Date : 16th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিরাট ঝড়ে লণ্ডভণ্ড লখনউ! রশিখ-ভুবনেশ্বরদের বোলিং দাপটে পয়েন্ট টেবিলের শীর্ষে আরসিবি‘লালা প্যাড’ ও ১০ টাকার নোটের কারসাজি! কয়লা পাচারের অভিনব কৌশলে পর্দাফাঁস ইডিরটাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান, কেন তাঁকে বাছল খ্যাতনামা মার্কিন সাময়িকী?West Bengal Election 2026 | ‘ভবানীপুরে কেন শুভেন্দু’, ‘ফাটকা’র ব্যাখ্যায় দিলীপ ঘোষ‘অন্যের ভোট কেউ দিয়ে দেবে, সেটা আর হবে না’, মুখ্যমন্ত্রীর গাড়ি সার্চ নিয়েও মুখ খুললেন সিইওবাংলা নববর্ষের সূচনায় তারেকের বিরুদ্ধে সুর চড়িয়ে হাসিনা পুত্রের অভিযোগ, দেশ বিদেশি প্রভুদের দখলেপুলিশ তো বটেই, সরকারি গাড়িতেও এবার তল্লাশি হবে! অবাধ ভোটের লক্ষ্যে নজিরবিহীন নির্দেশিকা এডিজি-রWest Bengal Election 2026 | ভোটের আঁচে ফুটছে মেদিনীপুরকর্নাটকে 'পিরিয়ড লিভ' এবার বাধ্যতামূলক! গোটা রাজ্যেই ১ দিন বেতন-সহ ছুটির নির্দেশ হাইকোর্টের'জয় বাংলা' স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে গেলেন! বালি থানার আইসি-কে হুঁশিয়ারি

সলমনকে ঘুম থেকে তোলার অনুমতি আছে শুধু তার

দ্য ওয়াল ব্যুরো: বলিউডের অন্যতম দিলদরিয়া সুপারস্টার হলেন সলমন। তবে ভাইজানের মেজাজ নিয়েও কিন্তু প্রচুর কথা প্রচলিত রয়েছে টিনসেল টাউনে। সবাই জানেন মেজাজ বেশিরভাগ সময়েই সপ্তমে চড়ে থাকে তাঁর। তাই সচরাচর কেউ সলমনকে ঘাঁটাতে সাহস পান না। এমনকী প্র

সলমনকে ঘুম থেকে তোলার অনুমতি আছে শুধু তার

শেষ আপডেট: 5 October 2018 08:16

দ্য ওয়াল ব্যুরো: বলিউডের অন্যতম দিলদরিয়া সুপারস্টার হলেন সলমন। তবে ভাইজানের মেজাজ নিয়েও কিন্তু প্রচুর কথা প্রচলিত রয়েছে টিনসেল টাউনে। সবাই জানেন মেজাজ বেশিরভাগ সময়েই সপ্তমে চড়ে থাকে তাঁর। তাই সচরাচর কেউ সলমনকে ঘাঁটাতে সাহস পান না। এমনকী প্রয়োজনে ভাইজানকে ঘুম থেকে ডেকে তোলাও নাকি সবার কাছে এক বিভীষিকা। কিন্তু খান পরিবারের একজনের কিন্তু সর্বত্র অবাধ বিচরণ। সলমনের নয়নের মণি এই খুদে হলেন ভাইজানের বোন অর্পিতা খানের ছেলে আহিল। একমাত্র আহিলেরই নাকি সলমনকে যখন-তখন ঘুম থেকে ডেকে তোলার পারমিশন রয়েছে। আর এ কথা জানিয়েছে স্বয়ং আহিলের বাবা আয়ুষ শর্মা। আয়ুষ জানিয়েছেন, আহিলের সঙ্গে সলমনের বন্ডিংটাই আলাদা। বাড়ির সবাই দাবাং ম্যানের সঙ্গে যা যা করতে ভয় পান ঠিক সেইগুলোই অনায়াসে করে ফেলে আহিল। আর তাতে কিন্তু আহিলের মামু একটুও বিরক্ত হন না। বরং স্নেহের ভাগ্নেকে আরেকটু বেশি আস্কারা দিয়ে দেন। মামা-ভাগ্নের স্পেশ্যাল রিলেশনশিপের নমুনা ক'দিন আগেই পাওয়া গিয়েছিল। সোশ্যাল মিডিয়ায় আহিলের ড্রয়িং করার একটি ভিডিও শেয়ার করেছিলেন অর্পিতা খান। ভিডিওতে দেখা গিয়েছিল আহিলের ড্রয়িং টিচার ছিলেন স্বয়ং ভাইজান। মামা-ভাগ্নে জুটি সারা গায়ে রং মেখে সাদা ক্যানভাস দাপিয়ে বেড়িয়েছিলেন। ছোট্ট আহিলের সঙ্গে যে দারুণ উপভোগ করেছেন সলমন অর্পিতার ভিডিওতে তা ছিল স্পষ্ট। এমনিতেই ভাইজান নিজেই একজন দারুণ চিত্রশিল্পী। পছন্দের এবং কাছের মানুষদের মাঝে মাঝেই নিজের হাতে আঁকা ছবি উপহারও দেন সলমন। এ বার তাই নিজের মতোই ভাগ্নে আহিলকেও একজন ভালো শিল্পী বানানোর তালিম দিচ্ছেন সলমন খান।

```