Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
West Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের

জলদি বিয়ে করছি, কাউকে পাল্লা দিতে চাই না : বরুণ ধাওয়ান

দ্য ওয়াল ব্যুরো : নিজের দুলহানিয়া পেয়ে গেছেন বদ্রীনাথ। এখন অপেক্ষা শুধু চার হাত এক হওয়ার। বলিউডের এই বিয়ের মরশুমে শুভ কাজটা সেরে ফেলতে চান বরুণ ধাওয়ান? এমনটাই ইঙ্গিত মিলল তাঁর কথায়। সম্প্রতি করণ জোহরের অনুষ্ঠান 'কফি উইথ করণে' গেছিলেন বরুণ

জলদি বিয়ে করছি, কাউকে পাল্লা দিতে চাই না : বরুণ ধাওয়ান

শেষ আপডেট: 12 November 2018 18:49

দ্য ওয়াল ব্যুরো : নিজের দুলহানিয়া পেয়ে গেছেন বদ্রীনাথ। এখন অপেক্ষা শুধু চার হাত এক হওয়ার। বলিউডের এই বিয়ের মরশুমে শুভ কাজটা সেরে ফেলতে চান বরুণ ধাওয়ান? এমনটাই ইঙ্গিত মিলল তাঁর কথায়। সম্প্রতি করণ জোহরের অনুষ্ঠান 'কফি উইথ করণে' গেছিলেন বরুণ ধাওয়ান। সেখানেই তাঁর ভালোবাসার ব্যাপারে কথা ওঠে। কোনও রাখঢাক না রেখে বরুণ জানান, নাতাশাই তাঁর জীবনের ভালোবাসা। শিগগির তাঁকে বিয়েও করতে চান ডেভিড ধাওয়ান পুত্র। তবে বাকিদের মতো ডেস্টিনেশন ওয়েডিং নয়। বরং সাদামাটা বিয়েতেই বিশ্বাসী জেন ওয়াইয়ের এই সুপারস্টার। করণ জোহরের প্রশ্নের উত্তরে বরুণ বলেন, বিয়ে করলেও বলিউডের কোনও সেলিব্রিটি জুটির সঙ্গে প্রতিযোগিতায় নামতে চান না বরুণ।

আরও পড়ুন আমরা আর যশ চোপড়ার ছবির মতো ভালোবাসতে পারিনা: প্রীতি

পাশাপাশি নাতাশাকে যখনই তাঁর 'বান্ধবী' বলে সম্মোধন করেন করণ, তখন যেন একটু রেগেই যান বরুণ। বান্ধবীর থেকে নাতাশা এবং নিজেকে 'জুটি' বলেও উল্লেখ করেন তিনি। বরুণের ওই কথা শুনে ইতিমধ্যেই বি টাউনে জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে। বলিউডের একাধিক সেলেব জুটির মত এবার কি বরুণ-নাতাশাও শিগগির বিয়ে করতে চলছেন, তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। বলিউডে এখন বিয়ের মরশুম। ১৪ ও ১৫ নভেম্বর ইতালির লেক কমোর বিলাসবহুল ভিলাতে বসতে চলেছে রণবীর সিং-দীপিকা পাড়ুকোনের বিয়ের আসর। ১৪ নভেম্বর দক্ষিণী মতে বিয়ে সারবেন রণবীর-দীপিকা। ১৫ নভেম্বর বিয়ে হবে সিন্ধি মতে। বিয়ের পর দেশে ফিরে আগামী ১ ও ২ ডিসেম্বর হবে রণবীর-দীপিকার চোখ ঝলসানো রিসেপশন। প্রথমে বেঙ্গালুরু এবং পরদিন মুম্বইতে হবে 'দীপ-বীরের' বিয়ের রিসেপশন। গত বছর ১১ ডিসেম্বর ইতালিতেই বিয়ে সেরেছিলেন বলিউডের আরেক প্রথম সারির অভিনেত্রী অনুষ্কা শর্মা। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে অনুষ্কা শর্মার এই বিয়েও ছিল ডেস্টিনেশন ওয়েডিং। মাস কয়েক আগে নিজের ছোটবেলার প্রেম আনন্দ আহুজার সঙ্গে গাঁটছড়া বেধেছেন বলিউড ডিভা ও অনিল কাপুর কন্যা সোনম কাপুর।  এই ডেস্টিনেশন ওয়েডিংয়ের মাঝে বরুণ ধাওয়ানের এই ভাবনার প্রশংসা করছেন বরুণ ফ্যানরা। যদিও বরুণের এই বক্তব্যের সমালোচনাও শোনা গেছে নেটিজেনদের মুখে। কেউ আবার বলেছেন, দীপিকা-রণবীর বা বিরাট-অনুষ্কার মতো হাইভোল্টেজ জুটি নন বরুণ ধাওয়ান-নাতাশা দালাল। বরুণকে লোকে চিনলেও নাতাশাকে ক'জনই বা চেনেন। আর তাই আগেভাগেই প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ালেন বরুণ।

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 


```