Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'সুই ধাগা চ্যালেঞ্জ'-এ করণকে হারিয়ে দিলেন রণবীর

দ্য ওয়াল ব্যুরো: ছবির চরিত্রের জন্য নিজেকে আমূল বদলে ফেলেছেন বলিউডের বহু তারকা। তবে এই তালিকায় সম্প্রতি নাম লিখিয়েছেন বরুণ ধাওয়ান। আগামী ছবি 'সুই ধাগা মেড ইন ইন্ডিয়া'-তে একেবারেই অন্য রূপে দেখা যেতে চলেছে বরুণকে। গ্রামের এক সাধারণ দর্জি মৌজ

'সুই ধাগা চ্যালেঞ্জ'-এ করণকে হারিয়ে দিলেন রণবীর

শেষ আপডেট: 19 September 2018 22:31

দ্য ওয়াল ব্যুরো: ছবির চরিত্রের জন্য নিজেকে আমূল বদলে ফেলেছেন বলিউডের বহু তারকা। তবে এই তালিকায় সম্প্রতি নাম লিখিয়েছেন বরুণ ধাওয়ান। আগামী ছবি 'সুই ধাগা মেড ইন ইন্ডিয়া'-তে একেবারেই অন্য রূপে দেখা যেতে চলেছে বরুণকে। গ্রামের এক সাধারণ দর্জি মৌজির চরিত্রে অভিনয় করেছেন তিনি। আর তাঁর স্ত্রী মমতার চরিত্রে রয়েছে অনুষ্কা শর্মা। বলিউড ডিভাকেও এই ছবিতে দেখা যাবে একেবারেই ছাপোষা লুকে। ইতিমধ্যেই সুই ধাগা নিয়ে সোশ্যাল মিডিয়ায় চালু হয়ে গিয়েছে 'সুই ধাগা চ্যালেঞ্জ'। এই চ্যালেঞ্জ অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে সূঁচে সুতো পড়াতে হবে অংশগ্রহণকারীদের। সম্প্রতি এই চ্যালেঞ্জ নিয়েছিলেন আলিয়া ভাট এবং আদিত্য রায় কাপুর। শেষ মুহুর্তে আদিত্যকে হারিয়ে দিয়ে চ্যালেঞ্জ জিতে নেন আলিয়া। এরপর অবশ্য আলিয়া এবং আদিত্য এই চ্যালেঞ্জ খেলার জন্য মনোনীত করেন করণ জোহর এবং রণবীর কাপুরকে। https://twitter.com/aliaa08/status/1042353706770022400 সম্প্রতি সেই প্রতিযোগিতার একটা ভিডিও টুইটারে শেয়ার করেছেন করণ। যেখানে সূঁচে সুতো পড়াতে গিয়ে রীতিমতো কসরত করতে হয়েছে করণ এবং রণবীরকে। তবে চ্যালেঞ্জ জিতে নিয়েছেন রণবীর। আর এ বার করণ এবং রণবীর কাপুর মনোনীত করেছেন দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিংকে। দীপবীর জুটির মধ্যে 'সুই ধাগা চ্যালেঞ্জ' কে জিতে নেন সেটাই এখন দেখার। https://twitter.com/karanjohar/status/1042416803102773251

```