Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আমার মতো আরও অনেককেই হেনস্থা করেছেন নানা পাটেকর, তনুশ্রী দত্ত

দ্য ওয়াল ব্যুরো: দশ বছর আগে শ্যুটিং সেটে তাঁকে যৌন হেনস্থার শিকার হতে হয়েছিল। আর অভিযুক্ত নাকি বলিউডেরই এক প্রভাবশালী অভিনেতা। এমনটাই অভিযোগ জানিয়েছিলেন বলিউড অভিনেত্রী তনুশ্রী দত্ত। প্রাথমিক ভাবে অবশ্য কোনও অভিনেতার নাম নেননি তনুশ্রী। তবে

আমার মতো আরও অনেককেই হেনস্থা করেছেন নানা পাটেকর, তনুশ্রী দত্ত

শেষ আপডেট: 27 September 2018 04:07

দ্য ওয়াল ব্যুরো: দশ বছর আগে শ্যুটিং সেটে তাঁকে যৌন হেনস্থার শিকার হতে হয়েছিল। আর অভিযুক্ত নাকি বলিউডেরই এক প্রভাবশালী অভিনেতা। এমনটাই অভিযোগ জানিয়েছিলেন বলিউড অভিনেত্রী তনুশ্রী দত্ত। প্রাথমিক ভাবে অবশ্য কোনও অভিনেতার নাম নেননি তনুশ্রী। তবে অবশেষে মুখ খুলেছেন তিনি। অভিযোগের আঙুল তুলেছেন বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকরের দিকে। তনুশ্রীর অভিযোগ, ২০০৮ সালে 'হর্ন ওকে প্লিজ' নামক সিনেমার শ্যুটিং ফ্লোরে তাঁর সঙ্গে অভব্য আচরণ করেন নানা পাটেকর। এমনকী তাঁকে যৌন হেনস্থাও করেন নানা পাটেকর। এমনটাই অভিযোগ করেছেন তনুশ্রী। অভিনেত্রী আরও বলেছেন, সবাই সব জেনেও অভিযুক্তকেই সমর্থন করেছিলেন সেই সময়। আর তিনি মুখ খুলেছিলেন বলে তাঁর গাড়ি ভাঙচুর করে নানা পাটেকরের ঘনিষ্ঠ রাজনৈতিক দলের একদল গুণ্ডা। তনুশ্রী আরও বলেন, কেবল তিনিই নন বলিউডের আরও অনেক অভিনেত্রীর সঙ্গেই এমন ব্যবহার করেছেন নানা পাটেকর। কিন্তু তাঁরা কেউই ভয়ে মুখ খুলতে পারেন না বলেও জানিয়েছেন এই নায়িকা। তবে কেবল নানা পাটেকর নয় অক্ষয় কুমার এবং রজনীকান্তের বিরুদ্ধেও তোপ দেগেছেন নায়িকা। তিনি বলেছেন, সব জানার পরেও এমন একজনের সঙ্গে সিনেমা করেন অক্ষয় কুমার এবং রজনীকান্ত। এঁদের মতো সুপারস্টাররাই যদি অভিযুক্তের পাশে থাকেন, তাঁর সঙ্গে কাজ করেন, তাহলে সুস্থ-স্বাভাবিক কাজের পরিবেশ বলিউডে কখনই তৈরি হবে না। 'হর্ন ওকে প্লিজ' ছবির যে গান নিয়ে এত হইচই সেই গানের কোরিওগ্রাফার ছিলেন বলিউডের প্রখ্যাত কোরিওগ্রাফার গণেশ আচারিয়া। গণেশও সমর্থন করেননি তনুশ্রীর বক্তব্যকে। তিনি জানিয়েছেন, ওই ছবির একটি গানে নাচ করার কথা ছিল তনুশ্রীর। কিন্তু নানা পাটেকর সেই গানে কোনওরকম অন্তরঙ্গ দৃশ্যে তনুশ্রীর সঙ্গে অভিনয় করতে চাননি বলেই জানিয়েছেন গণেশ। তিনি আরও বলেছেন, তনুশ্রীর গাড়ি ভাঙচুর থেকে শ্যুটিং সেটে তাঁর সঙ্গে নানা পাটেকরের অভব্য আচরণ, সবটাই তনুশ্রীর মনগড়া কথা। বহুদিন লোকচক্ষুর অন্তরালে ছিলেন তনুশ্রী দত্ত। ২০১২ সালের পর কার্যত লাইমলাইট থেকে নির্বাসন নিয়েছিলেন তিনি। বহুদিন পর কয়েক সপ্তাহ আগে মুম্বই ফিরেছেন তিনি। আর ফিরেই এমন বোমা ফাটালেন যে কার্যত হতবাক হয়ে গিয়েছে টিনসেল টাউন। অনেকেই বলছেন, সম্পূর্ণ মনগড়া কথা বলছেন তনুশ্রী। নানা পাটেকর যথেষ্ট ভদ্র মানুষ। তাঁর সম্পর্কে এমন অভিযোগ তোলায় বলিউডের অনেকেই মনে করছেন মিথ্যে কথা বলছেন তনুশ্রী। কেউ কেউ বলছেন, এই সবই পাবলিসিটি স্টান্ট। এতদিন পর মুম্বই ফিরে ফের লাইমলাইটে আসতে চাইছেন তনুশ্রী। আর সেই জন্যেই নাকি ইচ্ছে করে এমন বিতর্ক তৈরি করছেন তিনি।

```