Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

'অনুরাগ জবরদস্তি করেছে! মোদীজি ব্যবস্থা নিন', বিস্ফোরক টুইট অভিনেত্রী পায়েলের

দ্য ওয়াল ব্যুরো: কঙ্গনা রানাওয়াতের সঙ্গে যখন প্রবল বাক যুদ্ধ চলছে ঠিক সেই সময়েই ফের বিস্ফোরণ! পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে অভিনেত্রী তথা মডেল পায়েল ঘোষ চাঞ্চল্যকর অভিযোগ করলেন টুইটারে। প্রধানমন্ত্রী.নরেন্দ্র মোদীর উদ্দেশে আর্জি জানিয়ে

'অনুরাগ জবরদস্তি করেছে! মোদীজি ব্যবস্থা নিন', বিস্ফোরক টুইট অভিনেত্রী পায়েলের

শেষ আপডেট: 19 September 2020 15:44

দ্য ওয়াল ব্যুরো: কঙ্গনা রানাওয়াতের সঙ্গে যখন প্রবল বাক যুদ্ধ চলছে ঠিক সেই সময়েই ফের বিস্ফোরণ! পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে অভিনেত্রী তথা মডেল পায়েল ঘোষ চাঞ্চল্যকর অভিযোগ করলেন টুইটারে। প্রধানমন্ত্রী.নরেন্দ্র মোদীর উদ্দেশে আর্জি জানিয়ে পায়েল বলেছেন, অনুরাগের বিরুদ্ধে ব্যবস্থা নিন। https://twitter.com/iampayalghosh/status/1307307613248462848 শনিবার সন্ধ্যায় পায়েল টুইটে লিখেছেন, অনুরাগ তাঁর উপর খুব.বাজে ভাবে জবরদস্তি করেছেন। তবে ঠিক কী ধরনের হেনস্থা তাঁকে করা হয়েছে তা বলেননি পায়েল। সেই সঙ্গে প্রধানমন্ত্রীর উদ্দেশে পায়েলের আর্জি, সৃজনশীলতার আড়ালে এদের ভিতরে যে দানব লুকিয়ে রয়েছে তা দেশের মানুষের সামনে আসা উচিত! এমনিতে গ্যাংস অফ ওয়াসিপুরের ডিরেক্টর অনুরাগ কাশ্যপ বহুদিন থেকেই নানান ইস্যুতে নরেন্দ্র মোদী তথা কেন্দ্রীয় সরকারের সমালোচনায় মুখর। সিএএ, ধারা ৩৭০, গণপিটুনি, নোটবন্দি প্রায় সব ইস্যুতেই কেন্দ্রের বিরুদ্ধে তীব্র সমালোচনায় অবতীর্ণ হয়েছিলেন অনুরাগ। অন্যদিকে পায়েল আবার মোদী.ভক্ত বলেই জানা যাচ্ছে। অক্ষয় কুমার, কঙ্গনা রানাওয়াতদের মতো মোদীপন্থী সেলিব্রিটিদের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা রয়েছে বলে খবর। সুশান্ত সিং রাজপুতের মৃত্যু ইস্যু এবং কঙ্গনা কাণ্ড নিয়ে সাম্প্রতিক বলিউডের মধ্যে যে আড়াআড়ি রাজনৈতিক বিভাজন সামনে এসেছে, অনেকেই তার সঙ্গে এই ঘটনাকে জুড়ে দেখতে চাইছেন। যদিও পায়েলের অভিযোগ নিয়ে এখনও সোশ্যাল মিডিয়া বা.সংবাদ মাধ্যমে কোনও প্রতিক্রিয়া দেননি অনুরাগ। এমনিতে মিটু নিয়ে বলিউডে কম ঘটনা সামনে আসেনি। নাসিরউদ্দিনের মতো বর্ষীয়ান অভিনেতার নামও জড়িয়ে গিয়েছিল। সেদিক থেকে.এই অভিযোগ নতুন ঘটনা নয়!

```