Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নিখুঁত নাচের স্টেপ, পারফেক্ট এক্সপ্রেশন, 'দিল বেচারা'-র সবটুকু জুড়ে রয়েছেন শুধুই সুশান্ত

দ্য ওয়াল ব্যুরো: 'দিল বেচারা.....ফ্রেন্ড জোন কা মারা'-----সম্পর্কের নতুন মানে শেখাতে হাজির ইম্যানুয়েল রাজকুমার জুনিয়র ওরফে ম্যানি। ক্যানসারের সঙ্গে কিজি বসুর লড়াই আর সেই লড়াইয়ে পরম বন্ধু হিসেবে তার পাশে থাকবে ম্যানি। পূরণ করবে কিজির সব স্বপ

নিখুঁত নাচের স্টেপ, পারফেক্ট এক্সপ্রেশন, 'দিল বেচারা'-র সবটুকু জুড়ে রয়েছেন শুধুই সুশান্ত

শেষ আপডেট: 10 July 2020 09:46

দ্য ওয়াল ব্যুরো: 'দিল বেচারা.....ফ্রেন্ড জোন কা মারা'-----সম্পর্কের নতুন মানে শেখাতে হাজির ইম্যানুয়েল রাজকুমার জুনিয়র ওরফে ম্যানি। ক্যানসারের সঙ্গে কিজি বসুর লড়াই আর সেই লড়াইয়ে পরম বন্ধু হিসেবে তার পাশে থাকবে ম্যানি। পূরণ করবে কিজির সব স্বপ্ন। বন্ধুত্বের মোড়কে শেখাবে প্রেমের নতুন ভাষা। কিজি আর ম্যানির রোম্যান্টিক জার্নি নিয়ে আগামী ২৪ জুলাই ডিজনি হটস্টারে রিলিজ হতে চলেছে 'দিল বেচারা'। আজ রিলিজ হল সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি 'দিল বেচারা'-র টাইটেল ট্র্যাক। এ আর রহমানের সুর আর অমিতাভ ভট্টাচার্যের লেখায় এই গান অন্য মাত্রা নেবে সে কথা আগেই আন্দাজ করেছিলেন দর্শকরা। তবে সেই সবের উর্দ্ধে গিয়ে আরও একবার দর্শকদের মনজয় করে নিলেন সুশান্ত। ছবির ট্রেলরের মতোই গানের সবটুকু জুড়েই যেন রয়েছেন অভিনেতা। তাঁর পরিচিত হাসি, মানানসই এক্সপ্রেশন আর নিখুঁত ড্যান্স মুভ এবং স্টেপ------প্রতি মুহূর্তে সুশান্ত প্রমাণ করলেন বলিউডের বাকি অভিনেতার থেকে কেন তিনি আলাদা। https://twitter.com/TheFarahKhan/status/1281487169555533829?s=08 নাচের ক্ষেত্রে সুশান্তের যে আলাদা একটা অনুভূতি আছে সে কথা জানতেন 'দিল বেচারা' গানের কোরিওগ্রাফার ফারহা খান। তাই জানতেন অসাধ্য সাধনের ক্ষমতা রাখেন সুশান্ত। সে জন্যই চেয়েছিলেন গোটা নাচটা একবারে শ্যুট হবে। ফারহার বিশ্বাস ছিল সুশান্ত পারবেন। গুরুকে যোগ্য সম্মান দিয়েছিলেন সুশান্তও। এক টেকেই শট ছিল একদম নিখুঁত। ফারহার কথায়, “একটা ড্যান্স রিয়েলিটি শোতে আমি বিচারক ছিলাম। সুশান্ত এসেছিল সেলিব্রিটি গেস্ট হিসেবে। আর প্রতিযোগীদের থেকেও ওর নাচ বেশি ভাল হয়েছিল। তাই বিশ্বাস ছিল সুশান্ত পারবে।" https://twitter.com/CastingChhabra/status/1281479326651658243?s=08 গতকালই ফারহা বলেছিলেন এই গান তাঁর কাছে চিরকাল স্পেশ্যাল হয়ে থাকবে। আজ 'দিল বেচারা' গান রিলিজের পর ভিডিও শেয়ার করে টুইটে ফারহা লিখেছেন, "সুশান্তের সঙ্গে আমার প্রথম কাজ। আজীবন স্পেশ্যাল হয়ে থাকবে এই গান। আমি বিশ্বাস রেখেছিলাম। ও করে দেখিয়েছিল। জানতাম এই গানের সঙ্গে এই নাচ ও ছাড়া কেউ একবারে শ্যুট করতে পারবে না। একদিন টানা রিহার্সালের পর আধা দিনে শ্যুট শেষ করেছিল সুশান্ত। বদলে শুধু আমায় বলেছিল বাড়ি থেকে খাবার ব্যয়ে নিয়ে যেতে। নিয়েও গিয়েছিলাম। আমার বোধহয় ওকে আর একটু আগলে রাখা উচিত ছিল।" https://youtu.be/PMCu0JtizCk 'দিল বেচারা' পরিচালক মুকেশ ছাবরারও প্রথম ছবি। এর আগের কাস্টিং ডিরেক্টর হিসেবেই পরিচিত ছিলেন তিনি। তবে এ বার এসেছেন পরিচালনায়। আর নিজের প্রথম ছবির জন্য মুকেশ ভরসা করেছিলেন ঘনিষ্ঠ বন্ধু সুশান্তকে। ছবির ট্রেলর আর রিলিজ হওয়া টাইটেল ট্র্যাক বারবার বুঝিয়ে দিচ্ছে 'দিল বেচারা' সুশান্তের কেরিয়ারের অন্যতম সেরা ছবি হতে চলেছে। নাচের স্টেপ থেকে অভিনয়, সিনেমার সবটা জুড়েই রয়েছেন সুশান্ত। এই ছবিতে লিড রোলে ডেবিউ করেছেন সঞ্জনা সাংহি। তাঁর মা-বাবার চরিত্রে রয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায় এবং স্বস্তিকা মুখোপাধ্যায়। এ ছাড়াও রয়েছেন আরও অনেকেই। তবে লাইমলাইটে রয়েছেন সুশান্তই। প্রতি মুহূর্তে বুঝিয়ে দিচ্ছেন এই ছবিটা কেবল তাঁরই।

```