বক্সিং রিংয়ে উত্তেজক নাচ, রিংয়ের মধ্যেই রাখি সাওয়ান্তকে আছড়ে ফেললেন মহিলা কুস্তিগীর
দ্য ওয়াল ব্যুরো- শেষ পর্যন্ত এক মহিলা কুস্তিগীরের হাতে মার খেলেন রাখি সাওয়ান্ত। ঝোঁকের বশে চ্যালেঞ্জ করে ফেলেছিলেন হাট্টাগোট্টা ওই পালোয়ানকে। আর তাতেই ঘনিয়ে এলো বিপত্তি। রাখিকে চ্যাংদোলা করে তুলে সটান আছাড় মারলেন ওই কুস্তিগীর। শোনা যাচ্ছে,
শেষ আপডেট: 12 November 2018 08:44
দ্য ওয়াল ব্যুরো- শেষ পর্যন্ত এক মহিলা কুস্তিগীরের হাতে মার খেলেন রাখি সাওয়ান্ত। ঝোঁকের বশে চ্যালেঞ্জ করে ফেলেছিলেন হাট্টাগোট্টা ওই পালোয়ানকে। আর তাতেই ঘনিয়ে এলো বিপত্তি। রাখিকে চ্যাংদোলা করে তুলে সটান আছাড় মারলেন ওই কুস্তিগীর। শোনা যাচ্ছে, ভালোই চোট পেয়েছেন বি-টাউনের 'কন্ট্রোভার্সি কুইন' রাখি সাওয়ান্ত। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
হরিয়ানার পাঁচকুলার দেবী লাল স্টেডিয়ামে আয়োজন করা হয়েছিল একটি কুস্তি প্রতিযোগিতার। দায়িত্বে ছিলেন দ্য গ্রেট খালি। এই প্রতিযোগিতাতেই হাজির হয়েছিলেন 'ড্রামা কুইন' রাখি সাওয়ান্ত। এক মহিলা প্রতিযোগীকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেন, তাঁর সঙ্গে লড়তে চান। তবে খানিকটা অন্য রকম ভাবে। রাখি বলেন, তিনি নিজে নৃত্যশিল্পী। তাই নাচের মাধ্যমে ওই মহিলা কুস্তিগীরের সঙ্গে লড়তে চান। এই প্রস্তাবে রাজিও হন ওই প্রতিযোগী। এরপর রিং-এর মধ্যেই শুরু হয় গান। কোমর দোলাতে দেখা যায় রাখিকেও। কিন্তু কোনও কারনে বোধহয় এই গান এবং নাচ পছন্দ হয়নি প্রতিপক্ষের প্রতিযোগীর। রাখির নাচ থামিয়ে দেন তিনি। এরপর শুরু হয় বচসা। অশান্তি ওঠে চরমে। বেজায় চটে যান ওই মহিলা কুস্তিগীর। সটান এসে ঘাড়ে তুলে নেন রাখিকে। তারপরেই আছড়ে ফেলে দেন রিং-এর মধ্যে।
https://youtu.be/D_07r83baU4
রাখিকে আছড়ে ফেলার পর রিং-এর মধ্যে কয়েক সেকেন্ডের জন্যে নেচেও নেন ওই মহিলা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ভিড়িও। রিং-এ পড়ে যন্ত্রণায় কাতরাতে থাকেন রাখি। দ্রুত তাঁকে নিয়ে যাওয়া হয় স্থানীয় জিরাকপুর হাসপাতালে। সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। চিকিৎসকেরা জানিয়েছেন, পিঠে চোট পেয়েছেন রাখি সাওয়ান্ত।