Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মা হচ্ছেন কোয়েল, নিজেই জানালেন সুখবর

দ্য ওয়াল ব্যুরো: ব্যক্তিগত জীবন নিয়ে কোনওদিনই খুব একটা খোলামেলা আলোচনা করেননি টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। তবে নিজের জীবনের সবচেয়ে আনন্দের খবরটা সোশ্যাল মিডিয়াতেই শেয়ার করেছেন তিনি। ভক্তদের জানিয়েছেন মা হতে চলেছেন কোয়েল। এই গ্রীষ্মেই আসতে

মা হচ্ছেন কোয়েল, নিজেই জানালেন সুখবর

শেষ আপডেট: 1 February 2020 09:13

দ্য ওয়াল ব্যুরো: ব্যক্তিগত জীবন নিয়ে কোনওদিনই খুব একটা খোলামেলা আলোচনা করেননি টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। তবে নিজের জীবনের সবচেয়ে আনন্দের খবরটা সোশ্যাল মিডিয়াতেই শেয়ার করেছেন তিনি। ভক্তদের জানিয়েছেন মা হতে চলেছেন কোয়েল। এই গ্রীষ্মেই আসতে চলেছে তাঁর এবং নিসপাল সিং রানের সন্তান। টুইট এবং ইনস্টাগ্রামে সুখবর শেয়ার করতেই কোয়েলকে শুভেচ্ছা জানিয়েছেন টলিপাড়ার অন্যান্য তারকারা। নিসপাল সিং রানের সঙ্গে শনিবার সকালেই একটি ছবি শেয়ার করেছেন কোয়েল। সেই ছবিতেই লেখা রয়েছে বার্তা। কোয়েল লিখেছেন, নিজের মধ্যে বেড়ে ওঠা এক নতুন জীবনের স্পন্দন শুনতে পাচ্ছেন তিনি। আসছে তাঁদের সন্তান। এই গরমেই। https://twitter.com/YourKoel/status/1223479447707209728 ২০১৩ সালে ১ ফেব্রুয়ারি সুরিন্দর ফিল্মসের অন্যতম প্রধান প্রযোজক নিসপাল সিং রানের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন কোয়েল মল্লিক। বিয়ের পর কাজের ব্যাপারেও খুব খুঁতখুঁতে হয়ে গিয়েছিলেন তিনি। বাছাই স্ক্রিপ্ট ছাড়া পর্দায় দেখাই যেত না অভিনেত্রীকে। তবে ২০১৯-এর পুজোয় অরিন্দম শীলের পরিচালনায় গোয়েন্দা চরিত্র মিতিম মাসির হাত ধরে একদম দাপিয়ে কামব্যাক করেছেন কোয়েল। তারপর রিলিজ হয়েছিল কোয়েলের ছবি 'সাগরদ্বীপে যখের ধন'। তবে এবার ছবির জন্য নয় আগত সন্তানের খবরের জন্যই নেট দুনিয়ায় ট্রেন্ডিং কোয়েল-রানে জুটি। নিজেদের ষষ্ঠ বিবাহবার্ষিকীতেই জীবনের সবচেয়ে আনন্দের খবর সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন এই তারকা জুটি।

```