গিয়ে ভগবান শিবের প্রসঙ্গ তোলেন। তিনি বলেন, তোমরা কার থেকে স্বাধীনতা চাও? এরপর ওই দৃশ্যে দেখানো হয় পড়ুয়ারা স্টেজে উঠে আসার পরই ‘নারায়ণ নারায়ণ’ ধ্বনি ওঠে। প্রথম পর্বের এই অংশটি নিয়েই তৈরি হয়েছে বিতর্ক। দাবি করা হয়েছে, ভগবান শিবকে খর্ব করে দেখানো হয়েছে এখানে। তাণ্ডব ওয়েব সিরিজ নিষিদ্ধ করার দাবি তুলেছেন বিজেপি নেতা কপিল মিশ্র। টুইট করে তিনি বলেছেন, “হিন্দু ধর্ম ও দেবদেবীদের ছোট করে দেখানো হচ্ছে ওয়েব সিরিজগুলিতে। জঙ্গিদের হিরো বলা হচ্ছে, আমাদের বাহিনীকে নিয়ে উপহাস করা হচ্ছে। এর পরেও এই ধরনের ওয়েব সিরিজ রমরম করে চলছে।” অ্যামাজন প্রাইমের কোনও বক্তব্য এখনও পাওয়া যায়নি। তবে ওয়েব সিরিজের কলাকুশলীরা বিতর্কের মুখে নিঃশর্ত ক্ষমা চাইলেন।

```