Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

হাসপাতাল থেকে ছাড়া পেলেন কণিকা, পরপর দু'বার রিপোর্ট নেগেটিভ

দ্য ওয়াল ব্যুরো: অবশেষে হাসপাতাল থেকে ছাড়া পেলেন কোভিড ১৯ আক্রান্ত বলিউডের গায়িকা কণিকা কাপুর। একই সপ্তাহে এই নিয়ে দু'বার টেস্ট রিপোর্ট নেগেটিভ এসেছে তাঁর। তাই লখনউয়ের সঞ্জয় গান্ধী পোস্ট গ্র্যাজুয়েট ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস থেকে ছে

হাসপাতাল থেকে ছাড়া পেলেন কণিকা, পরপর দু'বার রিপোর্ট নেগেটিভ

শেষ আপডেট: 6 April 2020 05:46

দ্য ওয়াল ব্যুরো: অবশেষে হাসপাতাল থেকে ছাড়া পেলেন কোভিড ১৯ আক্রান্ত বলিউডের গায়িকা কণিকা কাপুর। একই সপ্তাহে এই নিয়ে দু'বার টেস্ট রিপোর্ট নেগেটিভ এসেছে তাঁর। তাই লখনউয়ের সঞ্জয় গান্ধী পোস্ট গ্র্যাজুয়েট ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস থেকে ছেড়ে দেওয়া হয়েছে কণিকাকে। যদিও এর আগে পরপর পাঁচবার গায়িকার রিপোর্ট এসেছে কোভিড ১৯ পজিটিভ। গত ২০ মার্চ ধরা পড়ে যে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন কণিকা কাপুর। এরপর ভর্তি হন লখনউয়ের এই হাসপাতালে। গত ৯ মার্চ লন্ডন থেকে দেশে ফেরেন কণিকা কাপুর। প্রাথমিক ভাবে কোনও উপসর্গ দেখা যায়নি তাঁর। বিমাবন্দরের থার্মাল স্ক্রিনিংয়েও ধরা পড়েনি কিছুই। তবে দেশে ফেরার দিন চারেক পরেই সর্দি-কাশি-জ্বর ও নানারকম লক্ষণ দেখা দেয় কণিকার। এরপর হাসপাতালে গিয়ে লালারসের নমুনা পরীক্ষা করার পর জানা যায় যে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন গায়িকা। মার্চ মাসের ২০ তারিখ হাসপাতালে ভর্তি হন কণিকা। তারপর থেকে এই নিয়ে মোট সাতবার টেস্ট হয়েছে কণিকার। শেষ দু'বার রিপোর্ট এসেছে নেগেটিভ। এই দু'টি টেস্টই একই সপ্তাহে করা হয়েছিল বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। কণিকার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে লন্ডন থেকে ফিরে অসুস্থতার কথা বেমালুম চেপে গিয়েছিলেন তিনি। কাউকে কিছুই জানাননি। এমনকি বিমানবন্দর থেকে তাঁকে আইসোলেশনে থাকার পরামর্শ দিলেও সেসব নাকি মানেননি গায়িকা। উল্টে একগাদা লোক জড়ো করে পার্টি করেছিলেন লখনউয়ে। সেখানে লখনউয়ের নামিদামি আমলা, কর্তাব্যক্তি, এবং সমাজের উঁচুদরের ব্যক্তিত্বদের পাশাপাশি হাজির ছিলেন রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়া এবং তাঁর ছেলে দুষ্মন্ত সিং। কণিকার পার্টির পরের দিন আবার সংসদেও গিয়েছিলেন দুষ্মন্ত। যদিও গায়িকার করোনা আক্রান্ত হওয়ার খবর পেয়েই সেলফ আইসোলেশনে চলে যান মা ও ছেলে। পরীক্ষাও করান লালারসের নমুনা। রিপোর্ট আসে নেগেটিভ।

```