Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এক মাস কারও সঙ্গে কথা বলেননি ভূমি পেডনেকর! কেন জানেন?

দ্য ওয়াল ব্যুরো: চরিত্রের জন্য নিজের লুকস থেকে শুরু করে শারীরিক গঠন, আমূল পরিবর্তন করতেও পিছপা হন না তিনি। নতুন ছবি করার বেশ কিছুদিন আগে থেকে নিজের চরিত্রের মধ্যে ঢুকে পড়েন। 'সোনচিড়িয়া'র জন্য নাকি ৩০ দিন কথা বন্ধ করে দিয়েছিলেন ভূমি পেডনেকর।

এক মাস কারও সঙ্গে কথা বলেননি ভূমি পেডনেকর! কেন জানেন?

শেষ আপডেট: 16 January 2019 10:23

দ্য ওয়াল ব্যুরো: চরিত্রের জন্য নিজের লুকস থেকে শুরু করে শারীরিক গঠন, আমূল পরিবর্তন করতেও পিছপা হন না তিনি। নতুন ছবি করার বেশ কিছুদিন আগে থেকে নিজের চরিত্রের মধ্যে ঢুকে পড়েন। 'সোনচিড়িয়া'র জন্য নাকি ৩০ দিন কথা বন্ধ করে দিয়েছিলেন ভূমি পেডনেকর। এ কথা বললেন নায়িকা নিজেই। ৮ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে অভিষেক চৌবের ছবি 'সোনচিড়িয়া'। প্রধান চরিত্রে রয়েছেন মনোজ বাজপেয়ী, সুশান্ত সিং রাজপুত, আশুতোষ রাণা, রণবীর শোরে, ভূমি পেডনেকর। চম্বলের ডাকাতদের নিয়ে এই গল্প। ডাকাত দলের সর্দার মনোজ বাজপেয়ী। তাঁর দলেরই আরও দুই ডাকাত রণবীর শোরে ও সুশান্ত সিং রাজপুত। আশুতোষ রাণা আবার পুলিশের চরিত্রে। আর তাঁদের মাঝেই গ্রামের এক সহজ সরল মেয়ের চরিত্রে ভূমি। কীভাবে আসতে আসতে তিনি ডাকাত দলের মধ্যে ঢুকে পড়েন, সুশান্ত সিং রাজপুতের সঙ্গে তাঁর সম্পর্ক, এসব নিয়েই এক টানটান থ্রিলার এই 'সোনচিড়িয়া।'

আরও পড়ুন Breaking: যাদবপুর কাণ্ড: ক্লাস নিতে পারবেন না অভিযুক্ত অধ্যাপক কনক সরকার, কঠোর শাস্তির দাবি

ট্রেলরেই বাজিমাত করেছে সোনচিড়িয়া। বোঝা যাচ্ছে, ছবির প্রতি কতটা আগ্রহ তৈরি হয়েছে দর্শকদের। এই প্রসঙ্গেই ভূমি জানিয়েছেন, তাঁর কেরিয়ারের অন্যতম চ্যালেঞ্জিং রোল ছিল এই ছবিতে। আর তাই শ্যুটিং শুরু হওয়ার অনেক আগে থেকেই নিজেকে প্রস্তুত করেছেন ভূমি। কিন্তু কীভাবে নিয়েছিলেন এই প্রস্তুতি? ভূমির কথায়, "নিজেকে সবার থেকে আলাদা করে নিয়েছিলাম। এক মাস বাইরে যায়নি। বাইরের কোনও লোকের সঙ্গে ফোনে কথা বলিনি। নেট দুনিয়া, সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলাম। এমনকী বাড়ির লোকের সঙ্গেও খুব কম কথা বলতাম।" এই প্রক্রিয়ার মাধ্যমে নিজেকে চম্বলে সবার থেকে আলাদা পরিবেশে একাকী এক মেয়ের চরিত্রের জন্য তৈরি করছিলেন বলেই জানান তিনি। এমনকী শ্যুটিং শুরু হওয়ার এক সপ্তাহ আগে চম্বলে পৌঁছে সেখানে থাকা শুরু করেছিলেন ভূমি। যাতে সেখানকার আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে পারেন। তাঁকে দেখে যেন মনে হয়, চম্বলেই জন্ম থেকে রয়েছেন নায়িকা। এর আগেও ছবির জন্য ভূমির এই ডেডিকেশন চোখে পড়েছে। বলিউডে ডেবিউ করেছিলেন 'দম লাগা কে হ্যায়সা' ছবি দিয়ে। সেখানে মোটাসোটা এক মেয়ের চরিত্র করেছিলেন ভূমি। কেরিয়ারের প্রথম ছবিতেই নিজের লুকস নিয়ে পরীক্ষার ফলও পেয়েছিলেন। বক্স অফিসে সাফল্যের সঙ্গে তাঁর অভিনয়ও প্রশংসা পেয়েছিল। এ বারেও নিজের চরিত্রকে পারফেক্ট করে তোলার চেষ্টা করলেন ভূমি। তাঁর পরিশ্রম কতটা সফল, তা অবশ্য জানা যাবে ৮ ফেব্রুয়ারি, ছবি রিলিজের পরেই।

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 


```