Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

পুজো ছোট করে হলেও সবটাই মন থেকে, নিউ ইয়র্ক থেকে সোশ্যাল মিডিয়ায় ইমোশনাল সোনালি

দ্য ওয়াল ব্যুরো: "নিউ ইয়র্কে দিওয়ালি মুম্বইয়ের থেকে পরে পালিত হয়। তাই উইশ করলাম দেরিতে। পুজোটা ঠিক নিয়মমাফিক হয়নি। এখানে ভারতীয় পোশাকও নেই তেমন। ছোট করে পুজোর আয়োজন করেছি। কিন্তু যা করেছি একদম মন থেকে করেছি।" নিউ ইয়র্কের অ্যাপার্টমেন্টে দিও

পুজো ছোট করে হলেও সবটাই মন থেকে, নিউ ইয়র্ক থেকে সোশ্যাল মিডিয়ায় ইমোশনাল সোনালি

শেষ আপডেট: 8 November 2018 09:27

দ্য ওয়াল ব্যুরো: "নিউ ইয়র্কে দিওয়ালি মুম্বইয়ের থেকে পরে পালিত হয়। তাই উইশ করলাম দেরিতে। পুজোটা ঠিক নিয়মমাফিক হয়নি। এখানে ভারতীয় পোশাকও নেই তেমন। ছোট করে পুজোর আয়োজন করেছি। কিন্তু যা করেছি একদম মন থেকে করেছি।" নিউ ইয়র্কের অ্যাপার্টমেন্টে দিওয়ালির পুজো করেছেন সোনালি বেন্দ্রে। আর তারপরেই ইনস্টাগ্রামে ছবি শেয়ার করেছেন তিনি। সঙ্গে লিখেছে একটা ইমোশনাল নোট। বেশ কয়েকমাস ধরেই নিউ ইয়র্কের বাসিন্দা সোনালি। ক্যানসারে আক্রান্ত হয়েছেন এই অভিনেত্রী। চলছে তাঁর চিকিৎসা। শুরু হয়ে গিয়েছে কেমোও। শরীরের পাশাপাশি মানসিক যন্ত্রণাও রোজ কুড়েকুড়ে খায় তাঁকে। কিন্তু সোনালি হার মানেননি। বরং সব বাধাকে জয় করে চলেছেন প্রতিদিন। বুঝিয়ে দিচ্ছেন হার মানার বান্দা তিনি নন। জীবনের এই কঠিন যুদ্ধে দাঁড়িয়ে যথাসাধ্য চেষ্টা করছেন সব বাজি জিতে নেওয়ার। শারীরিক এবং মানসিক সব কষ্টকে দূরে সরিয়ে রেখে এখন জীবনের প্রতিটা মুহূর্ত উপভোগ করতে চাইছেন সোনালি। করছেনও। কখনও বান্ধবীদের সঙ্গে জন্মদিন পালনের ছবি শেয়ার করছেন সোশ্যাল মিডিয়ায়। কখনও বর্তমানে কি বই পড়বেন বলে ঠিক করেছেন সেটা জানাচ্ছেন ভক্তদের। কখনও যাচ্ছেন আমজাদ আলি খানের সরোদের কনসার্ট শুনতে। সম্প্রতি প্রিয়াঙ্কা চোপড়ার 'ব্রাইডাল শাওয়ার'-এও দেখা গিয়েছে সোনালিকে। https://www.instagram.com/p/Bp5_cJPBH8L/ কেমোথেরাপির কারণে চুল পড়ে গিয়েছে অভিনেত্রীর। তাতেও কুছ পরোয়া নেই। ন্যাড়া মাথাতেই নতুন ফ্যাশন ট্রেন্ড তৈরি করেছেন তিনি। মাঝে মধ্যেই নানারকমে উইগ পরেও ছবি দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। বোঝাই যাচ্ছে জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করতে চাইছেন অভিনেত্রী।

‘জলসা’ সাজানো প্রদীপে, দিওয়ালির সন্ধ্যায় ফুলঝুরি হাতে ফ্রেমবন্দি বচ্চন পরিবার

এ বার বিদেশের মাটিতে সেরে ফেললেন দিওয়ালির পুজো। সঙ্গে ছিলেন সোনালির স্বামী গোল্ডি বহেল আর ছেলে রণবীর। সোনালি জানিয়েছেন, "খুব ছোট করে একটা পুজো হয়েছে। কিন্তু যা আয়োজন করা হয়েছে সবটাই মন থেকে।" এর আগেই ইনস্টাগ্রামের একটা পোস্টে সোনালি জানিয়েছিলেন, জীবনের এই কঠিন পর্যায়ে তাঁকে লড়াই করার সাহস দেন তাঁর ছেলে রণবীর। ছেলের জন্মদিনেও সোশ্যাল মিডিয়ায় পোস্ট শেয়ার করে সোনালি লিখেছিলেন, "আমি বোধহয় একটু বেশিই আবেগপ্রবণ হয়ে পড়ছি। কিন্তু আজকাল ভাবতে অবাক লাগে যে আমার ছোট ছেলেটা এত বড় হয়ে গিয়েছে, পরিণত হয়ে গিয়েছে।" সারা বিশ্বে সোনালির ফ্যানেরা এখন তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন। সুস্থ হয়ে কবে শ্যুটিং ফ্লোরে ফিরবেন তাঁদের প্রিয় অভিনেত্রী সেই দিকেই এখন নজর সবার। ফ্যানদের এতো ভালোবাসা পেয়ে আপ্লুত সোনালিও। সোশ্যাল মিডিয়ার প্রতিটি পোস্টেই তিনি ধন্যবাদ জানান তাঁর অনুরাগীদের। এ বারও তার অন্যথা হলো না। দিওয়ালির পুজো দিয়েই ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব এবং আত্মীয় পরিজনের পাশাপাশি নিজের অনুরাগীদের জন্যেও সুস্থ জীবনের প্রার্থনা করেছেন সোনালি। তিনি লিখেছেন, "সবাই সুস্থ থাকুন। ভালো থাকুন। নিজের পরিবার এবং ঘনিষ্ঠদের সঙ্গে দিওয়ালি উৎসব সেলিব্রেট করুন। জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করুন।"

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 


```