Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'মিটু' অভিযোগ ওঠায় সুশান্ত চার রাত ঘুমোতে পারেননি, অবশেষে মুখ খোলেন সঞ্জনা, জানালেন পবিত্র রিস্তা-র পরিচালক

দ্য ওয়াল ব্যুরো: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় পুরোদমে তদন্ত চলছে। প্রায় প্রতিদিনই কোনও না কোনও ঘটনা সামনে উঠে আসছে। তার মধ্যেই সুশান্তের প্রথম ধারাবাহিক পবিত্র রিস্তা-র পরিচালক কুশল জাভেরি জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে মিটু অভিযোগ ওঠার পরে

'মিটু' অভিযোগ ওঠায় সুশান্ত চার রাত ঘুমোতে পারেননি, অবশেষে মুখ খোলেন সঞ্জনা, জানালেন পবিত্র রিস্তা-র পরিচালক

শেষ আপডেট: 7 August 2020 14:58

দ্য ওয়াল ব্যুরো: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় পুরোদমে তদন্ত চলছে। প্রায় প্রতিদিনই কোনও না কোনও ঘটনা সামনে উঠে আসছে। তার মধ্যেই সুশান্তের প্রথম ধারাবাহিক পবিত্র রিস্তা-র পরিচালক কুশল জাভেরি জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে মিটু অভিযোগ ওঠার পরে কীভাবে অস্বস্তিতে পড়েছিলেন সুশান্ত। চার রাত ঘুমোতে পারেননি তিনি। অবশেষে সঞ্জনা মুখ খোলায় স্বস্তি পান সুশান্ত। ২০১৮ সালে বলিউডে শুরু হয়েছিল মিটু ট্রেন্ড। অনেক অভিনেত্রী অনেক অভিনেতা, পরিচালক, প্রযোজক, মিউজিক ডিরেক্টরদের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তোলেন। তখনই খবর ছড়ায় দিল বেচারা ছবির শ্যুটিংয়ে নায়িকা সঞ্জনা সাংহিকে নাকি যৌন হেনস্থা করেছেন সুশান্ত। এই খবরে খুবই মুষড়ে পড়েছিলেন অভিনেতা এমনটাই জানিয়েছেন কুশল। পবিত্র রিস্তা-র পরিচালক বলেন, সেই সময়টা সুশান্তের সঙ্গেই ছিলেন তিনি। ইন্সটাগ্রামে পুরো ঘটনা বলেন তিনি। কুশল জানান, “২০১৮ সালের জুলাই থেকে ২০১৯ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত আমি সুশান্তের সঙ্গে ছিলাম। ২০১৮ সালের অক্টোবর মাসে মিটু অভিযোগ ওঠার পরে সুশান্তের সবথেকে খারাপ অবস্থা আমি দেখেছিলাম। কোনও রকমের প্রমাণ ছাড়াই সুশান্তের উপর মিডিয়া দোষ চাপাচ্ছিল। আমরা সঞ্জনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছিলাম। কিন্তু সেই সময় ও আমেরিকায় ছিল। তাই কোনও মন্তব্য করেনি।” https://www.instagram.com/p/CDiXtQvpYR8/?igshid=lchzohlvsa9y কুশল আরও বলেন, “সুশান্ত জানত কারা তাকে নিশানা বানিয়েছে। কিন্তু কোনও প্রমাণ না থাকায় কিছু করতে পারছিল না। আমার মনে আছে কী ভাবে চার রাত ঘুমোতে পারেনি সুশান্ত। সঞ্জনার মন্তব্যের অপেক্ষা করছিল ও। অবশেষে পঞ্চম দিনে মুখ খোলে সঞ্জনা। সুশান্তের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ খারিজ করে ও। তখন সুশান্তকে দেখে মনে হচ্ছিল যেন কোনও যুদ্ধ জিতেছে। আমি এই কথা এখানে বললাম, তার কারণ সুশান্ত যাদের সন্দেহ করত, তারাই ওর মৃত্যুর পিছনে রয়েছে কিনা সেটা জানা জরুরি।” মিটু অভিযোগ নিয়ে মন্তব্য করতে দেরি কেন করেছিলেন সেই বিষয়ে সম্প্রতি মুখ খোলেন সঞ্জনা সাংহিও। একটি সাক্ষাৎকারে তিনি বলেন, “সবাই ভাবেন শুধু সুশান্ত সমস্যায় পড়েছিল, কিন্তু আমিও সমস্যায় পড়েছিলাম। আমরা সত্যিটা জানতাম। আমি জানতাম সুশান্ত আমার কাছে ঠিক কী। সুশান্ত জানত ও আমার কাছে ঠিক কী। সেটাই গুরুত্বপূর্ণ ছিল। আমরা প্রতিদিন শ্যুটিং করতাম। তাই একটা বা দুটো গুজব উঠলে সবসময় তাতে কান দেওয়া উচিত নয়।” ২০১৮ সালে মিটু অভিযোগ ওঠার পরে সঞ্জনার সঙ্গে কথোপকথনের স্ক্রিনশট শেয়ার করেছিলেন সুশান্ত। তিনি বলেন, “আমি ব্যক্তিগত কথা বাইরে আনার জন্য দুঃখিত, কিন্তু এটা ছাড়া আর কোনও উপায় ছিল না। পরিকল্পনা করে আমার বিরুদ্ধে এই অভিযোগ তোলা হয়েছিল। শ্যুটিংয়ের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত সঞ্জনার সঙ্গে কোনও রকমের খারাপ ব্যবহার হয়নি। তাহলে কেন এই অভিযোগ উঠল? আপনারা ভেবে দেখুন।”

```