Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অ্যাক্সিডেন্টাল ডেথ নাকি পরিকল্পনা মাফিক খুন! শ্রীদেবীর মৃত্যু নিয়ে ফের রহস্য

দ্য ওয়াল ব্যুরো: শ্রীদেবীর মৃত্যু কি নিছক অ্যাক্সিডেন্ট, নাকি খুন হয়েছিলেন অভিনেত্রী! বলিউড ডিভার মৃত্যুর পর থেকে বারবার এই একটাই প্রশ্ন উঁকি দিয়েছে বিভিন্ন মানুষের মনে। নায়িকার অস্বাভাবিক মৃত্যু মেনে নিতে পারেননি কেউই। ভক্তদের অনেকেই বলেছ

অ্যাক্সিডেন্টাল ডেথ নাকি পরিকল্পনা মাফিক খুন! শ্রীদেবীর মৃত্যু নিয়ে ফের রহস্য

শেষ আপডেট: 9 July 2019 08:14

দ্য ওয়াল ব্যুরো: শ্রীদেবীর মৃত্যু কি নিছক অ্যাক্সিডেন্ট, নাকি খুন হয়েছিলেন অভিনেত্রী! বলিউড ডিভার মৃত্যুর পর থেকে বারবার এই একটাই প্রশ্ন উঁকি দিয়েছে বিভিন্ন মানুষের মনে। নায়িকার অস্বাভাবিক মৃত্যু মেনে নিতে পারেননি কেউই। ভক্তদের অনেকেই বলেছিলেন পরিকল্পনা করে ঠাণ্ডা মাথায় খুন করা হয়েছে শ্রীদেবীকে। অনেকে ইঙ্গিত করেছিলেন এই ঘটনায় হয়তো জড়িত বনি কাপুর। যদিও সে সব কিছুই প্রমাণিত হয়নি। এমনকী ২০১৮ সালের ১১ মে দেশের শীর্ষ আদালত সাফ জানিয়ে দিয়েছিল, কোনও তদন্ত হবে না শ্রীদেবীর মৃত্যু রহস্যের। তবে শ্রী-র মৃত্যুর প্রায় দেড় বছরের মাথায় ফের মাথা চাড়া দিল এক নতুন তথ্য। সৌজন্যে জেল-এর ডিজিপি ঋষিরাজ সিং। ঋষিরাজ জানিয়েছেন, তাঁর বন্ধু ডক্টর উমাদাথন একজন অভিজ্ঞ ফরেন্সিক বিশেষজ্ঞ। তাঁকেই কৌতূহলের বশে শ্রীদেবীর মৃত্যুর কারণ জিজ্ঞেস করেছিলেন। তখনই বিস্ফোরক মন্তব্য করেন উমাদাথন। তিনি বলেন, "আমার অনুমান, সম্ভবত এই মৃত্যু স্বাভাবিক নয়। নিছক অ্যাক্সিডেন্টও নয়। হতে পারে শ্রী-কে খুন করা হয়েছিল।" কিন্তু হঠাৎ কেন এমন বলেছিলেন উমাদাথন? তাঁর কথায়, কোনও মানুষ ওভাবে এক ফুট গভীর জলে ডুবে যেতে পারেন না। তিনি যতই মদ্যপান করুন না কেন, বাস্তবে এটা সম্ভব নয়। একমাত্র যদি কেউ তাঁর পা চেপে ধরে রাখে এবং মাথা জলে ডুবিয়ে দেয়, তাহলেই এ ভাবে মৃত্যু সম্ভব। কেরলের কৌমুদী পত্রিকায় এক সাক্ষাৎকারে এই কথাগুলো বলেছিলেন জেল ডিজিপি ঋষিরাজ সিং। সেখানেই তিনি জানান উমাদাথন তাঁর দীর্ঘদিনের বন্ধু। এবং একজন অভিজ্ঞ ফরেন্সিক বিশেষজ্ঞ। তাই তাঁর কথাগুলো উড়িয়ে দিতে পারেননি ঋষিরাজ। তবে শ্রীদেবীর মৃত্যু সত্যিই 'অ্যাক্সিডেন্টাল ডেথ', নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও কারণ, সে কারণ এখনও জানা যায়নি। অনেকেই বলেন, শ্রীদেবীর মৃত্যু বোধহয় আজীবন রহস্যেই মোড়া থেকে যাবে। ২০১৮ সালের শুরুর দিকেই শোকের ছায়া নেমেছিল বলিউডে। ২৪ ফেব্রুয়ারি দুবাইয়ের হোটেলে আচমকাই মারা যান অভিনেত্রী। বেশ খানিকটা অস্বাভাবিক ভাবেই বাথটবে ডুবে মৃত্যু হয়েছিল তাঁর। কারণ হিসেবে বলা হয়েছিল অতিরিক্ত অ্যালকোহল সেবন। তবে কাগুজে রিপোর্ট সে কথা বললেও, মন মানেনি অভিনেত্রীর ভক্তদের। শ্রী-র অনেক ঘনিষ্ঠও ব্যাপারটা সহজ ভাবে মেনে নিতে পারেননি।

```