Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সড়ক ২-র ট্রেলরে বাড়ছে ডিজলাইক, মহেশ ভাটের ছবির নিন্দেয় সুশান্ত ভক্তরা

দ্য ওয়াল ব্যুরো: বলিউডে স্বজনপোষণ বা নেপোটিজমের অভিযোগ দীর্ঘদিনের। গত ১৪ জুন সুশান্ত সিং রাজপুতের আকস্মিক মৃত্যু সেই আগুনেই ঘি ঢেলেছিল। সারা দেশের একটা বড় অংশ গর্জে উঠেছিল বিটাউনের রাঘববোয়ালদের বিরুদ্ধে। প্রভাবশালীদের সন্তান ওরফে স্টারকিডরা

সড়ক ২-র ট্রেলরে বাড়ছে ডিজলাইক, মহেশ ভাটের ছবির নিন্দেয় সুশান্ত ভক্তরা

শেষ আপডেট: 12 August 2020 14:04

দ্য ওয়াল ব্যুরো: বলিউডে স্বজনপোষণ বা নেপোটিজমের অভিযোগ দীর্ঘদিনের। গত ১৪ জুন সুশান্ত সিং রাজপুতের আকস্মিক মৃত্যু সেই আগুনেই ঘি ঢেলেছিল। সারা দেশের একটা বড় অংশ গর্জে উঠেছিল বিটাউনের রাঘববোয়ালদের বিরুদ্ধে। প্রভাবশালীদের সন্তান ওরফে স্টারকিডরা কী ভাবে অন্যান্য যোগ্য এবং প্রতিভাবানদের কেরিয়ার নষ্ট করেছেন সে বিষয়ে মুখ খুলেছিলেন খোদ ইন্ডাস্ট্রিরই অনেকে। মাঝে অবশ্য সুশান্তের মৃত্যু প্রসঙ্গে অন্যান্য অনেক তথ্য প্রকাশ্যে আসায় খানিক ধামাচাপা পড়ে গিয়েছিল এই স্বজনপোষণের ধারণা। তবে আজ সড়ক-২ এর ট্রেলর রিলিজের পরেই ফের মাথাচাড়া দিয়েছে নেপোটিজম সংক্রান্ত আলোচনা। প্রায় দু'দশক পর পরিচালনায় ফিরছেন মহেশ ভাট। তাঁরই নব্বইয়ের দশকের ছবি সড়ক-এর রিমেক নিয়ে। ছবি রিলিজ হবে ওটিটি প্ল্যাটফর্ম হটস্টার ডিজনিতে। তবে ট্রেলর রিলিজের পরেই সড়ক-২ নিয়ে শোরগোল শুরু হয়েছে। সুশান্তের ভক্তরা চাইছেন এই ট্রেলরকে মোস্ট ডিজলাইকড ইউটিউব ট্রেলরের তালিকায় ফেলতে। তাঁরা চান এই ট্রেলর এত লোকে অপছন্দ করুক যাতে ইতিহাস তৈরি হয়ে যায়। রিলিজের পর থেকেই ছবির ইউটিউব ট্রেলরে ডিজলাইকের সংখ্যা বাড়ছে হু হু করে। কমেন্ট বক্সেও ক্ষোভ উগরে দিয়েছেন এসএসআর-এর ফ্যান-ফলোয়াররা। কেউ বলেছেন আপনাআপনিই আঙুল চলে গিয়েছে ডিজলাইক অপশনে। কেউ বা বলেছেন সুশান্তের মৃত্যুর ন্যায়বিচার চান, তাই ছবি দেখবেন না। এর পাশাপাশি সিনেমা বয়কট এবং হটস্টার বয়কটের দাবিও তুলেছেন অনেকেই। এর আগে সিনেমার পোস্টার রিলিজের পরেও দেদার ট্রোলড হয়েছিলেন কলাকুশলীরা। https://youtu.be/Iot0eF6EoNA প্রসঙ্গত, সুশান্তের মৃত্যুর পর নেপোমিটারের ধারণার জন্ম দিয়েছিলেন অভিনেতার জামাইবাবু বিশাল কীর্তি। এই ওয়েবসাইট সড়ক-২ ছবিকে ৯৮ শতাংশ ‘নেপোটিসটিক’ রেটিং দিয়েছিল। কারণ এই ছবির সঙ্গে যুক্ত প্রায় সকলেই স্বজনপোষণের আওতায় পড়েন। বিষয়টি ঠিক কেমন? নেপোমিটারের কর্ণধারদের কথায়, তাঁরা পাঁচটি বিষয়ে কোনও ছবিকে বিবেচনা করে দেখছেন—প্রযোজনা, পরিচালনা, মুখ্য ভূমিকায় থাকা অভিনেতা, চিত্রনাট্যকার এবং সহ অভিনেতা। তাতে দেখা গিয়েছে, এই ছবির সঙ্গে যুক্ত প্রায় সকলেই বলিউডের প্রভাবশালী পরিবারের সঙ্গেও যুক্ত। যেমন ছবির চিত্রানাট্যকার ও পরিচালক মুকেশ ভাট। তাঁর মেয়ে আলিয়া ভাট ছবির হিরোইন। হিরো আদিত্য রায় কাপুর হলেন প্রযোজক সিদ্ধার্থ রায় কাপুরের ভাই। এ ছাড়াও রয়েছেন সুনীল দত্তের ছেলে সঞ্জয় দত্ত, মহেশ ভাটের আর এক মেয়ে পূজা ভাট এবং মহেশ ভাটের স্ত্রী সোনি রাজদান। ছবির প্রযোজক মহেশ ভাটের দাদা মুকেশ ভাট। তাই সব মিলিয়ে নেপোটিজমেরই রমরমা রয়েছে এই সিনেমায়। আর সুশান্তের মৃত্যুর কারণ হিসেবে এই স্বজনপোষণই অন্যতম বলে মনে করেন অনেকে। তাই এ বার সড়ক-২ সিনেমার ট্রেলরকে 'মোস্ট ডিজলাইকড' ইউটিউব ভিডিও বানাতে উদ্যোগ নিয়েছেন সুশান্তের ভক্তরা।

```