Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

BREAKING: সুশান্ত মামলায় সিবিআই তদন্ত, নির্দেশ সুপ্রিম কোর্টের

দ্য ওয়াল ব্যুরো: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় তদন্তের ভার কেন্দ্রীয় সংস্থা সিবিআইয়ের হাতেই তুলে দিল সুপ্রিম কোর্ট। বুধবার নিজেদের রায়ে এই সিদ্ধান্ত জানিয়েছে দেশের শীর্ষ আদালত। বুধবার বিচারপতি হৃষিকেশ রায়ের বেঞ্চ জানিয়েছে, সুশা

BREAKING: সুশান্ত মামলায় সিবিআই তদন্ত, নির্দেশ সুপ্রিম কোর্টের

শেষ আপডেট: 19 August 2020 05:42

দ্য ওয়াল ব্যুরো: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় তদন্তের ভার কেন্দ্রীয় সংস্থা সিবিআইয়ের হাতেই তুলে দিল সুপ্রিম কোর্ট। বুধবার নিজেদের রায়ে এই সিদ্ধান্ত জানিয়েছে দেশের শীর্ষ আদালত। বুধবার বিচারপতি হৃষিকেশ রায়ের বেঞ্চ জানিয়েছে, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের যে আর্জি বিহার সরকার করেছে, সেটা সম্পূর্ণ বৈধ। তাই এই আবেদনের বিরুদ্ধে মহারাষ্ট্র সরকার যে আবেদন করেছে তার যৌক্তিকতা নেই। সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তের বিরুদ্ধে মহারাষ্ট্র সরকার আর কোনও আবেদন করতে পারবে না। তাদের সব নির্দেশ পালন করতে হবে। সেইসঙ্গে সিবিআইকে তদন্তের সব কাজে সাহায্য করতে হবে মহারাষ্ট্র সরকার ও মুম্বই পুলিশকে। সিবিআইয়ের হাতে সব তথ্য তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে মুম্বই পুলিশকে। এই নির্দেশের পরে সুশান্তের বাবা কৃষ্ণ কুমার সিংয়ের আইনজীবী বিকাশ সিং জানিয়েছেন, "আজ আমাদের জন্য একটা বড় জয় হল। সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছেন আমরা সঠিক পথেই এগোচ্ছি। বিহার সরকার ও বিহার পুলিশ যে অভিযোগ করেছে তার বৈধতা আছে। এর বিরুদ্ধে মহারাষ্ট্র সরকার আর কোনও আবেদন করতে পারবে না। আশা করছি আমরা এবার ন্যায় বিচার পাব।" সুপ্রিম কোর্টের রায়ের বিষয়ে বিহারের ডিজিপি গুপ্তেশ্বর পাণ্ডে জানিয়েছেন, "আমি এই রায়ে খুব খুশি। দেশের মানুষের আস্থার জয় হল। শীর্ষ আদালতের উপর মানুষের যে আস্থা ছিল তা আরও বাড়ল। আশা করছি খুব তাড়াতাড়ি সিবিআই সত্যিটা বের করে আনবে।" সুশান্তের প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখন্ডেও এই রায় ঘোষণার পরে ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়ে জানান, "ন্যায়বিচার সত্যের পথে প্রথম ধাপ। সত্যের জয় হল।" আর এক অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত জানিয়েছেন, "মানবতার জয় হল।" গত ১৪ জুন বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের দেহ। তারপর সময় যত এগিয়েছে রহস্য বেড়েছে এই তদন্তে। অভিনেতার বান্ধবী রিয়া ও চক্রবর্তী ও তাঁর পরিবারের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছে সুশান্তের পরিবার। পাল্টা রাজপুত পরিবারের বিরুদ্ধেও বিস্ফোরক সব অভিযোগ এনেছেন রিয়া। সুশান্তের মৃত্যুর ৩৮ দিন পর পাটনায় রিয়ার বিরুদ্ধে এফআইআর দায়ের করেন অভিনেতার বাবা কে কে সিং। রিয়া ছাড়াও তাঁর ভাই শৌভিক-সহ আরও ৬ জনের নাম ছিল সেই এফআইআর-এ। সুশান্তকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়া, আর্থিক প্রতারণা, পরিবার থেকে অভিনেতাকে দূরে সরিয়ে দেওয়া—-রিয়ার বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ এনেছিলেন সুশান্তের বাবা। সুশান্তের মৃত্যুর পর থেকেই সিবিআই তদন্তের দাবি উঠেছিল। প্রাথমিক ভাবে তদন্ত করছিল মুম্বই পুলিশ। অভিনেতার মৃত্যুর কারণ হিসেবে সমস্ত সম্ভাবনা খুঁটিয়ে দেখেছেন তদন্তকারী আধিকারিকরা। বলিউডের একাধিক ব্যক্তিত্ব, সুশান্তের পরিবার, বন্ধুবান্ধব—-সব মিলিয়ে মোট ৫৬ জনের বয়ান রেকর্ড করে মুম্বই পুলিশ। এদিকে পাটনায় এফআইআর দায়ের হওয়ার পর তদন্ত শুরু করে বিহার পুলিশও। কার্যত দড়ি টানাটানি শুরু হয়ে যায় দুই রাজ্যের পুলিশের মধ্যে। এর মাঝেই সুশান্তের বাবা আবেদনে সাড়া দেয় বিহার সরকার। সিবিআই তদন্তের জন্য কেন্দ্রকে আর্জি জানান বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। দাবি মেনে নেয় কেন্দ্রও। সিলিসিটর জেনারেল তুষার মেহেতা সুপ্রিম কোর্টে জানান যে সুশান্তের মৃত্যুর তদন্তভার সিবিআইয়ের হাতে দিতে প্রস্তুত কেন্দ্র। সেই সিদ্ধান্তকেই বজায় রাখল দেশের শীর্ষ আদালত।

```