Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সুশান্তের মৃত্যু ‘সন্দেহজনক’, সিবিআই তদন্তের দাবি জানালেন রূপা

দ্য ওয়াল ব্যুরো: বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই দ্বিধাবিভক্ত বলিউড থেকে শুরু করে সমর্থকরা। কেউ বলছেন, আত্মহত্যা করেছেন অভিনেতা। এমনকি ময়নাতদন্তের রিপোর্টেও সেই কথাই বলা হয়েছে। কিন্তু এখনও এই মৃত্যুকে স্বাভাবিক বলে মানতে

সুশান্তের মৃত্যু ‘সন্দেহজনক’, সিবিআই তদন্তের দাবি জানালেন রূপা

শেষ আপডেট: 26 June 2020 09:23

দ্য ওয়াল ব্যুরো: বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই দ্বিধাবিভক্ত বলিউড থেকে শুরু করে সমর্থকরা। কেউ বলছেন, আত্মহত্যা করেছেন অভিনেতা। এমনকি ময়নাতদন্তের রিপোর্টেও সেই কথাই বলা হয়েছে। কিন্তু এখনও এই মৃত্যুকে স্বাভাবিক বলে মানতে পারছেন না অনেকে। তাঁদের অভিযোগ, এই মৃত্যুর পিছনে নিশ্চয় কোনও কারণ রয়েছে। তদন্ত হলেই তা বেরিয়ে আসবে। এই অভিযোগই করলেন অভিনেত্রী তথা বিজেপি সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়। সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার একগুচ্ছ টুইট করে এই দাবি জানিয়েছেন রূপা। তাঁর বক্তব্য, অত্যন্ত ইতিবাচক মানসিকতার ছেলে ছিলেন সুশান্ত। তাই তাঁর পক্ষে আত্মহত্যা করা সম্ভব নয়। নিজের প্রতিটি টুইটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ট্যাগ করেছেন রূপা। তার আগের দিনই অবশ্য ময়নাতদন্তের রিপোর্টে স্পষ্ট জানানো হয়েছে, আত্মহত্যাই করেছেন সুশান্ত। এর পিছনে অন্য কারও হাত নেই। বিজেপি সাংসদ টুইট করে জানান, “আমরা অভিভাবক, সহকর্মী, বন্ধু, পরিবার, দেশের মানুষ হয়ে যদি ন্যায়বিচার না করতে পারি তাহলে আগামী প্রজন্মের কাছে আমাদের জবাবদিহি করতে হবে। আমার মনে হয় সুশান্তের মৃত্যুর এক স্বাধীন সিবিআই তদন্ত হওয়া উচিত।” আর একটি টুইটে রূপা বলেন, “আমরা কি এভাবেই একে যেতে দেব? কোনও উত্তর ছাড়াই? কে দোষী তা না জেনেই? তাহলে কি একজন প্রতিভাবান ছেলের এই পরিণতির জন্য আমরাও দায়ী হব না?” তিনি আরও বলেন, “আমাদের এটা বুঝতে হবে যে ঘটনাটি দিনের আলোর মতো পরিষ্কার করতে পারলে আমরা শুধুমাত্র একজন প্রতিভাবান ও ইতিবাচক ছেলের সঙ্গে ন্যায় করতে পারব তাই নয়, আগামী দিনে এই ধরনের ঘটনা আটকাতেও পারব।” এখানেই থেমে থাকেননি রূপা। সুশান্তের মৃত্যুর পরে তদন্ত নিয়ে প্রশ্ন তোলেন তিনি। রূপা বলেন, “তদন্ত কি খুব তাড়াহুড়ো করে করা হয়নি? আগে থেকেই কি সব ঠিক ছিল? নইলে ফরেন্সিক দল কেন ১৫ জুন সুশান্তের ফ্ল্যাটে গেল?” প্রসঙ্গত ১৪ জুন মৃত্যু হয়েছিল সুশান্ত সিং রাজপুতের। রূপা প্রশ্ন তুলে বলেন, “একজনের ঝুলন্ত দেহ পাওয়ার মানে এই নয়, তিনি নিজে গলায় ফাঁস দিয়েছে। আমি কি এই সন্দেহ করে ভুল কিছু বলছি? দয়া করে আপনারাই বলুন।” সুশান্তের ইতিবাচক মানসিকতার কথাও জানিয়েছেন বিজেপি সাংসদ। তিনি বলেন, “যে মানুষটা হাসতে হাসতে বলতে পারেন, তিনি কাউকে ভয় পান না, সেই মানুষটা কী ভাবে জীবন থেকে হেরে যেতে পারেন। ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যুর সঠিক কারণ বোঝা যাচ্ছে না। কেন মনে হচ্ছে বারবার একটা আগে থেকে ঠিক করা সিদ্ধান্তের দিকেই আমাদের নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে।” নিজের প্রতিটি টুইটের সঙ্গে সুশান্তের জন্য সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন বিজেপি সাংসদ। সম্প্রতি বর্ষীয়ান বলিউড অভিনেতা শেখর সুমনও সুশান্তের ন্যায় বিচারের দাবি জানিয়ে একটি ফোরাম তৈরি করেছেন। তাঁর অভিযোগ, আত্মহত্যা করলে একটা সুইসাইড নোট অন্তত পাওয়া যেত। তিনিও এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন।

```