Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিয়েতে কি সব্যসাচীর শাড়ি পরবেন দীপিকা? উত্তর মিলল এই ভিডিওতে

দ্য ওয়াল ব্যুরো: বাকি আর মাত্র দু'দিন। ইতিমধ্যেই ইতালি পাড়ি দিয়েছেন হবু বর-বউ, রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। বলিউডের এই হাই প্রোফাইল বিয়ে নিয়ে সংবাদমাধ্যম থেকে শুরু করে আম জনতা, কারও মধ্যেই উন্মাদনা কম নেই। অতিথি হিসেবে কে কে যাবেন থেকে শুরু

বিয়েতে কি সব্যসাচীর শাড়ি পরবেন দীপিকা? উত্তর মিলল এই ভিডিওতে

শেষ আপডেট: 10 November 2018 09:26

দ্য ওয়াল ব্যুরো: বাকি আর মাত্র দু'দিন। ইতিমধ্যেই ইতালি পাড়ি দিয়েছেন হবু বর-বউ, রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। বলিউডের এই হাই প্রোফাইল বিয়ে নিয়ে সংবাদমাধ্যম থেকে শুরু করে আম জনতা, কারও মধ্যেই উন্মাদনা কম নেই। অতিথি হিসেবে কে কে যাবেন থেকে শুরু করে বিয়েতে কী পরবেন দীপ-বীর তা নিয়েও জল্পনার অন্ত নেই। আর এই জল্পনার মধ্যেই দীপিকার বিয়ের পোশাক নিয়ে কিছুটা হলেও উত্তর মিলল।

‘জুতে লে লো, প্যায়সে দে দো’, জুতো চুরির বদলে নিক জোনাসের কাছে কী চাইলেন পরিনীতি?

শনিবারই মুম্বই থেকে পরিবার সমেত ইতালি উড়ে গেছেন দীপিকা ও রণবীর। সেখানকার নৈস্বর্গিক লেক কমোর বিলাস বহুল ভিলাতে বসতে চলেছে এই বিয়ের আসর। বিয়েতে অতিথি হিসেবে কে কে যাবেন তা এখনও নিশ্চিত না হলেও দিন দুয়েক আগে পরিচালক সঞ্জয় লীলা বনশালি ও ফারহা খানের বাড়িতে দীপিকা রণবীরকে দেখা যাওয়ায় বি টাউনে গুঞ্জন এই দুজনকে দেখা যাবে বিয়ের আসরে।

আরও পড়ুন ইনস্টাগ্রামে প্রথমবার শাহিদ-মীরার ছেলে জইন, একমাসের খুদের প্রেমে পড়লেন নেটিজেনরা

দীপিকা ও রণবীরের পোশাক নিয়ে আলোচনা বলিউডে নতুন নয়। পোশাক নির্বাচনের ক্ষেত্রে দুজন দুই মেরুতে থাকেন। দীপিকা যেমন ট্রেন্ডি আউটফিট, ডিজাইনার পোশাকের সঙ্গে ঘরোয়া সিম্পল পোশাকও পরেন। অন্যদিকে রণবীরের ড্রেসিং সেন্স বেশ খানিকটা উদ্ভট। বলিউডে একটা কথা প্রচলিত আছে, গোবিন্দার পর এই ধরণের পোশাক পরার সাহস রণবীরই দেখাতে পেরেছেন। সম্প্রতি 'কফি উইথ করণে' গিয়ে দীপিকা বলেছিলেন রণবীরের ড্রেসিং সেন্স তাঁর না পসন্দ। তাহলে কী বিয়েতে দীপিকার পছন্দ অনুযায়ী পোশাক করতে হবে রণবীরকে? বলিউডের কোন ডিজাইনারের পোশাক পরবেন তাঁরা? দীপিকা মূলত সব্যসাচী মুখোপাধ্যায় গার্ল। সব্যসাচীর ড্রেসেই অ্যাওয়ার্ড ফাংশন থেকে শুরু করে কোনও অনুষ্ঠান, সব জায়গায় যান তিনি। আর তাই বিয়েতে সব্যসাচীর পোশাকেই দীপিকা দেখা যাবে, এমনটাই গুঞ্জন শোনা গেছিল। কিছুদিন আগে এক ফটোশ্যুটে সব্যসাচীর ডিজাইন করা শাড়িই পরেছিলেন দীপিকা। তারপরে এই গুঞ্জন আরও বেড়েছিল।

২৫ বছর বয়স পর্যন্ত আত্মহত্যা করার কথাই ভাবতাম: এ আর রহমান

আর এ বার তো সেই গুঞ্জন প্রায় সত্যি হয়ে গেল। ইতালি যাওয়ার সময় বিমানবন্দরে দীপিকা পাড়ুকোনের সঙ্গে যে লাগেজ ছিল তার মধ্যে দেখা গেছে বেশ কয়েকটি 'সব্যসাচী' শপিং ব্যাগ। সাদা রংয়ের এই সব্যসাচী শপিং ব্যাগ দেখেই দীপ-বীর ফ্যানদের আন্দাজ ওতেই রয়েছে দীপিকার বিয়ের শাড়ি। যাঁর ডিজাইন করা পোশাক সবসময় পরেন, তাঁর বানানো শাড়ি পরেই বিয়ের পিঁড়িতে বসবেন দীপিকা। https://www.instagram.com/p/Bp-bZvaHuXB/?utm_source=ig_web_copy_link তবে এই প্রথম নয়, এর আগে বলিউডের আরেক হাই প্রোফাইল বিয়েতে সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা শাড়ি ও লেহেঙ্গা পরেছিলেন অনুষ্কা শর্মা। বিরাট কোহলির পরনেও ছিল সব্যসাচী'র ডিজাইন করা শেরওয়ানি। তাই দেখেই দীপ-বীর ফ্যানদের ধারণা বিরাটের মতো রণবীরকেও হয়তো দেখা যাবে সব্যসাচীর বানানো পোশাকেই।

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 


```