Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাহুবলীর পর ফের ক্যামেরার পেছনে রাজামৌলি, জুনিয়র এনটিআর-রামচরণের যুগলবন্দিতে আরও এক মাস্টারপিসের অপেক্ষায় দর্শকরা

দ্য ওয়াল ব্যুরো : নভেম্বর ১১, ২০১৮। ঠিক সকাল ১১ টা। নতুন ছবির শ্যুটিং সেট। শুরু হলো পুজো। ফের বড় পর্দায় ফিরতে চলেছেন দক্ষিণ তথা ভারতের এই মুহূর্তের সবথেকে বিখ্যাত পরিচালক এস এস রাজামৌলি। বাহুবলীর সাফল্যের পর আরও এক 'মাল্টিস্টারার' ছবি নিয়ে।

বাহুবলীর পর ফের ক্যামেরার পেছনে রাজামৌলি, জুনিয়র এনটিআর-রামচরণের যুগলবন্দিতে আরও এক মাস্টারপিসের অপেক্ষায় দর্শকরা

শেষ আপডেট: 11 November 2018 15:57

দ্য ওয়াল ব্যুরো : নভেম্বর ১১, ২০১৮। ঠিক সকাল ১১ টা। নতুন ছবির শ্যুটিং সেট। শুরু হলো পুজো। ফের বড় পর্দায় ফিরতে চলেছেন দক্ষিণ তথা ভারতের এই মুহূর্তের সবথেকে বিখ্যাত পরিচালক এস এস রাজামৌলি। বাহুবলীর সাফল্যের পর আরও এক 'মাল্টিস্টারার' ছবি নিয়ে।

আরও পড়ুন ব্যাচেলর পার্টি সেরে ফেলেছেন ‘ব্রাইড টু বি’ প্রিয়াঙ্কা, এ বার পালা নিকের

১০ জুলাই, ২০১৫। বড় পর্দায় এসেছিল পিরিয়ড ড্রামা 'বাহুবলী, দ্য বিগিনিং'। মাহিষ্মতি সাম্রাজ্যের সিংহাসন নিয়ে দুই ভাইয়ের মধ্যের লড়াই। ভালো-মন্দের মধ্যে যুদ্ধ। যে যুদ্ধ শুধু এক প্রজন্মেই থেমে থাকেনি। শ্ত্রুর হাত থেকে সাম্রাজ্য রক্ষা, রাজ্যবাসীর সুখ-দুঃখ, রাজ্য দখলের কুটিল চক্রান্ত, সর্বোপরি নিজের ভালোবাসার সম্মান রক্ষার জন্য লড়াই। বিশাল গ্র্যাঞ্জারে এই পিরিয়ড ড্রামা দেখিয়েছিলেন রাজামৌলি। মুখ্য চরিত্রে ছিলেন দক্ষিণের 'ডার্লিং' প্রভাস, দক্ষিণ তথা বলিউডের পরিচিত মুখ রাণা ডজ্ঞুবতী, দক্ষিণের জনপ্রিয় নায়িকা অনুষ্কা শেট্টি ও তমন্না ভাটিয়া। প্রথম অ্যাপিয়ারেন্সেই দর্শকের মধ্যে জায়গা করে নিয়েছিলেন 'বাহুবলী, দ্য বিগিনিং'। এমনকী এত বড় এক পিরিয়ড ড্রামা এক ছবিতে শেষ করতে পারেননি রাজামৌলি। ২৮ এপ্রিল, ২০১৭ সালে এসেছিল এর দ্বিতীয় তথা শেষ ভাগ 'বাহুবলী, দ্য কনক্লুশন'। ভারতীয় সিনেমার ইতিহাসে সব রেকর্ড ভেঙে দিয়েছিল এই ছবি। শুধু তেলেগু ভাষা নয়, তামিল, হিন্দি, ইংরেজির মতো মোট ৮ টি ভাষায় মুক্তি পেয়েছিল এই ছবি। রাতারাতি হিন্দি ছবির বাজারে জায়গা করে নিয়েছিলেন রাজামৌলি। প্রভাস হয়ে উঠেছিলেন ভারতের সবথেকে জনপ্রিয় নায়ক। একের পর এক ছবির অফার এসেছিল বলিউড থেকে। যদিও তিনি রাজি হননি।

