Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
West Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের

'অনুরাগ জবরদস্তি করেছেন', অভিনেত্রীর বিস্ফোরক অভিযোগের কড়া জবাব পরিচালকের

দ্য ওয়াল ব্যুরো: পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে এক অভিনেত্রীর সঙ্গে জবরদস্তি করার অভিযোগ উঠেছে। গতকালই টুইটারে এমন বিস্ফোরক অভিযোগ করেছেন বাঙালি অভিনেত্রী পায়েল ঘোষ। প্রাথমিক ভাবে এ নিয়ে কোনও প্রতিক্রিয়া না দিলেও গতকাল মধ্যরাতে টুইট করেই

'অনুরাগ জবরদস্তি করেছেন', অভিনেত্রীর বিস্ফোরক অভিযোগের কড়া জবাব পরিচালকের

শেষ আপডেট: 20 September 2020 04:01

দ্য ওয়াল ব্যুরো: পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে এক অভিনেত্রীর সঙ্গে জবরদস্তি করার অভিযোগ উঠেছে। গতকালই টুইটারে এমন বিস্ফোরক অভিযোগ করেছেন বাঙালি অভিনেত্রী পায়েল ঘোষ। প্রাথমিক ভাবে এ নিয়ে কোনও প্রতিক্রিয়া না দিলেও গতকাল মধ্যরাতে টুইট করেই পায়েলের অভিযোগের পাল্টা জবাব দিয়েছেন অনুরাগ। পায়েলের একটি টুইটের বদলে চারটি টুইট করেছেন পরিচালক। https://twitter.com/anuragkashyap72/status/1307396141105913856?s=20 প্রথম টুইটে অনুরাগ লিখেছেন, "আমায় চুপ করানোর জন্য এত সময় লাগল। যাক কোনও ব্যাপার নয়। তবে আমায় চুপ করাতে গিয়ে এত মিথ্যে বলে ফেললে যে একজন মহিলা হয়ে অন্য মহিলাদেরও টেনে আনলে। একটু তো মর্যাদা রাখা উচিত ম্যাডাম। শুধু এটাই বলব যে আপনার সব অভিযোগ ভিত্তিহীন।" এরপর দ্বিতীয় টুইটে অনুরাগ লিখেছেন, "আমার উপর অভিযোগ আনতে গিয়ে আমার বাকি কলাকুশলী এবং বচ্চন পরিবারকে টেনে আনার চেষ্টা করেছিলেন। কিন্তু সফল হননি। ম্যাডাম আমি দু'বার বিয়ে করেছি। এটা যদি অপরাধ হয় তাহলে আমি মেনে নিচ্ছি। অনেক প্রেমও করেছি, সেটাও স্বীকার করছি।" https://twitter.com/anuragkashyap72/status/1307396142926237696?s=20 অনুরাগ আরও লিখেছেন, "যে কোনও প্রেমিকা হোক, সেটা আমার প্রথম স্ত্রী হোক বা দ্বিতীয় স্ত্রী, বা সেইসব অভিনেত্রী যাঁদের সঙ্গে আমি কাজ করেছি বা সেইসব মহিলা যারা সবসময় আমার টিমে কাজ করেন, কিংবা সেই মহিলারা যাঁদের সঙ্গে বাসে, একলা কিংবা মানুষের ভিড়ে আমার দেখা হয়েছে------- কারও সঙ্গে কোনওদিন আমি এমন ব্যবহার করিনি। কেউ করলে সেটা সহ্যও করিনি। বাকি কী হবে দেখা যাবে। আপনার ভিডিওতেই দেখা যাচ্ছে কতটা সত্যি আর কতটা নয়। আপনার জন্য প্রার্থনা এবং ভালবাসা। আপনার ইংরেজি টুইটের জবাব হিন্দিতে দেওয়ার জন্য ক্ষমাপ্রার্থী।" https://twitter.com/anuragkashyap72/status/1307396144683610112?s=20 প্রসঙ্গত, গতকাল সন্ধ্যায় পায়েল টুইট করে লিখেছিলেন, অনুরাগ তাঁর সঙ্গে জবরদস্তি করেছেন। তবে ঠিক কী ধরনের হেনস্থা তাঁকে করা হয়েছে তা বলেননি পায়েল। সেই সঙ্গে প্রধানমন্ত্রীর উদ্দেশে পায়েল আর্জি জানিয়েছেন, সৃজনশীলতার আড়ালে এদের ভিতরে যে দানব লুকিয়ে রয়েছে তা দেশের মানুষের সামনে আসা উচিত। অবিলম্বে যেন এই ঘটনায় ব্যবস্থা নেওয়া হয়। https://twitter.com/anuragkashyap72/status/1307396146386489349?s=20

```