Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'ভালোবাসা'র সঙ্গে ছুটি কাটাচ্ছেন সলমন

দ্য ওয়াল ব্যুরো: কয়েকদিন আগে বাবা সেলিম খানের তরুণ বয়সের ছবি সোশ্যাল মিডিয়ায় দিয়েছিলেন সলমন খান। লিখেছিলেন "মাই ড্যাডি দ্য হান্ডসামেস্ট"। এ বার মায়ের সঙ্গে ছবি দিলেন তিনি। না অল্প বয়সের নয়। বরং মায়ের সঙ্গে ছুটি কাটানোর রিল্যাক্স মুডের একটি

'ভালোবাসা'র সঙ্গে ছুটি কাটাচ্ছেন সলমন

শেষ আপডেট: 12 August 2018 09:56

দ্য ওয়াল ব্যুরো: কয়েকদিন আগে বাবা সেলিম খানের তরুণ বয়সের ছবি সোশ্যাল মিডিয়ায় দিয়েছিলেন সলমন খান। লিখেছিলেন "মাই ড্যাডি দ্য হান্ডসামেস্ট"। এ বার মায়ের সঙ্গে ছবি দিলেন তিনি। না অল্প বয়সের নয়। বরং মায়ের সঙ্গে ছুটি কাটানোর রিল্যাক্স মুডের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ভাইজান। কিছুদিন আগেই সিসিলি এবং উত্তর আমেরিকার মাঝখানে মাল্টা দ্বীপে 'ভারত' ছবির শ্যুটিং করতে গিয়েছেন সলমন খান। সঙ্গে গিয়েছেন তাঁর মা সালমা খান, বোন আলভিরা অগ্নিহোত্রী এবং ভগ্নীপতি অতুল অগ্নিহোত্রী। আর পরিবার এবং বিশেষ করে মা যখন সঙ্গে গিয়েছেন তখন শ্যুটিংয়ের ফাঁকে একটু মজা তো করবেনই ভাইজান। এ দিন সোশ্যাল মিডিয়ায় মায়ের সঙ্গে ছবি দিয়ে সলমন লিখেছেন, "উইথ দ্য লাভ অফ মাই লাইফ।" ছবি দেখেই বোঝা যাচ্ছে শ্যুটিংয়ের মাঝে মায়ের সঙ্গে একান্তে খানিক সময় কাটাচ্ছেন সলমন। পিছিয়ে নেই ভাইজানের মাও। ছেলেকে জড়িয়ে ধরে বেশ কায়দা করেই পোজ দিয়ে ছবি তুলেছেন সালমা খান। শুধু তাই নয়। ছেলের সঙ্গে পাল্লা দিয়ে তিনি বেশ স্টাইলিশ একখানা সানগ্লাসও পরেছেন। দেখুন সেই ছবি https://twitter.com/BeingSalmanKhan/status/1028544332301623298  

```