আরও পড়ুন প্রভাসকে ছাড়াই আসছে বাহুবলীর প্রিক্যুয়েল ‘দ্য রাইজ অফ শিবগামী’, থাকছেন বাঙালি অভিনেতা রাহুল বোস

  বাহুবলীর পর রাজামৌলি বলেছিলেন, যতক্ষণ না পছন্দের স্ক্রিপ্ট পাচ্ছেন, ছবি করবেন না। এতদিন পর আবার ক্যামেরার পেছনে দেখা যাবে তাঁকে। বাহুবলীতে ছিলেন প্রভাস, রাণা ডজ্ঞুবতী। রাজামৌলির নতুন ছবিতে আছেন এই মুহূর্তে দক্ষিণের দুই সবথেকে জনপ্রিয় নায়ক জুনিয়র এনটিআর ও রামচরণ তেজাকে। অর্থাৎ বোঝাই যাচ্ছে, আরও এক মাল্টিস্টারার ব্লকবাস্টার সেলুলয়েডে আনতে চলেছেন রাজামৌলি। এ দিনের লঞ্চে দেখা গেল প্রভাস ও রাণা ডজ্ঞুবতীকেও। ছিলেন রামচরণের বাবা, দক্ষিণের অন্যতম বড় সুপারস্টার চিরঞ্জীবী। তিনিই প্রথম ক্ল্যাপ করে শুরু করলেন ছবির। এই ছবির নায়িকা কে বা কারা তা এখনও যানাননি রাজামৌলি। এমনকী ছবির নামও জানানো হয়নি। শুধু বলা হচ্ছে #RRR। অর্থাৎ এই তিন অক্ষর দিয়েই হয়তো হবে ছবির নাম। ছবির মহরতে সব কলাকুশলীদের দেখা গেল খোশমেজাজে। হাসি মুখেই ছবি তুললেন তাঁরা। বোঝাই যাচ্ছে রাজামৌলির সঙ্গে ছবি করতে পেরে সমান উচ্ছ্বসিত জুনিয়র এনটিআর ও রামচরণ তেজা। এই ছবি শুরুর ঘোষণার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং #RRR। ফিল্ম অ্যানালিটিক্স তরণ আদর্শ নিজের টুইটারে ছবি দিয়ে বলেছেন, "চলে এল সবথেকে বড় খবর।" দক্ষিণের অন্যতম বড় কমেডিয়ান ব্রহ্মানন্দম নিজের টুইটারে লিখেছেন, "যাত্রা শুরু হলো।" এমনকী ছবির মহরতে প্রভাসের আসা নিয়েও ফ্যানদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। জল্পনা, তাহলে কি এই ছবিতেও কোনও চরিত্রে দেখা যাবে প্রভাসকে? প্রভাস বারবার স্বীকার করেছেন, তাঁর কেরিয়ারে রাজামোউলির প্রভাবের কথা। তাই তিনি বললে হয়তো যে কোনও চরিত্রেই দেখা যেতে পারে প্রভাসকে। https://twitter.com/taran_adarsh/status/1061540956686569472 যদিও প্রভাস থাকবেন কি না সে নিয়ে কোনও উত্তর পাওয়া যায়নি। কোনও তর্কের মধ্যে যেতে চাইছেন না দর্শকরাও। আপাতত তাঁরা মুখিয়ে আছেন, বাহুবলীর পর রাজামৌলির হাত থেকে আরও এক 'মাস্টারপিসে'র জন্য।

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন


```